শিরোনাম:
●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান ●   বেতবুনিয়াতে মেধা বৃত্তি প্রদান ●   মিরসরাইয়ে বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ●   ঝালকাঠিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ●   প্রতিপক্ষকে ফাঁসাতে ১৪৪ ধারা জারিকৃত জমির পুকুরে বিষ প্রয়োগ ●   বড়পুকুরিয়া কয়লাখনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন ●   অসহায় নাদিরার পাশে জনতার ঈশ্বরগঞ্জ ●   গাজীপুরে শহীদ শিক্ষাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত ●   ঝালকাঠি রেডক্রিসেন্ট সোসাইটির নতুন কমিটি ঘোষণা ●   বান্দরবানে বেতছড়া যুব সংঘকে ক্রীড়া সামগ্রী দিল সেনাবাহিনী ●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার
রাঙামাটি, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৪ জুন ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ৪ হাজার ৭ শত ইয়াবা সহ গ্রেফতার-৩
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে ৪ হাজার ৭ শত ইয়াবা সহ গ্রেফতার-৩
শুক্রবার ● ২৪ জুন ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে ৪ হাজার ৭ শত ইয়াবা সহ গ্রেফতার-৩

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই(চট্টগ্রাম)প্রতিনিধি :: মিরসরাইয়ের করেরহাট থেকে ৪ হাজার ৭০০শত পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ৭হাজার ১শত ৫ টাকা সহ ৩ জনকে গ্রেফতার করেছে মিরসরাই সার্কেলের এএসপি লাবিব আব্দুল্লাহ’র নেতৃত্বে জোরারগঞ্জ থানা পুলিশের বিশেষ টিম।
বৃহস্পতিবার (২৩ জুন) রাত দেড়টার দিকে করেরহাট ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছত্তরুয়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকার জহিরুল হক কোম্পানি বাড়ির জহিরুল হকের পুত্র এমদাদুল হক হৃদয় (২২), একই এলাকার কোরবান আলী ভূইয়া বাড়ীর মৃত কোরবান আলীর পুত্র মোঃ নুর হোসেন (২৬) ও মানিক মিস্ত্রী বাড়ীর খায়েজ আহম্মেদের পুত্র মোঃ হানিফ(২৬)।

জোরারগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সার্কেল’র নেতৃত্বে এএসআই এনামুল হক’কে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার রাত আনুমানিক দেড়টার দিকে করেরহাট ইউনিয়নের ছত্তরুয়া এলাকায় অভিযান চালিয়ে আবছার কোম্পানির ব্রিজ ফিল্ডের সামনে থেকে মাদক সম্রাট হৃদয় ও তার ২ সহযোগীকে ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ টাকা সহ গ্রেফতার করা হয়।
এবিষয়ে জোরারগঞ্জ থানায় মাদকের মামলা দায়ের করে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটা দিকে আসামীদেরকে কোর্টে প্রেরণ করা হয়।

মিরসরাইয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষের ঘটনায় গেটম্যান আনোয়ার গ্রেফতার

মিরসরাই :: মিরসরাইয়ের বারইয়ারহাট রেলক্রসিংয়ে ট্রেন-ড্রাম ট্রাক সংঘর্ষের ঘটনায় গেটম্যান আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম জিআরপি পুলিশ।
বুধবার (২২ জুন) রাত সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম নগরীর খুলশী রেল গেট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত গেটম্যান আনোয়ার হোসেন (৪০) জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার ছলফারচর গ্রামের শহিদুল হকের পুত্র।
এর আগে বুধবার রাত ১ টা ১০ মিনিটে বালু ভর্তি ড্রাম ট্রাককে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর তূর্ণা নিশিতা ধাক্কা দিলে ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো-ট-২২-৩৮২৬) দুমড়ে মুচড়ে যায়। এতে ড্রাম ট্রাকের হেলপার মুরসালিন নিহত ও চালক শাহ আলম আহত হয়েছে। গেইট না পেলে ঘটনার সময় গেটম্যান ঘুমের মধ্যে ছিলেন বলে এই সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। দায়িত্ব পালনে গাফিলতির কারনে গেটম্যান আনোয়ার হোসেনকে অভিযুক্ত করে জিআরপি থানায় মামলা দায়ের করা হয়।

সীতাকুণ্ড জিআরপি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) খোরশেদ আলম জানান, বারইয়ারহাট রেলক্রসিংয়ে ট্রেন-ট্রাক সংঘর্ষের ঘটনায় গেটম্যান আনোয়ার হোসেনের বিরুদ্ধে জিআরপি থানায় ৩০৪(ক) ধারায় মামলা (নং-২) দায়ের করে বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম জেল হাজতে প্রেরণ করা হয়েছে এবং ঘটনার তদন্ত অব্যাহত আছে।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২ সেপ্টেম্বর ভোররাত ৫ টা ৫ মিনিটে বারইয়ারহাট রেলক্রসিংয়ে ময়মনসিংহ থেকে চট্টগ্রামমুখী বিজয় এক্সপ্রেসের সঙ্গে ঢাকা থেকে খাগড়াছড়িগামী যাত্রীবাহী এস.আলম পরিবহনের বাস (চট্টমেট্রো-ব-১১-০৭৩০)’র সংঘর্ষে ২ জন নিহত ও ২২ জন আহত হলে গঠিত ৪ সদস্য বিশিষ্ট কমিটি গেটম্যানের দায়িত্বে অবহেলার বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)