শিরোনাম:
●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ●   মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার ●   রাউজানে যুবকের মরদেহ উদ্ধার ●   ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ●   মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব ●   রাঙামাটি আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন ●   বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৮ মে ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » বন্যার পরিস্থিতি ভয়াবহ : বিশ্বনাথে হু-হু করে ঢুকছে পানি
প্রথম পাতা » প্রধান সংবাদ » বন্যার পরিস্থিতি ভয়াবহ : বিশ্বনাথে হু-হু করে ঢুকছে পানি
বুধবার ● ১৮ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বন্যার পরিস্থিতি ভয়াবহ : বিশ্বনাথে হু-হু করে ঢুকছে পানি

--- বিশ্বনাথ প্রতিনিধি :: টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়নে হু-হু করে ঢুকছে পানি। বর্তমানে সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে।

বিশ্বনাথ-লামাকাজী সড়কের বিভিন্ন অংশ সহ গ্রামীন রাস্তা-ঘাট বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। বাড়ির আঙ্গিনাসহ নিম্মাঞ্চলে বাস করা মানুষের বসত ঘরে বন্যার পানি প্রবেশ করে দুই ইউনিয়নের হাজার হাজার মানুষ পানি বন্দী হয়ে পড়েছে।

অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান অঘোষিতভাবে বন্ধ হয়ে পড়েছে। পানি বন্দী মানুষের জন্য আশ্রয় কেন্দ্র খোলার খবর পাওয়া গেছে। ৫-৬ দিনের টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে উপজেলার লামাকাজী ও খাজাঞ্চী ইউনিয়নের অধিকাংশ গ্রামের মানুষ বর্তমানে পানি বন্দী অবস্থায় রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের দেয়া তথ্যানুযায়ী বর্তমানে সুরমা নদীর পানি বিপদসীমার ১৬০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ রিপোর্ট লিখা পর্যন্ত সুরমা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। বন্যার পানিতে তলিয়ে গেছে দুই ইউনিয়নের ছোট-বড় অসংখ্য সবজী বাগান, ফসলী জমি।

লামাকাজী বাস পয়েন্ট ছাড়া গোটা রাস্তা-ঘাট ও ব্যবসায়ী প্রতষ্ঠানে বন্যার পানি ঢুকে পড়েছে। লামাকাজী বাজারের রাস্তায় এখন নৌকা চলাচল করতে দেখা গেছে।

লামাকাজী-বিশ্বনাথ সড়ক, লামাকাজী-আকিলপুর সড়ক, লামাকাজী-প্রিতীগন্জ সড়ক, লামাকাজী-গোলচন্দ বাজার সড়ক, লামাকাজী-প্রিতীগন্জ-খাজাঞ্চী গাঁও সড়ক, খাজাঞ্চী-মুফতির বাজার সড়কসহ দুই ইউনিয়নের অনেক সড়কের বিভিন্ন অংশ বন্যার পানিতে তলিয়ে গেছে।

লামাকাজী ইউনিয়নের মুন্সিরগাঁও, দোয়ারী গাঁও, মাখর গাঁও, হাজরাই, আতাপুর, জাগির আলা, দুর্লভপুর, রাজাপুর, কেশবপুর, সাঙ্গিরাই, দোকানী পাড়া, হাইলকেয়ারী, কোনাউরা নোয়াগাঁও, হেকুরা গাঁও, পাঠানগাও, উদয়পুর, দিঘলী মাধবপুর, মির্জার গাঁও, মাহতাবপুর, শাহপুর, সাহেব নগর, শাখারীকোনা, হামজাপুর, মিরপুর, আকিলপুর, রসুলপুর, তিলকপুর, হাজারীগাঁও, খাজাঞ্চী গাঁও এবং খাজাঞ্চী ইউনিয়নের বাওনপুর, চরগাঁও, তেঘরী, মুছেধর, তবলপুর, রহিমপুর, এনায়েতপুর, অষ্টগ্রাম, মাইজলা মাল, হোসেনপুর, কিশোরপুর, ইসলামপুর, রঘুপুর ও বন্ধুয়া এলাকায় পানি প্রবেশ করতে দেখা গেছে।

প্লাবিত হয়েছে স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা, হাটবাজার ও রাস্তাঘাট। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। বিধ্বস্ত হয়েছে গ্রামের বেশ কয়েকটি কাঁচা ঘরবাড়ি। পানিতে তলিয়ে গেছে ৫ হেক্টর বোরো ফসল, ৩০ হেক্টর আউশ ধানের বীজতলা ও ১৫ হেক্টর সবজি ক্ষেত। এমন পরিস্থিতে মানবেতর জীবন যাপন করছেন ওইসব এলাকার মানুষ।

এদিকে, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক নুশরাত জাহান বন্যার্তদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করে ঘোষনা করা হয়েছে বলে জানা গেছে।

বিশ্বনাথ পরগনা বাজার রাস্তা-ভোগান্তিতে ৮ গ্রামের মানুষ

বিশ্বনাথ :: দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সিলেটের বিশ্বনাথ উপজেলার পরগনা বাজার থেকে আকিলপুর পর্যন্ত সড়কটির বেহাল দশা। বিভিন্ন স্থানে পিচ ঢালাই উঠে গিয়ে তৈরি হয়েছে ছোট বড় অসংখ্য খানা খন্দ।

রাস্তার মাঝে বড় বড় সব গর্ত একেকটা পুকুরে মত লাগে। এ ছাড়া পুরো রাস্তায় ছোট বড় হাজারও গর্ত হয়েছে। সামান্য বৃষ্টি হলে কাদা ও গর্তগুলোতে পানি জমে থাকে। এতে ছোট যানবাহনগুলো প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। রাস্তা দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে শত শত পথচারীদের।

এ রাস্তাটি সংস্কারের অভাবে দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। এতে অনেকটাই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে স্থানীয় লামাকাজী ইউনিয়নের ৮টি গ্রামের মানুষের যাতায়াতের প্রধান ভরসার স্থল এই সড়কটি।

বলছি উপজেলার লামাকাজী ইউনিয়নের পরগনা বাজার থেকে রাজাপুর, আকিলপুর, কলিমউল্লাপুর, রসুলপুর, তিলকপুর, হাজারী গাঁও ও ব্রাহ্মন গাঁও পর্যন্ত বয়ে যাওয়া রাস্তাটির কথা। প্রায় দেড় কিলোমিটার পাকা রাস্তাটি বিগত ২০ বছর আগে তৎকালিন বিএনপি নেতা এম ইলিয়াছ আলী ক্ষমতায় থাতাকালীন সময়ে পাকারন করেন। তারপর প্রায় দেড় যুগ হতে চললো রাস্তাটি ভেঙ্গে গেলেও আর সংস্কারের কাজ করা হয়নি।

এ বিষয়ে কথা হলে ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল রব সাংবাদিকদের বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন শত শত মানুষ ও যানবাহন চলাচল করে। রাস্তাটি ভেঙ্গে যাওয়ার ফলে সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এই গুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কার না করায় পুরো রাস্তা নষ্ট হয়ে গেছে।

আকিলপুর গ্রামের ডা ফরিদ আহমদ বলেন, পরগনা বাজার থেকে আকিলপুর সড়কের নাকাল অবস্থা। এই রাস্তাটি সংস্কারের অভাবে নষ্ট হয়ে গেছে। দেড় কিলোমিটার রাস্তা ধরে ছোট বড় হাজার হাজার গর্ত হয়েছে। রাস্তা দিয়ে চলাচল করা কষ্ট সাধ্য হয়ে দাঁড়িয়েছে।

বিশ্বনাথের লামাকাজীতে বিভিন্ন গ্রামে ঢুকে পড়েছে বন্যার পানি

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার বিভিন্ন গ্রামে প্রতিদিই বাড়ছে বন্যার পানি। সুরমাসহ প্রধান নদী-নদীগুলোর পানি বেড়ে বন্যা পরিস্থিতির ক্রমাবনতির শঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে নদীগুলোর পানি বৃদ্ধি পেয়ে সিলেটের বিভিন্ন উপজেলায় পানি ঢুকে পড়েছে।

সরেজমিনে দেখা গেছে, সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের মির্জার গাঁও, মাহতাবপুর, মাধবপুর, শাহপুর, সাহেবনগর, শাখারীকোনা, মাখর গাঁও, আকিলপুর, রসুলপুর, তিলকপুর, হাজারীগাঁও, খাজাঞ্চীসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এসব এলাকায় বন্যার পানি ঢুকে পড়েছে। অনেক এলাকার রাস্তায় হাঁটুর সমান পানি হয়ে গেছে। এতে বিড়ম্বনায় পড়েছেন ওইসব এলাকার বাসিন্দারা।

এদিকে, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (বাপাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র নদ-নদীর পরিস্থিতি ও পূর্বাভাস প্রতিবেদনে বন্যা পরিস্থিতির ক্রমাবনতির শঙ্কার কথা জানিয়ে প্রতিবেদনে জানানো হয়েছে, সুরমা নদীর পানি সিলেটের কানাইঘাটে, কুশিয়ারার পানি অমলশীদ ও শেওলায় এবং সারি গোয়াইন নদীর পানি সারিঘাটে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে ওইসব এলাকায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী দিনগুলোতে এ পরিস্থিতি আরও নাজুক হতে পারে বলে জানিয়েছে পূর্বাভাস কেন্দ্র।
প্রতিবেদনে সুরমা, কুশিয়ারাসহ প্রধান নদীগুলোর পানি সমতল কতিপয় পয়েন্টে সময় বিশেষে দ্রুত বাড়তে পারে বলে জানানো হয়েছে।

এছাড়াও আগামী ২৪ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার নদ-নদীর পানি কিছু স্থানে বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং সিলেট জেলার নিম্নাঞ্চলে সৃষ্ট বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশ্বনাথে নুরুল হত্যার আসামি ২০ দিনেও গ্রেপ্তার হয়নি

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে কৃষক নুরুল ইসলাম (৪৮) হত্যাকাণ্ডের ২০ দিনেও বাকি আসা মিকে গ্রেপ্তার করতে পারেনি থানা পুলিশ।

মামলার বাদী শফিক আলী (৫০) ও তার পরিবারের অভিযোগ, হত্যাকাণ্ডের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে স্থানীয় একটি প্রভাবশালী মহল বেশ উঠে পড়ে লে গেছে। আসামিরা এলাকায় ঘোরাফেরা করলেও রহস্যজনক কারণে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে না।

নিহত কৃষক নুরুল ইসলাম উপজেলার লামাকাজী ইউনিয়নের বশিরপুর (পাঠানগাঁও) গ্রামের মৃত জহুর আলীর ছেলে। গত ২২ এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের পর পাঠানগাঁও ও তালুকজগৎ জামে মসজিদে তার চাচাতো ভাই শফিক আলীর (৫০) ২০০ টাকা দান করা নিয়ে প্রতিপক্ষের হামলায় আহত হন নুরুল ইসলাম।

এর ৬ দিনের মাথায় গত ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কৃষকের মৃত্যু হয়। ঘটনার পরদিন ২৩ এপ্রিল বিশ্বনাথ থানায় শফিক আলীর দায়ের করা মারামারি মামলার প্রধান আসামি কবির হোসেন সরকারকে (৫০) গ্রেপ্তার করা হলেও কৃষক নুরুল ইসলামের মৃত্যুর প্রায় ২০ দিন পার হলেও আর কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ২২ দিন আগে গত ২২ এপ্রিল শুক্রবার জুম্মার নামাজের পর পাঠানগাঁও ও তালুকজগৎ জামে মসজিদে পঞ্চায়েত কমিটির পূর্বনির্ধারিত এক বৈঠক অনুষ্ঠিত হয়। পাঠানগাঁও গ্রামের শফিক আলী (৫০) মসজিদের উন্নয়ন কাজে ২০০ টাকা দান করেন। এই দান করা নিয়ে বিরূপ মন্তব্য করেন তার প্রতিপক্ষ একই গ্রামের বাসিন্দা কবির হোসেন সরকার (৫০)।

এ নিয়ে শফিক আলী ও কবির হোসেন সরকারের মধ্যে বাগবিতণ্ডা হয়। এসময় সংঘর্ষ এড়াতে পঞ্চায়েতের লোকজন শফিক আলী ও তার লোকজনকে মসজিদে আটকে রাখেন এবং কবির হোসেন সরকার পক্ষকে মসজিদ থেকে বিদায় দিয়ে দেন। এরপর বিকেল সাড়ে ৪টার দিকে মসজিদ থেকে শফিক আলী পক্ষ বাড়ির পথে রওয়ানা দেন।

এসময় বাড়ির সম্মুখের রাস্তায় যাওয়া মাত্রই প্রতিপক্ষের কবির হোসেন সরকার তার চাচাতো ভাই ইলিয়াছ আলী (৪২) ও মোবারক আলীসহ (৪৭) আরও ১৫/১৬ জন শফিক আলী পক্ষের উপর অতর্কিত হামলা চালান।

এতে গুরুতর আহত হন শফিক আলী (৫০), তার চাচাতো ভাই নুরুল ইসলাম (৪৮), আপন ভাই ফিরোজ আহমদ (৪৫), আছমত আলী (৩৮), ফরিদ আলী (৪০), ভাতিজা আয়না মিয়া (৩৩), আখতার হোসেন (২৭), নাতি লিটন মিয়া (২২)। ওইদিন রাতে তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পরদিন ২৩ এপ্রিল শনিবার শফিক আলী বাদী হয়ে বিশ্বনাথ থানায় কবির হোসেন সরকারকে প্রধান আসামিসহ ১৪ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন, (মামলা নং ১৫)। মামলার পর ওইদিন বিকেলে কবির হোসেন সরকারকে পুলিশ গ্রেপ্তার করে জেলে পাঠায়। কিন্তু এর ৫ দিন পর গত ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শফিক আলীর চাচাতো ভাই আহত কৃষক নুরুল ইসলামের মৃত্যু হয়। নুরুল ইসলামের মৃত্যুর প্রায় ২০ দিন পার হলেও আর কোন আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ ( ওসি) গাজী আতাউর রহমান বলেন, প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ঈদের ছুটির কারণে এবং বাকি আসামিদের গ্রেপ্তার করা যায়নি। তবে, আহত কৃষক মারা যাবার পর ৩০২ ধারা সংযুক্তির জন্যে আদালতে আবেদন করা হয়েছে এবং শিগ্রই বাকি আসামিদের গ্রেপ্তার করা হবে বলে তিনি জানান।

বিশ্বনাথে ধর্ষকের হুমকিতে নিরাপত্তাহীন মা ও মেয়ে

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে ধর্ষকের হুমকির মুখে নিরাপত্তাহীন ধর্ষিতা শিশুর পরিবার। নিরাপত্তা চেয়ে ভিকটিমের মা থানায় সাধারণ ডায়েরী করেছেন।

জানা গেছে, বিশ্বনাথ থানার চৌধুরীগাঁওয়ের মৃত মহরম আলীর পুত্র কাহার মিয়া ২০১৯ সালের ২৬ জুন তার নিজগ্রামে ভাড়ায় থাকা ৫ম শ্রেণির এক শিশুছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ওই বছরের ৩০ জুন বিশ্বনাথ খানায় কাহারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়।

এ মামলায় আসামী কাহার ৭ মাস জেল খেটে সম্প্রতি হাইকোর্টের জামিনে বের হয়ে আসে এবং মামলাটি সিলেটের বিভাগীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এখনো বিচারাধীন। ইত্যবসরে নিরাপত্তার অভাব জনিত কারণে ভিকটিম শিশুর পরিবার ওই গ্রাম ছেড়ে পার্শ্ববর্তী অন্য গ্রামে চলে যায়। ধর্ষিতা শিশুটিও সেই গ্রামে থেকে বর্তমানে স্কুলে ৮ম শ্রেণিতে পড়ে।

এদিকে জামিনে বের হয়ে ধর্ষণ মামলার আসামী কাহার খোজতে থাকে ভিকটিম ও তার পরিবারকে। গত ৯ মে স্কুলে যাওয়ার পথে ভিকটিম ও তার মাকে রাস্তায় পেয়ে অভিযুক্ত কাহার ও তার গ্রামের মস্তাব আলী ভিকটিম ও তার মার পথরোধ করে মামলা তুলে নেয়ার কথা বলে। মামলা তুলে না নিয়ে মেয়েকে পুনরায় ধর্ষণ এবং মা-মেয়েকে হত্যা ও গুম কে ফেলার হুমকি দেয়।

এতে চরম নিরাপত্তাহীন হয়ে পড়েছেন ভিকটিম ও তার মা। নিরাপত্তা চেয়ে ভিকটিমের মা গত ১২ মে বিশ্বনাথ থানায় একটি সাধারণ ডায়েরী (নং-৪৭৩) করেন।





প্রধান সংবাদ এর আরও খবর

কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি কোরবানির ঈদ সামনে রেখে ঈশ্বরগঞ্জে ব্যস্ত খামারি
এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো এখন থেকে আমরা “বড়ুয়া জনগোষ্ঠী” হিসাবে রাষ্ট্রের কাছে পরিচয় তুলে ধরবো
যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার ডিজিটালাইজেশন ও অটোমেশনই পোশাক খাতের ভবিষ্যৎ : অমল পোদ্দার
রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ  ফাঁদ ! রাঙামাটি শহরের গর্জনতলী গ্রামের রাস্থা এখন মরণ ফাঁদ !
তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু তামাক করকাঠামোয় সংস্কারে বাড়বে রাজস্ব, কমবে অকাল মৃত্যু
ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের কাছে মাসিক চাঁদা দাবির অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)