বৃহস্পতিবার ● ১৯ মে ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » রামগড়ে ডিলারশীপ বাতিল
রামগড়ে ডিলারশীপ বাতিল
খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে ওএমএস’র আটা কালোবাজারে বিক্রির অভিযোগে মেসার্স হারুণ ট্রেডার্সের ডিলারশীপ বাতিল করা করে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ মে) সকালে রামগড় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মো. ইখতিয়ার উদ্দীন আরাফাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালিত হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, রামগড় পৌর এলাকার তিনটি স্থানে তিনজন ডিলারের মাধ্যমে খোলা বাজারে ওএমএস’র চাল ও আটা বিক্রি করা হয়। প্রতি ডিলারকে দৈনিক ১৫০০কেজি চাল ও ১০০০কেজি আটা বরাদ্দ দিয়ে জনপ্রতি ৫কেজি হারে ৩০টাকা কেজি দরে চাল ও ১৮টাকা দরে আটা বিক্রির নিয়ম।
অথচ পৌরসভার সোনাইপুল বাজার এলাকার ডিলার মেসার্স হারুন ট্রেডার্সের মালিক মো. হারুনের বিরুদ্ধে অভিযোগ উঠে তিনি ন্যায্যমূল্যের চাল ও আটা গরীব লোকজনদের কাছে বিক্রি করছে না। সেগুলো অধিক দামে স্থানীয় ব্যবসায়িদের কাছে গোপনে বিক্রি করেন।
এমন অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালত পরিচালিত এ অভিযানে ডিলার হারুণ সোনাইপুল বাজারের আলমগীর স্টোরের কাছে ওএমএস’র প্রায় ২০০কেজি আটা অধিকমূল্যে গোপনে বিক্রির প্রমাণ পান।
সংশ্লিষ্ট ডিলার মো. হারুণ এ ব্যাপারে আদালতের কাছে লিখিতভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন। এ অবস্থায় ওএমএস ডিলার খোলা বাজারে খাদ্যশস্য বিক্রয় (ওএমএস) নীতিমালা, ২০১৫ এর ১২(খ) এর অঙ্গীকারনামা ভঙ্গ করায় মেসার্স হারুন ট্রেডার্সেরর ওএমএস ডিলারশীপ বাতিল করে ভ্রাম্যমাণ আদালত।





দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
খাগড়াছড়িতে দুর্যোগ মোকাবিলায় আরসিসিই সমন্বয় সভা
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জুলাই কারো একক সম্পত্তি নয়, সবার সম্মিলিত আন্দোলনেই ফ্যাসিস্ট হাসিনার পতন
খাগড়াছড়ির বন্যায় এখনো পানিবন্দি সাড়ে ৩ হাজার পরিবার, দীঘিনালায় দুর্ভোগ চরমে
খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের