শিরোনাম:
●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি ●   ঈশ্বরগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প : চিকিৎসাসেবা পেলেন পাঁচ শতাধিক মানুষ ●   খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ ●   দুর্নীতিমুক্ত পার্বত্য অঞ্চল গড়ে তোলার ঘোষণা পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলালের ●   রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী ●   ধর্ষনের নিউজ করায় সাংবাদিক রাব্বি কারাগারে ●   খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ ●   চূড়ান্ত বাজেটে তামাক করকাঠামো সংস্কারের আহ্বান ●   মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে প্রতারণার দায়ে বাদল বরণ বড়ুয়াকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে বহিস্কার ●   ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় সর্বোচ্চ অগ্রাধিকার দেবে সরকার : স্থানীয় সরকার মন্ত্রী ●   জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন ●   গ্লোবাল হেলথ সামিট ২০২৬: ভবিষ্যৎ মহামারী প্রতিরোধ ও বৈশ্বিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন রোডম্যাপ ঘোষণা ●   ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই দালালের কারাদণ্ড ●   আপন ভাতিজার হাতেই খুন গৃহবধূ : রহস্য উদঘাটন গ্রেফতার-২ ●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প
রাঙামাটি, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২০ সেপ্টেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
প্রথম পাতা » চট্টগ্রাম » মিরসরাইয়ে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
মঙ্গলবার ● ২০ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মিরসরাইয়ে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা

ছবি : সংবাদ সংক্রান্ত আকতার হোসেন, মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি :: মিরসরাইয়ে শহিদুল ইসলাম আকাশ (২৮) নামে একজন যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
সে উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়ন যুবলীগ কর্মী। সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের চিনকিরহাট বাজারের শহিদুল ইসলাম আকাশের ব্যবসা প্রতিষ্ঠান নাজমা টিম্বার এন্ড ফার্ণিচার মার্টে হামলার ঘটনা ঘটে। হামলার পর রাত ৯ টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আকাশ। নিহত আকাশ হিঙ্গুলী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম ইসলামপুর গ্রামের মানত মিঝি বাড়ির নুরুল ইসলামের একমাত্র পুত্র।
দুই বোন ও এক ভাইয়ের মধ্যে আকাশ সবার ছোট এবং আনিকা সুরাইয়া জান্নাত নামে ২ বছর বয়সী এক কন্যা সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার সময় বারইয়ারহাট-করেরহাট সড়কের চিনকিরহাট বাজারে যুবলীগ কর্মী শহিদুল ইসলাম আকাশের মালিকানাধীন নাজমা টিম্বার এন্ড ফার্ণিচার মাটে বসে ব্যবসায়িক কাজ করছিলেন। এসময় স্থানীয় ইসলামপুর গ্রামের সন্ত্রাসী হুমায়ুন কবির মামুনের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ৮-১০ জন হামলা চালায় আকাশের উপর। হামলায় গুরুতর আহত অবস্থায় আকাশকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মস্তাননগর হাসপাতালে নিয়ে গেলে সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে তার অবস্থার অবণতি ঘটলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় আকাশ।
শহিদুল ইসলাম আকাশের পিতা নুরুল ইসলাম বলেন, ‘মামুন ও মোতালেবের নেতৃত্বে তার একমাত্র ছেলে আকাশকে কুপিয়েছে। মামুন সন্ত্রাসী প্রকৃতির। সে অনেক সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত। আমি আমার ছেলে খুনের যথোপযুক্ত বিচার চাই।’

হিঙ্গুলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম জানান, শহিদুল ইসলাম আকাশ রাজনৈতিক কোন পদ পদবীতে না থাকলেও ইতিপূর্বে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। তিনি হিঙ্গুলী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী ছিলেন। ২০১৮ সালেও তাঁর ওপর হামলার ঘটনা ঘটেছিলো। এবার তাঁকে (আকাশ) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে।

জোরারগঞ্জ থানার দায়িত্বরত কর্মকর্তা সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল বাতেন জানান, ‘স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে যুবলীগ কর্মী আকাশ’কে কুপিয়েছে। চমেক হাসপাতালে নেওয়ার পর সেখানে সে মারা যান। ঘটনাস্থলে পুলিশের দুইটি টিম কাজ করছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় লিখিত কোন অভিযোগ আসেনি।’

মিরসরাইয়ে জেলা ট্রাক, কাভার্ড ভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রুপের উপকমিটির অভিষেক

মিরসরাই :: মিরসরাইয়ে জেলা ট্রাক, কাভার্ড ভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রুপের করেরহাট উপকমিটির অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
রবিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার করেরহাট ইউনিয়নের গেড়ামারা (ফরেস্ট অফিস) বাজার প্রাঙ্গণে করেরহাট ইউনিয়ন শাখা মালিক গ্রুপের কার্যালয়ে ইউনিয়ন শাখা শাখা মালিক গ্রুপের সাধারণ সম্পাদক মোঃ ইয়াসিন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জামাল ভূইয়ার যৌথ সঞ্চালনায় এবং করেরহাট ইউনিয়ন মালিক গ্রুপের সভাপতি নিজাম উদ্দিন বেলাল কোম্পানির সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মোশারফ হোসেন, ইউনিয়ন যুবলীগের সভাপতি হেদায়েত উল্ল্যাহ, করেরহাট মালিক গ্রুপের উপকমিটির সিনিয়র সহ-সভাপতি সাহাব উদ্দিন কোম্পানি, মীরসরাই উপজেলা শাখা মালিক গ্রুপের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আনোয়ারুল কাদের, ফেনী উপত্যকা কাঠ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন মেম্বার, চট্টগ্রাম জেলা ট্রাক, কাভার্ড ভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রুপের চট্টগ্রাম কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মোহাম্মদ হোসেন তালুকদার, রাঙ্গামাটি-খাগড়াছড়ি-রামগড় শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ ইলিয়াস, করেরহাট উপকমিটির সহ-সভাপতি নুরে আলমগীর।

নবগঠিত উপকমিটিকে শপথ বাক্য পাঠ করান, চট্টগ্রাম জেলা ট্রাক, কাভার্ড ভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রুপের চট্টগ্রাম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মহিউদ্দিন।

এসময় নবগঠিত উপকমিটির পক্ষ থেকে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান।

প্রসঙ্গত, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়নকে উপদেষ্টা পরিষদের প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে চট্টগ্রাম জেলা ট্রাক, কাভার্ড ভ্যান এন্ড মিনি ট্রাক মালিক গ্রুপের ১৭ সদস্য বিশিষ্ট করেরহাট উপকমিটি গঠন করা হয়। উপদেষ্টা কমিটির অন্যান্যরা হলেন, মাঈন উদ্দিন মেম্বার, ডাক্তার জামাল উদ্দিন চৌধুরী, রিয়াজ উদ্দিন, শাহ আলম কোম্পানি।

ইচ্ছে ব্লাড ডোনেট এসোসিয়েশনের সম্মাননা পেলো ‘ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’

মিরসরাই :: ফেনী জেলার দাগনভূঞা উপজেলার স্বেচ্ছাসেবী ব্লাড ডোনেট সংস্থা “ইচ্ছে ব্লাড ডোনেট এসোসিয়েশন” এর ৩য় বর্ষপূর্তি উদযাপন ও স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠানে সম্মাননা পেলো মিরসরাইয়ের মানবিক ও রক্তদাতা সংগঠন “ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই”।
উক্ত সম্মাননা ক্রেস্ট গ্রহণ করার সময় উপস্থিত ছিলেন ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’র সদস্য ও এডমিন মেহেদী হাসান ইমন, তানভীর হোসেন মুরাদ, উপদেষ্টা সদস্য আকতার হোসেন ও মডারেটর আবু তৈয়ব।
সেই সাথে রক্ত যোদ্ধাদের এই মিলনমেলা অনুষ্ঠানে রক্তদাতা ও স্বেচ্ছাসেবী সম্মাননা পেলো ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’র এডমিন মেহেদী হাসান ইমন। অপরদিকে দক্ষতা ও মানবিকতার সাথে সাংগঠনিক দায়িত্ব পালন করে ৪র্থ বর্ষে পদার্পণ করায় ‘ইচ্ছে ব্লাড ডোনেট এসোসিয়েশন’কে ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’র পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

প্রসঙ্গত, ইচ্ছে ব্লাড ডোনেট এসোসিয়েশনের ৩য় বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে সারাদেশের ৩০০ রক্তদাতা ও ৫০টি সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়। শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দাগনভূঞা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত স্বেচ্ছাসেবীদের এই মিলনমেলায় সারাদেশের প্রায় সাড়ে ৪’শত রক্তদাতা উপস্থিত ছিলেন।

ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংকের এডমিন মেহেদী হাসান ইমন জানান, ২০২০ সালের ১লা জানুয়ারী মাত্র ৪ জন সদস্য নিয়ে উক্ত সংগঠন যাত্রা শুরু করে। প্রাথমিক পর্যায়ে মেসেঞ্জার গ্রুপের ৩০ জন সদস্যের মধ্যে সীমাবদ্ধ থাকলেও পরবর্তীতে সেটা রক্তদান ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের ফলে ফেসবুক গ্রুপের মাধ্যমে ছড়িয়ে পড়ে। বর্তমানে উক্ত গ্রুপের মধ্যে প্রায় সাড়ে পাঁচ হাজার সদস্য রয়েছে। রক্তদানের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সাথে নিয়োজিত রয়েছে ফ্রেন্ড সার্কেল ব্লাড ব্যাংক মিরসরাই’র সদস্যরা।





চট্টগ্রাম এর আরও খবর

উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী রাউজানে সেফটিক ট্যাংকে আটকা পড়ে ২জনের প্রাণহানী
জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ রাউজান শাখার কমিটি গঠন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল
জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন
হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম
রাউজানে বিল থেকে লাশ উদ্ধার রাউজানে বিল থেকে লাশ উদ্ধার
সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা
মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার
রাউজানে যুবকের মরদেহ উদ্ধার রাউজানে যুবকের মরদেহ উদ্ধার

আর্কাইভ