শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, বুধবার, ১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১১ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
রবিবার ● ১১ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ছবি : সংবাদ সংক্রান্ত নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলাধীন বিশা ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।শনিবার ১০সেপ্টেম্বর সকালে সমসপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সম্মেলনের উদ্বোধন করেন উপজেলা কৃষকলীগ সভাপতি আজিজ মন্ডল। অনুষ্ঠানে বিশা ইউনিয়ন কৃষক লীগ সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর)আসনের সংসদ সদস্য আনোয়ার হোসেন হেলাল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শেখ হাসিনা সরকারের আমলে কৃষক কৃষি পণ্যের নায্য মূল্য পাচ্ছেন। আ’লীগ সরকার ক্ষমতায় থাকলে সার-তেলের সংকট হয়না। বিএনপি সরকারের মত কাউকে সারের জন্য গুলি খেয়ে মরতে হয়নি। কৃষক যেনো এক ছটাক জমি অযথা ফেলে নারাখে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে বলেন। এসময় বিএনপি-জামাত জোট নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে জানিয়ে প্রতিহত করতে নেতাকর্মীদের সজাগ থাকতে বলেন তিনি।

সম্মেলনে বিশা ইউপি কৃষক লীগ সাধারন সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় উপজেলা কৃষক লীগ সাধারন সম্পাদক জহুরুল ইসলাম প্রধান বক্তার বক্তব্য রাখেন । এসময় উপজেলা আ’লীগ সভাপতি নৃপেন্দ্রনাথ দত্ত দুলাল, সাধারন সম্পাদক আক্কাছ আলী, সহ-সভাপতি চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সহ সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবাদুর রহমান প্রামানিক, প্রচার সম্পাদক ভাইস চেয়ারম্যান হাফিজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জাহিদ হোসেন, যুবলীগ ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রাফিউল ইসলাম, কৃষকলীগ সাংগঠনিক সম্পাদক শাহাজামাল, দপ্তর সম্পাদক আক্তার আলী, বিশা ইউপি আ’লীগ সভাপতি আব্দুল মান্নান মোল্লা, ছাত্রলীগ সভাপতি আরিফুল ইসলাম, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল কুদ্দুসসহ আ’লীগ পরিবারের সদস্য বক্তব্য রাখেন। পরে তরিকুল ইসলাম ফটিককে সভাপতি ফিরোজ আহম্মেদকে সাধারন সম্পাদক করে তিন বছর মেয়াদি কমিটি ঘোষণা করা হয়।

আত্রাই থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেপ্তার ৭

আত্রাই :: নওগাঁর আত্রাই থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক কারবারী, চুরি মামলার ও মারপিট মামলার আসামীসহ সাত জনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

থানাপুলিশ জানায়, সাহেব গঞ্জ এলাকায় মারপিটের ঘটনায় নিয়মিত মামলার আসামী সাহেব গঞ্জ গ্রামের মিজানুর রহমানের ছেলে আক্তার সরকার(৫৫), আক্তারের স্ত্রী বুলবুল ওরফে বিজলী (৩৬) ও আব্দুল জলিলের ছেলে শামীম খাঁন (৪০) এবং গ্রেপ্তারী পরোয়ানা মূলে চৌউরবাড়ী গ্রামের মোবারকের ছেলে আব্দুল বারিক ও সাহেব গঞ্জ গ্রামের আয়ুব আলীর ছেলে রাসেলকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া একটি চুরি মামলার সন্দেহভাজন আসামী পাটকাবাড়িয়া গ্রামের সন্তেষ মন্ডলের ছেলে মাহাবুব (৩৬) এবং থাঐপাড়া গ্রামের আফজাল মশিয়ালের ছেলে
সাজ্জাদ মশিয়াল ওরফে সাদ্দাম (২৭) কে ৩০গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

আত্রাই থানার ওসি তারেকুর রহমান সরকার বলেন, গাঁজাসহ আটক সাদ্দাম হোসেনের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে গ্রেপ্তারকৃতদের শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।





নওগাঁ এর আরও খবর

আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ
আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি আহসানগঞ্জ স্টেশনে ঢাকাগামী ট্রেনের যাত্রাবিরতি দাবি
আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার আত্রাইয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে শ্রমিকলীগ সভাপতি গ্রেফতার
আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল আমের রাজ্যে গাছে গাছে শোভা পাচ্ছে রসালো ফল কাঁঠাল
আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয়  অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন
আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার

আর্কাইভ