শিরোনাম:
●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৯ মে ২০২২
প্রথম পাতা » গুনীজন » সাংবাদিকতায় ৫০ বছর পূর্তিতে রহমত আলী সংবর্ধিত
প্রথম পাতা » গুনীজন » সাংবাদিকতায় ৫০ বছর পূর্তিতে রহমত আলী সংবর্ধিত
বৃহস্পতিবার ● ১৯ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিকতায় ৫০ বছর পূর্তিতে রহমত আলী সংবর্ধিত

--- বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও লন্ডন বাংলা প্রেসক্লাবের বর্তমান সহ সভাপতি রহমত আলীকে ‘সাংবাদিকতায় ৫০ বছর’ পূর্তি উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিশ্বনাথ প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার (১৭ মে) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে ওই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও লন্ডন বাংলা প্রেসক্লাবের বর্তমান সহ সভাপতি রহমত আলী বলেন, আমি নিজ জন্মস্থানে সংবর্ধিত হয়ে আজ গর্বিত। অতীত ঐতিহ্যকে ধরে রেখে প্রেসক্লাব যাতে সামনের দিকে এগিয়ে যায় সেজন্য আমাদের সকলের সহযোগীতা অব্যাহত থাকবে।

আমন্ত্রিত অতিথির বক্তব্যে বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক বলেন, বিশ্বনাথ প্রেসক্লাব বিশ্বনাথের ঐতিহ্য। আর এই ঐতিহ্যকে ধরে রেখে প্রেসক্লাবের সাংবাদিকরা সততা ও বস্তুনিষ্টতার মাধ্যমে সংবাদ প্রচার করে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাচ্ছেন। এধারা অব্যাহত থাকবে এটাই আমাদের প্রত্যাশা।

বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আ ফ ম সাঈদ বলেন, ১৯৮৩ সালে আমরা যে ক’জন মিলে বিশ্বনাথ প্রেসক্লাব প্রতিষ্ঠা করে ছিলাম সেই ক্লাবটি আজ ৪০ বছর অতিক্রম করছে, এটি আমাদের জন্য গৌরব ও আনন্দের বিষয়। প্রেসক্লাবের এগিয়ে চলাই প্রমাণ করে, যারা ইতিহাস বিকৃত করে তারা অন্ধকারের আস্তাকুড়ে নিক্ষেপ হয়।

প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুস সবুর মাখন বলেন, আমরা যখন বিশ্বনাথ প্রেসক্লাব প্রতিষ্ঠা করি তখন অনেক জেলা সদরেই প্রেসক্লাব প্রতিষ্ঠা হয়নি। ইতিহাসকে কেহ চাপা দিয়ে আটকে রাখতে পারে না, আর পারবেও না। বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্যরা সাংবাদিকতার পাশাপাশি আর্তমানবতার সেবায় যে কার্যক্রম বাস্তবায়ন করেছেন তা একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদের পরিচালনায় সভায় আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী কবি-সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা সুরুজামান চৌধুরী। বক্তব্য রাখেন প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, রফিকুল ইসলাম জুবায়ের, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, প্রনঞ্জয় বৈদ্য অপু, সংগঠক ডাক্তার বিভাংশু গুণ বিভু।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য শহিদুর রহমান ও স্বাগত বক্তব্য রাখেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামাল মিয়া। অনুষ্ঠানে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা কমিটির সহ সভাপতি প্রয়াত আ স ম মনসুর, যুগ্ম সম্পাদক বাবুল আখতার ও কোষাধ্যক্ষ আতিকুর রহমানের রুহের মাগফেরা কামনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সদস্য মোহাম্মদ আলী শিপন, নূর উদ্দিন, মো. আবুল কাশেম, মোহাম্মদ নূরুল ইসলাম, আহমদ আলী হিরণ, শফিকুল ইসলাম সফিক, সংগঠক আফজল মিয়া, সুহেব আহমদ।

বিশ্বনাথে ইলিয়াস আলীর সন্ধান কামনায় বিএনপির দোয়া মাহফিল

বিশ্বনাথ :: সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াস আলীর সন্ধান কামনায় মঙ্গলবার (১৭ মে) বিকেলে সিলেটের বিশ্বনাথে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে পৌর শহরের মাদানিয়া মাদ্রাসা জামে মসজিদে দোয়া মাহফিল মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা কামরুল ইসলাম ছমির।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জালাল উদ্দিন, সহ সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বসির আহমদ, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক মোনায়েম খান, কদর আলী, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক শামছুল ইসলাম, নাজিম উদ্দিন, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক তারেক আহমদ খজির, পৌর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, দুলাল মেম্বার, উপজেলা বিএনপির সহ প্রচার সম্পাদক কয়েস শিকদার, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শেখ ফরিদ, প্রশিক্ষক বিষয়ক সম্পাদক ফরিদ মিয়া, উপজেলা বিএনপির সদস্য জসিম উদ্দিন জুনেদ, দশঘর ইউনিয়ন বিএনপির সভাপতি তখদ্দছ আলী, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, দৌলতপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হিরণ আলী মেম্বার, সাধারণ সম্পাদক হাফিজ আরব খান, দেওকলস ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, রামপাশা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক এম এ সাত্তার, বিএনপি নেতা রইছ আলী, আকবর আলী, সিরাজ মিয়া, আব্দুল কাদির, সেলিম মিয়া, ওয়াহিদ আলী, ইংরেজ আলী, পৌর যুবদলের আহবায়ক শাহ আমির উদ্দিন, যুক্তরাজ্য কার্ডিফ যুবদলের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল হান্নান বাবুল, সদস্য সাইদুর রহমান রাজু, আসক আলী, জাহান আলী, চুনু মিয়া, তাজেক আলী, নানু মিয়া, নাজিম উদ্দিন, ময়নুল হোসেন, নোমান খান, আব্দুল আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাঈদ আহমদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দুলাল আহমদ, উপজেলা ছাত্রদলের আহবায়ক হোসাইন আহমদ প্রবেল, যুগ্ম আহবায়ক এনাম আহমদ, সদস্য সচিব ফাহিম আহমদ, সদস্য তাজুল ইসলাম প্রমুখ।





গুনীজন এর আরও খবর

চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা ও সংবিধান প্রণেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির আয়োজনে রাঙামাটিতে বেগম খালেদা জিয়া’র শোক সভা
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শোক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি রাঙামাটি জেলা কমিটির শোক
নবীগঞ্জে বীর মুক্তিযুদ্ধা সমরেন্দ্র দাশের পরলোক গমন নবীগঞ্জে বীর মুক্তিযুদ্ধা সমরেন্দ্র দাশের পরলোক গমন
বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক বদরুদ্দীন উমর এর মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির গভীর শোক
ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক ভানু বড়ুয়ার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের শোক
ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা ডাঃ আমিনুর ও ডাঃ আলতাফুরকে লন্ডনে সংবধনা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)