শিরোনাম:
●   কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু ●   পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ ●   মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ ●   ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না ●   কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল ●   ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ●   হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি ●   নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার ●   রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত ●   মহা বারুণী স্নানে কাপ্তাই সীতাঘাটে ভক্তদের ঢল ●   মিরসরাইয়ে পাহাড়ের মাটি চাপায় শ্রমিকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে কোটি টাকার সড়ক সংস্কারে পুরাতন ইটের ব্যবহার ●   কারখানায় মেরামত ৫টি রেলইঞ্জিন ঈদে যুক্ত হলো রেলবহরে ●   বার কাউন্সিল পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইনজীবী হলেন রাঙামাটির দুই কৃতি শিক্ষার্থী ●   কাপ্তাইয়ে চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ঈদ উপহার বিতরণ ●   রঙ্গিলা ফুলকপি চাষে সফল ঈশ্বরগঞ্জের কৃষক আব্দুস সালাম ●   তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় পার্বতীপুরে শুকরিয়া ●   বারইয়ারহাট ঔষধ ব্যবসায়ী সমিতির ইফতার ●   নবীগঞ্জে ৭১ লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ ●   বড়পুকুরিয়ার মজুদ কয়লা নিয়ে বিপাকে কর্তৃপক্ষ ●   কাপ্তাইয়ে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   চলে গেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তফাদার ●   গৌরীপুরে বাড়িঘর লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী ●   তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইনে রূপান্তরের দাবি ●   মার্কিন - ইজরায়েল অশুভ জোট সারা দুনিয়াকে বৃদ্ধাংগুলী দেখিয়ে চলেছে ●   রাউজানে এবার বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ ●   ভারত থেকে পার্বতীপুরে আসছে ৫ হাজার টন ডিজেল ●   আক্কেলপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   ঈশ্বরগঞ্জে ধানক্ষেত থেকে নবজাতক উদ্ধার
রাঙামাটি, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২৯ মে ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » ওসমানীনগরে গাড়ি চাপায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রী নিহত
প্রথম পাতা » সকল বিভাগ » ওসমানীনগরে গাড়ি চাপায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রী নিহত
রবিবার ● ২৯ মে ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওসমানীনগরে গাড়ি চাপায় ষষ্ঠ শ্রেণীর ছাত্রী নিহত

--- বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরে গাড়ির চাপায় ষষ্ঠ শ্রেণীর এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের ভাগলপুর গ্রামের মদন দাশের মেয়ে বৃষ্টি দাশ। সে বেগমপুর শরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় শনিবার সকাল ৭টার দিকে প্রাইভেট পড়তে যাওয়ার পথে সিলেট-ঢাকা মহাসড়কের কাগজপুর ব্রিজের পাশে অজ্ঞাত গাড়ি চাপা দেয় বৃষ্টিকে। এ সময় বৃষ্টির স্কুল ব্যাগ ছিটকে এক পাশে পড়ে যায়।

অন্যান্য শিক্ষার্থীরা রাস্তার পাশে বৃষ্টির স্কুল ব্যাগ দেখে স্থানীয়দের জানালে রাস্তার পাশে বৃষ্টির লাশ দেখতে পায় স্থানীয়রা। স্থানীয়দের ধারণা, অজ্ঞাত কোন গাড়ি বৃষ্টি দাশকে চাপা দিলে পালিয়ে যায়। খবর পেয়ে শেরপুর হাইওয়ে এবং ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বেগমপুর শরৎ সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম বলেন, প্রাইভেট পড়তে যাওয়ার পথে অজ্ঞাত গাড়ী চাপায় আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী বৃষ্টি দাশ নিহত হয়। এই মর্মান্তিক দূর্ঘটনায় বিদ্যালয় শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এই বিষয়ে শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্য পরিমল চন্দ্র দেব বলেন, খবর পেয়ে পুলিশের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিশ্বনাথে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

বিশ্বনাথ :: টানা বর্ষণ ও পাহাড়ী ঢলের পানিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী লামাকাজী ইউনিয়নে আর-রাহমান এডুকেশন ট্রাস্টের উদ্যোগে বন্যাদুর্গত পাচ শতাধিক মানুষের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

গ্রাম গুলো হলো, কেন্দ্রীয় কার্যলয় এলাহাবাদ রহমান মনজিল থেকে মাধবপুর, রামপুর, তেলিকোনা, বিলপার, আমের গাঁও, কান্দিগরাম,পাহাড়পুর গ্রামে বিতরণ করা হয়েছে। রহমান মনজিল এলাহাবাদ ইসলামাবাদ।

মানবতার কল্যাণে আমরা আপনাদের পাশে
আর-রাহমান এডুকেশন ট্রাষট ইউ কে এই শ্লোগান নিয়ে আজকের EMERGENCY BANGLADESH FLOOD APPEAL DISTRIBUTION শতাধিক পরিবারের পাশে
আর- রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ সেক্রেটারি মাওঃ আব্দুল মালিক এর পরিচালনায় আর-রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকের ধারবাহিকতায় এাণ বিতরনের সিলেটে পাচশতাধিক পরিবারের মাঝে এই ত্রাণ বিতরণ উদ্যোগ নেয়া হয়েছে।

এলাকার মুরব্বী হাজী আবুল লেইছের সভাপতিত্বে অনুষ্ঠানে, প্রধান অতিথি ছিলেন
এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মুখলিছুর রহমান,
চেয়ারম্যন, আর- রাহমান এডুকেশন ট্রাস্টের উপদেষ্টা বাংলাদেশ।

প্রধান বক্তা বক্তব্য রাখেন, খাজাঞ্চী ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যন মো. নিজাম উদ্দীন সিদ্দিকী।বিশেষ মেহমান ছিলেন, আর- রাহমান এডুকেশন ট্রাস্টের উপদেষ্টা এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার আরাবী প্রভাষক হযরত মাওলানা হাবিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, জগন্নাথপুর চরা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা ছালেহ আহমদ।

অতিথি ছিলেন, পীর আমিনুর রহমান, এহসানুর রহমান,ফয়েজ আহমদ, লিয়াকত আলী, কমর উদ্দীন প্রমুখ উপস্থিত ছিলেন।
ARET TV পরিচালক মাহফুজুর রহমান
মুস্তাফিজু রহমান আর-রাহমান এডুকেশন ট্রাসট বাংলাদেশ স্থায়ী সদস্য ARET TV নিয়মিত সহকারী পরিচালক হাফিজ মাহমুদুর রহমান ও আবিদুর রহমান, মুনিয়িমুর রহমান হামিম, তোয়াছিন, সালমান সহ প্রমুখ।
মেহমান বৃন্দ বলেন, যারা দিনমজুর, তারা পরিবার নিয়ে অভুক্ত থাকছে। ঘর বাজারসদাই শূন্য। আয়ের সবরকম উৎস বন্ধ। কখনো দু’বেলা খাবারের ব্যবস্থা হবে তা তারা নিজেরাও জানে না। তাই বাধ্য হয়ে অপেক্ষার প্রহর গোনছে, কেউ এসে দু’মুঠো খাবার তাদের দেয় কিনা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি, টানা দু’দিন না খেয়ে থাকা বৃদ্ধের খাবারের জন্য আহাজারির দৃশ্য। এরকম এক-দু’জন নয়, হাজার হাজার দরিদ্র দিনমজুর অনাহারে মৃত্যুর প্রহর গোনছে। এই সঙ্কটপূর্ণ মুহূর্তে ইসলাম আমাদের শেখায় মানবিক হতে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে। তাদের দুমুঠো খাবারের ব্যবস্থা করে দিতে।

বিশ্বনাথে বিভিন্ন এলাকায় বন্যাদুর্গত পাচ শতাধিক মানুষের মাঝে আর-রাহমান এডুকেশন ট্রাস্ট

বিশ্বনাথ :: টানা বর্ষণ ও পাহাড়ী ঢলের পানিতে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্থ সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী লামাকাজী কামাল বাজার ইউনিয়নে আজ শনিবার আর-রাহমান এডুকেশন ট্রাস্টের উদ্যোগে বন্যাদুর্গত পাচ শতাধিক মানুষের মাঝে ত্রাণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সৎপুর পীরবাড়ী থেকে ও লামাকজী এলাকার হত দরিদ্রদের পাশে মানবতার কল্যাণে_আমরা_আপনাদের_পাশে
আর-রাহমান এডুকেশন ট্রাষট ইউ কে এই শ্লোগান নিয়ে আজকের EMERGENCY BANGLADESH FLOOD APPEAL DISTRIBUTION অর্ধশতাধিক পরিবারের পাশে লামাকাজীতে আর- রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশের শুভাকাংখ্যী তরুন সমাজ সেবক কবি লাহিন নাহিয়ান তালুকদারের পরিচালনায় আর- রাহমান এডুকেশন ট্রাস্ট উপদেষ্টাঃ পীর মৌঃ আবুল লেইছ সাহেবের সার্বিক তত্বাবধানে ও সভাপতিত্বে অনুষ্ঠানে
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে ব্ক্তব্য রাখেন
আর -রাহমান এডুকেশন ট্রাস্ট এর- প্রতিষ্টান আল- খিদমাহ ওরপান ইন্সটিটিউট ও বাবুল এহসান দাখিল মাদরাসা এর প্রিন্সিপাল মাওলানা মুহাম্মদ কবির আহমদ।
প্রধান অতিথি ছিলেন, আর- রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশের সেক্রেটারি জনাব মাওলানা আব্দুল মালিক অতিথি হিসাবে ছিলেন, আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ স্থায়ী সদস্যARET TV নিয়মিত পরিচালক এম. মাহফুজ রহমান আর-রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ স্থায়ী সদস্যARET TV নিয়মিত সহকারী পরিচালক হাফিজ মাহমুদুর রহমান আর- রাহমান এডুকেশন ট্রাস্ট বাংলাদেশ স্থায়ী সদস্যARET TV নিয়মিত সহকারী পরিচালক আবিদুর রহমান অনুষ্ঠানে বক্তাগন বলেন, লামাকাজী ইউনিয়ন খাজাঞ্চী ইউনিয়ন কামাল বাজার ইউনিয়ন সহ সিলেটের বিভিন্ন এলাকাসহ ৫০০শত পরিবারের পাশে দাঁড়াতে পেড়েছি এই জন্য সকল প্রসংশা আল্লাহ, বক্তারা আর ও বলেন অনাহারে-অর্ধাহারে নিদারুণ কষ্টে কাটছে বন্যার্ত মানুষের জীবন। ইসলাম মানবকল্যাণের ধর্ম। পবিত্র কোরআন ও হাদিসের প্রতিটি পৃষ্ঠায় রয়েছে মানবকল্যাণের জন্য নিজেকে উজাড় করে দেয়ার কড়া নির্দেশ।

যার মাঝে মানবতাবোধ আছে সে অবশ্যই অসহায় দুঃস্থ মানুষের পাশে এসে দাঁড়াবে। তার সামর্থ অনুযায়ী এগিয়ে আসবে সহযোগিতা করবে। আর এটাইতো মানবতার সেবা। এটা মহান আল্লাহ তাআলার গুণসমূহের মধ্যে অন্যতম গুণ।





সকল বিভাগ এর আরও খবর

কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু কাউখালীতে পুকুরে ডুবে কিশোরের মৃত্যু
পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ পার্বতীপুরে দুস্থদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও শাড়ি বিতরণ
মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ মিরসরাইয়ে উত্তরণ’র ৭ম ঈদ উপহার বিতরণ
ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান ঝালকাঠির ঈদবাজার পরিদর্শনে ডিআইজি মোস্তাফিজুর রহমান
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে দীপেন দেওয়ান ও মীর হেলালের নিয়োগ ক্ষমতার ভারসাম্য : পাহাড়ী-বাঙালি বিভেদ থাকবে না
কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল কাপ্তাইয়ে শিশুদের মুখে হাসি ফোটাতে ইফতার মাহফিল
১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ ১৬ বছর পর পায়ে জুতা পড়লেন ঈশ্বরগঞ্জের বিএনপি কর্মী সবুজ
হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার ৯ ডাকাতকে চট্টগ্রামের রাউজানে জনতার গণপিটুনি
নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার নবীগঞ্জে শাশুড়িকে শ্বাসরোধে হত্যা : পুত্রবধূ গ্রেপ্তার
রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত রাজধানীতে ফোর্টিস হসপিটালের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)