শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৯ জুন ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে টানা বর্ষনে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা দেখা দিয়েছে
প্রথম পাতা » প্রধান সংবাদ » ময়মনসিংহে টানা বর্ষনে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা দেখা দিয়েছে
রবিবার ● ১৯ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ময়মনসিংহে টানা বর্ষনে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা দেখা দিয়েছে

--- ময়মনসিংহ প্রতিনিধি :: ময়মনসিংহের ধেবাউড়ায় টানা বর্ষনে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বন্যা দেখা দিয়েছে। উপজেলার পাঁচটি ইউনিয়নের প্রায় শতাধিক গ্রাম প্লাবিত হয়ে যাওয়ায় পানিবন্দী হয়ে পড়ছে হাজার হাজার পরিবার। ফলে পানিবন্দী অবস্থায় দিন কাটছে সাধারণ কেটে খাওয়া শ্রমজীবি মানুষ সহ এলাকাবাসির।

স্থানীয়রা জানান, ধেবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের খাগগড়া এলাকায় নিতাই নদীর ভাঙ্গনে বীর মুক্তিযোদ্ধা মোকশেদ আলীর বাড়িসহ একাধিক বাড়ি পানিতে ভেসে গেছে। রক্ষা পাইনি এই বাড়িতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন প্রায় ৮০ শতাংশ কমপ্লিট হয়ে যাওয়া বীর নিবাসটিও। এই ভাঙ্গন এলাকার প্রায় দশটি পরিবারের ব্যাপক ক্ষতির পাশাপাশি ওখানে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে। এছাড়াও ২নং গামারিতলা ইউনিয়নের কামালপুর গ্রামে নিতাই নদীর ভাঙ্গনে প্রায় বিশটি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ ছাড়াও নদীর বেড়িবাঁধ ভেঙ্গে প্রবল শ্রুতে নিচু এলাকায় পানি প্রবেশ করায় ঢলের পানিতে প্লাবিত হচ্ছে উপজেলার প্রায় প্রতিটি গ্রাম। এ অবস্থায় পানিবন্দী হয়ে পড়ছে হাজার হাজার পরিবার। চরম কষ্টে দিন কাটছে সাধারণ কেটে খাওয়া শ্রমজীবি মানুষের। অনেকের ঘরে পানি থাকায় রান্নাবান্না করতে পারছেনা। শুকনো খাবার খেয়ে দিন কাটছে তাদের।

খোঁজ নিয়ে ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শুক্রবার বিকেলে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের খাগগড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোকশেদ আলীর বাড়ির পাশে,গামারিতলা ইউনিয়নের কামালপুর গ্রামে নিতাই নদীর বেড়িবাঁধ ভেঙ্গে প্রবল বেগে স্ব স্ব শব্দে পানি ঢুকে নিচু এলাকার পোড়াকান্দুলিয়া, দক্ষিণ মাইজপাড়া, গামারিতলা, গোয়াতলা, ধোবাউড়া সদর, বাঘবেড় ইউনিয়নে শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। সেইসাথে কয়েক হাজার পরিবার পানিবন্দী অবস্থায় রয়েছে। নিজের জীবনের পাশাপাশি গবাদি পশু নিয়ে বেকায়দায় রয়েছে এলাকাবাসি। এমনকি ঢলের পানিতে তলিয়ে ভেসে গেছে অসংখ্য পুকুরের মাছ।

বন্যা কবলিত তারানগর গ্রামের নজরুল ইসলাম বলেন,‘ বন্যার পানিতে আমরা গৃহবন্দী হয়ে আছি, ঘরের চুলা পানির নিচে, রান্না করা য়ায না, বাচ্চাদের নিয়ে শুকনো খাবার খেয়ে কোনরকম বেঁচে আছি।

বেদগাছিয়া গ্রামের সবুজ মিয়া বলেন, ‘আমরা যে কি কষ্টে আছি এটা বলার মত কোন ভাষা নেই, ঘরের মধ্যে পানি।

পুরাকান্দুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মন্জুরুল হক জানান, কয়েকদিনের ভারী বৃষ্টি ও পাহাড়ী ঢলে ইউনিয়নের ২৮টি গ্রামের অধিকাংশই প্লাবিত হয়েছে। এক্ষেত্রে বেশীরভাগ প্লাবিত গ্রামগুলো হচ্ছে বহরভিটা, বেতগাছিয়া, পুটিয়াকান্দা, টেকিরভিটা, আদরাপাতাং, রাউতি ও হরিণধরা। ক্ষতিগ্রস্তদের মাঝে ইউনিয়নের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণের প্রস্তুতি নেয়া হচ্ছে।

দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন সরকার জানান, পাহাড়ি ঢলে প্লাবিত গ্রামগুলোতে শুকনো খাবার বিতরণের প্রস্তুতি নেয়া হচ্ছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক হোসাইন উজ্জ্বল বলেন ‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন ‘একটি বীর নিবাস’ মুক্তিযোদ্ধা মোকশেদ আলীর পরিবারকে দেওয়া হয়েছিলো , যা প্রায় ৮০ শতাংশ কমপ্লিট হয়েছিল, দরজা জানালার কাজ চলমান ছিলো। দুঃখের বিষয় পাহাড়ি ঢলে বেড়িবাঁধ ভেঙ্গে বীর নিবাসটিও নদীগর্ভে চলে গেছে।

এব্যাপারে ধেবাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম ও ইউএনও ফোজিয়া নাজনীন জানান, জেলা প্রশাসকের কাছ থেকে আমরা ইতিমধ্যে বন্ধ্যার্তদের জন্য দশ মেট্রিকটন চাল ও একলক্ষ টাকা পেয়েছি, আগামীকাল থেকে শুকানো খাবার, দু’টি করে মোমবাতি, পানি পরিষ্কারের ট্যাবলেট সহ ত্রাণ বিতরণ করা হবে।





প্রধান সংবাদ এর আরও খবর

আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)