শিরোনাম:
●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
রাঙামাটি, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১ অক্টোবর ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক » সংবর্ধিত ও পুরস্কৃত হলেন কলসিন্দুরের ৮ ফুটবল কন্যা
প্রথম পাতা » আন্তর্জাতিক » সংবর্ধিত ও পুরস্কৃত হলেন কলসিন্দুরের ৮ ফুটবল কন্যা
শনিবার ● ১ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সংবর্ধিত ও পুরস্কৃত হলেন কলসিন্দুরের ৮ ফুটবল কন্যা

ছবি : সংবাদ সংক্রান্ত ময়মনসিংহ প্রতিনিধি :: সাফজয়ী আট নারী ফুটবল কন্যাদের সীমান্ত ঘেষা প্রত্যন্ত এলাকা পাহাড়ি জনপদ নিজ নিজ পরিবারের বাসস্থান ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কলসিন্দুর গ্রামের হাজারো মানুষ আদিবাসী নৃত্য ও গানের তালে তালে ফুলেল পাপড়িতে বরণ করে নেয়ার পাশাপাশি তাদের সংবর্ধিত ও পুরস্কৃত করলেন।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় প্রথমে হালুয়াঘাট পৌর শহরের জয়িতা মার্কেট চত্বরে পরবর্তীতে সন্ধ্যায় ধোবাউড়া উপজেলা পরিষদের সামনে আদিবাসী নৃত্য ও গানের তালে তালে তাদের বরণ করে নেয়া হয়।

হালুয়াঘাট পৌর শহরের জয়িতা মার্কেট চত্বরে তাদের বরণ করে নেন হালুয়াঘাট-ধোবাউড়া আসনের সংসদ সদস্য জুয়েল আরেং।

এরপর সংসদ সদস্য তার গাড়ি দিয়ে আট নারী ফুটবলারদের নিয়ে রওনা হন ধোবাউড়ার উদ্দেশে। সন্ধ্যায় হালুয়াঘাট-ধোবাউড়া আসনের সংসদ সদস্য জুয়েল আরেং এর উপস্থিতিতেই ধোবাউড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নারী ফুটবলাদের জন্য আয়োজন করা হয় এক গণসংবর্ধনার।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত সাফজয়ী ফুটবল কন্যা সানজিদা আক্তার, মারিয়া মান্ডা, শিউলি আজিম, মার্জিয়া আক্তার, শামছুন্নাহার সিনিয়র, তহুরা আক্তার, সাজেদা আক্তার ও শামছুন্নাহার জুনিয়রকে সংবর্ধনা দেওয়া হয়। নিজ উপজেলার মানুষের ভালোবাসা ও আন্তরিকতায় সিক্ত হন ফুটবল কন্যারা। অনুষ্ঠানে ফুটবল কন্যাদের প্রত্যেককে উপজেলা প্রশাসন, পুলিশ পশাসন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও ফুলের তোড়া দেওয়া হয়। এ সংবর্ধনায় উপজেলা পরিষদের পক্ষ থেকে প্রত্যেক ফুটবলারকে ৫০ হাজার করে টাকা করে পুরস্কৃত করা হয়।

সাফজয়ী ফুটবল কন্যাদের পাশাপাশি সংবর্ধনা দেওয়া হয় তাদের গড়ার মূল কারিগর কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ও ফুটবল কোচ মোঃ মফিজ উদ্দিন, বর্তমান কোচ মোঃ জুয়েল মিয়া, কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যায়ের প্রধান শিক্ষক মিনতী রানী ও দলের টিম ম্যানেজার মালা রানী সরকারকে।

ধোবাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্ডা বার্গ বন লিন্ডে, ধোবাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, ভাইস চেয়ারম্যান আবুল ফজল, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা জান্নাত ও অধ্যক্ষ হেলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। এ ছাড়াও ফুটবল কন্যাদের অভিভাবকরা এ অনুষ্ঠানে উপস্থিত থেকে দেখেছেন তাদের কন্যাদের প্রতি নিজ উপজেলার মানুষের ভালোবাসা।

এ সময় শুভেচ্ছা বক্তব্য দিতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন অনুষ্ঠানে উপস্থিত সাফজয়ী ফুটবল কন্যারা।

এ অনুষ্ঠানে জাতীয় নারী ফুটবল দলের সহ-অধিনায়ক মারিয়া মান্ডা বলেন, ‘ধোবাউড়া উপজেলার মাটি আমাদের শরীরে লেগে আছে। এ মাটিতেই আমরা বড় হয়েছি। অনেকবার এসেছি উপজেলা পরিষদ চত্বরে। কিন্তু আজ সবকিছু নতুন মনে হচ্ছে। আমরা আপনাদের সস্তান হিসেবে নিজ ভূমিতে এতো ভালোবাসা পাবো ভাবতেও পারিনি। আপনাদের সমর্থন ও ভালোবাসার কারণে আমরা সাফজয়ী হিসেবে বাংলাদেশের নাম উজ্জ্বল করতে পেরেছি। আপনাদের অকুণ্ঠ সমর্থনের কারণে আমরা আজ এ পর্যায়ে আসতে পেরেছি। আমরা এ ভালোবাসা ও সমর্থন সবসময় চাই।’





আন্তর্জাতিক এর আরও খবর

ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু ভারতে বাংলাদেশি শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-চীন বন্ধুত্বের ঐতিহ্য ধরে রেখে অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সরকারের কার্যক্রম জাতিসংঘে তুলে ধরলেন পার্বত্য সচিব
কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই কিংবদন্তি সংগীতশিল্পী আশা ভোঁসলে আর নেই
আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে আলোচনা ব্যর্থ হলেও উপসাগরীয় যুদ্ধবিরতি আপাতত টিকে আছে
হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি পেরোনোর অনুমতি পেলো না ‘বাংলার জয়যাত্রা’
মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা মাঝ আকাশে বিমানে জন্ম নিল ফুটফুটে শিশু, নাগরিকত্ব নিয়ে ধোঁয়াশা
‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’ ‘লেবাননে যুদ্ধবিরতি না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়’
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ

আর্কাইভ