বুধবার ● ১৮ মে ২০২২
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে আওয়ামী লীগ নেতা সখিমুদ্দিনের জানাজা সম্পন্ন
আত্রাইয়ে আওয়ামী লীগ নেতা সখিমুদ্দিনের জানাজা সম্পন্ন
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগ নেতা সখিমুদ্দিন প্রামাণিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …….. রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর।
উপজেলার সাহেবগঞ্জ গ্রামের বাসিন্দা সখিমুদ্দিন পাঁচুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সদস্য। গত রোববার সন্ধ্যা ৭ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি গুরুতর অসুস্থ হলে তাঁকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও নতি-নাতœীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার বেলা ১০ টায় উপজেলা পরিষদ ফুটবল মাঠে মরহুমের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁর জানাযায় নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের এমপি আনোয়ার হোসেন হেলাল, উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান প্রাং, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নওশের আলী, নওগাঁ জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এড. ওমর ফারুক সুমন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, থানা বিএনপির আহবায়ক আব্দুল জলিল চকলেটসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সুশিল সমাজের বিপুল সংখ্যক লোক অংশ গ্রহন করেন। পরে সাহেবগঞ্জ কেন্দ্রীয় গোরস্থানে মরহুরমর লাশ দাফন করা হয়।





আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত
আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম
আত্রাইয়ে জেলেদের মাছ শিকারের মহোৎসব
আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার
আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার