শিরোনাম:
●   বিজয়ী বিজেপি নেতৃবৃন্দকে বাংলাদেশবিরোধী উসকানি থেকে বিরত থাকার আহবান ●   ঝালকাঠিতে আমির হোসেন আমুর পরিত্যাক্ত বড়ির প্রধান ফটক কেটে উন্মুক্ত করে দিয়েছে ●   ঝালকাঠি সদরে হাম-রুবেলা : ৭৩ সন্দেহভাজন চিকিৎসা নিয়েছে, বাড়ছে নতুন ভর্তি ●   হালদায় চড়া দামে রেণু বিক্রি ●   তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন ●   সন্ত্রাসী, দূর্বৃত্ত ও চাঁদাবাজদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করুন ●   ঝালকাঠিতে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ●   ঝালকাঠির সড়ক টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ ●   নবীগঞ্জে কাভার ভ্যানের চাপায় অজ্ঞাত বৃদ্ধ নিহত ●   পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা ●   ঝালকাঠি জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা ●   বড়পুকুরিয়া কয়লা খনির ভবিষ্যৎ অনিশ্চয়তায় ●   জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতিসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি মানতে হবে ●   ধান কেটে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহত ১০ ●   গাজীপুরে অজন্তা বৌদ্ধ বিহার ও ধ্যান কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন ●   যুগপৎ আন্দোলনের শরিকদের থেকে বিএনপি দূরে সরে যাচ্ছে সাইফুল হক, তিন মাসেই অবিশ্বাস করবেন না : জয়নুল আবদীন ফারুক ●   পার্বতীপুরে ড্রেন বন্ধের কাবণে ৫০ পরিবারের জনদুর্ভোগ ●   ঝালকাঠিতে মহান মে দিবস পালিত ●   হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ ●   ঈশ্বরগঞ্জে নির্ধারিত সময়ের আগেই স্কুল ছুটি ●   শ্রমিকদের একমাত্র প্রাণের দল বিএনপি : লালু ●   গাজীপুরের শিমুলতলীতে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপন ●   বিটিকেজি ফেয়ার ২০২৬: টেক্সটাইল প্রযুক্তিতে আধুনিক সমাধান নিয়ে এল টেক্সলিংক ইঞ্জিনিয়ারিং লিমিটেড ●   বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার ●   রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ ●   স্বাধীন রাজনৈতিক শ্রেণী হিসাবেই শ্রমিকশ্রেণীকে ঘুরে দাঁড়াতে হবে : বহ্নিশিখা জামালী ●   শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিন ●   পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব ●   পার্বতীপুরে শিক্ষা বিষয়ক গ্লোবাল অ্যাকশন সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২২ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য জেলার ক্রীড়ার মান উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সহযোগিতা প্রদান করবে : নিখিল কুমার চাকমা
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য জেলার ক্রীড়ার মান উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সহযোগিতা প্রদান করবে : নিখিল কুমার চাকমা
শুক্রবার ● ২২ জুলাই ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পার্বত্য জেলার ক্রীড়ার মান উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সহযোগিতা প্রদান করবে : নিখিল কুমার চাকমা

ছবি : সংবাদ সংক্রান্ত রাঙামাটি :: পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের উদ্যোগে রাঙামাটির প্রধান কার্যালয়ের কর্ণফুলী সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ক্রীড়া, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠান উন্নয়ন খাত হতে রাঙাামাটি পার্বত্য জেলার বিভিন্ন প্রতিষ্ঠানকে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। গতকাল ২১ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১১ টায় বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী (অতিরিক্তসচিব) এর সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। চেক বিতরণের পূর্বে বোর্ডের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী চেক বিতরণের বিষয়ে বিস্তারিত বিবরণ তুলে ধরেন। এসময় তিনি বলেন যে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পার্বত্য এলাকার জনমানুষের আর্থ-সামাজিক অবস্থা উন্নয়নের পাশাপাশি এখানকার ক্রীড়ার মান ও সাংস্কৃতিক উন্নয়নের লক্ষ্যে জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন ক্রীড়া সংস্থা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানকে পৃষ্ঠপোষকতা প্রদানসহ আর্থিক সহযোগিতা দিয়ে আসছে। তারই অংশ হিসেবে আজকের চেক বিতরণের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
বোর্ডের চয়ারম্যান বলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পার্বত্য এলাকার ক্রীড়া ও সাংস্কৃতিক উন্নয়নের জন্য সব সময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। তবে ক্রীড়া ক্ষেত্রে পার্বত্য এলাকা পিছিয়ে আছে। তাই তিনি জেলা ক্রীড়া সংস্থাকে এ বিষয়ে এগিয়ে আসার আহবান জানান। তিনি আরোও বলেন যে, পার্বত্য এলাকার ক্রীড়ার মান উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড খেলার মাঠ সংস্কারে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। এক্ষেত্রে জেলা ক্রীড়া সংস্থাকে আন্তরিকভাবে যুগোপযোগী ভূমিকা পালন করতে হবে। জেলা ক্রীড়া সংস্থাগুলো যদি উদ্যোগ নেয় তাহলে পার্বত্য এলাকার ক্রীড়ার মান অবশ্যই উন্নয়ন ঘটবে এবং সামনে এগিয়ে যেতে পারবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে তিনি আরোও বলেন যে, আগামীতে ক্রীড়া সংস্থাগুলো থেকে তালিকা পেলে সেগুলো গুরুত্বসহকারে যাচাই বাছাই পূর্বক আর্থিক অনুদান প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের এমন মহতি উদ্যোগের জন্য উপস্থিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধির পক্ষ থেকে কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ জানানো হয়।
চেক বিতরণ অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম চৌধুরী, সদস্য বাস্তবায়ন ও সদস্য অর্থ মোহাম্মদ হারুন অর রশীদ (উপসচিব), সদস্য পরিকল্পনা মোঃ জসীম উদ্দিন, বোর্ডের উপপরিচালক মংছেনলাইন রাখাইন, গবেষণা কর্মকর্তা কাইংওয়াই ম্রো ও বাজেট অডিট অফিসার মোঃ নুরুজ্জামানসহ বোর্ডের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ এবং জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

হালদায় চড়া দামে রেণু বিক্রি হালদায় চড়া দামে রেণু বিক্রি
তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন তাঁতী দলের কেন্দ্রীয় সদস্য সচিবের স্বাক্ষর জালিয়াতি করে রাঙামাটি জেলা কমিটি অনুমোদন
হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ
বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে নির্মল বড়ুয়া মিলনের শুভেচ্ছা
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণে জড়িত আসামী গ্রেফতার
রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ রাঙামাটিতে ৭ বছরের শিশুকে ধর্ষণ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান রাঙামাটিতে ফার্মাসিউটিক্যালস প্রতিনিধিদের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান
গৌতম বুদ্ধের প্রধান  তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয় গৌতম বুদ্ধের প্রধান তিনটি ঘটনাকে বুদ্ধ পূণিমা অভিহিত করা হয়

আর্কাইভ