শনিবার ● ১৩ আগস্ট ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » প্রতিভা ক্রিকেট ক্লাবের নতুন কমিটি
প্রতিভা ক্রিকেট ক্লাবের নতুন কমিটি
সংবাদ বিজ্ঞপ্তি :: রাঙামাটিতে প্রতিভা ক্রিকেট ক্লাবের নতুন কমিটি গঠন ও ক্লাব থেকে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি নির্বাচিত করা হয়েছে।
গতকাল ১২ আগস্ট শুক্রবার বিকেলে রাঙামাটি শহরের কাঠালতলীস্থ ইন্সটিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স হল রুমে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও প্রতিভা ক্রিকেট ক্লাবের সিনিয়র সদস্য বিপুল ত্রিপুরা।
প্রতিভা ক্রিকেট ক্লাবের সভাপতি সাইদুল হক মৃধা বশির সভাপতিত্বে সাধারন সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সভা শেষে সকলের সম্মতিক্রমে প্রতিভা ক্রিকেট ক্লাবের সাবেক সভাপতি মো. আবু তৈয়বকে রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার প্রতিনিধি হিসেবে পুনরায় নির্বাচিত করা হয় এছাড়াও প্রতিভা ক্রিকেট ক্লাবের আগামী দুই বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়।
ক্লাবের সভাপতি নির্বাচিত হয় মো. জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আমিনুল ইসলাম ও অর্থ সম্পাদক ইয়াছিন মিশুকে নির্বাচিত করা হয়।
এসময় প্রতিভা ক্রিকেট ক্লাবের সদস্যগণ উপস্থিত ছিলেন।





পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন
রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
রাউজানে বিল থেকে লাশ উদ্ধার