শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ●   শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ ●   ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ●   ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ●   দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার ●   কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে ●   কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর ●   খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা ●   নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা ●   ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ●   কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে পাহাড়তলী একাদশ চ্যাম্পিয়ন ●   রাঙ্গুনিয়ায় প্রবাসী কর্ণফুলী ক্রীড়া পরিষদের উদ্যোগে অনুদান প্রদান ●   রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) ●   আত্মমর্যাদাশীল রাষ্ট্র প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর : পার্বত্য প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   কাউখালীতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ ●   পার্বতীপুরে পূবালী ব্যাংকের ৩ দিনব্যাপী ফ্রি ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন ●   মেলায় আকর্ষণ নর্থসাউথ গ্রুপের টাইটানিক বে হোটেল অ্যান্ড রিসোর্ট ●   ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ●   রাঙামাটিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাবিপ্রবি’র ত্রাণ বিতরণ ●   রাউজানের বৃক্ষরোপণ শুরু ●   প্রধানমন্ত্রীর ব্রত বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া : ব্যারিস্টার মীর হেলাল ●   মিরসরাইয়ে ১৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে ‘শহীদ শিক্ষা বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত ●   ভিমরুলী ভাসমান বাজারের খাল থেকে নিখোঁজের পাঁচ ঘণ্টা পর কিশোরের লাশ উদ্ধার ●   ঝালকাঠি গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার ●   নির্বাচিত সরকার মবতন্ত্রের কাছে জিম্মি হতে পারেনা ●   নিজেকে প্রতিনিয়ত নতুন জ্ঞানে সমৃদ্ধ করতে হবে : চুয়েট ভিসি ●   পার্বতীপুরে শাবলের আঘাতে পুত্র নিহত পিতা আটক ●   আত্রাইয়ে শুরু হলো কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম ●   ঝালকাঠি নদীভাঙন এলাকা পরিদর্শনে জিয়াউদ্দিন
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » সকল বিভাগ » সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুন্না’র মতবিনিময়
প্রথম পাতা » সকল বিভাগ » সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুন্না’র মতবিনিময়
বুধবার ● ৫ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাংবাদিকদের সাথে মেয়র প্রার্থী মুন্না’র মতবিনিময়

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ পৌরসভার আসন্ন নির্বাচনে স্বতন্ত্রভাবে মেয়র পদপ্রার্থী যুক্তরাজ্যের নিউহাম বিএনপির সাংগঠনিক সম্পাদক মুমিন খান মুন্না স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুরে পৌর শহরের নতুন বাজারস্থ তার নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি প্রার্থীতা ঘোষণা করেন।

মতবিনিময়কালে লিখিত বক্তব্যে মুমিন খান মুন্না বলেন, ‘আমি দীর্ঘদিন যাবৎ দেশে ছাত্ররাজনীতির সাথে জড়িত ছিলাম। বর্তমানে আমি দেশের বাইরে থাকলেও মন থাকে দেশেই। মাতৃভুমির টানে প্রতি বছর দেশে ফিরে আসি। আমি বিশ্বনাথের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে যাচ্ছি। আপনারা জানেন লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্ট আয়োজনে বিশ্বনাথ দেশ-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে। আমি বিশ্বনাথ পৌরসভার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। তাই বিশ্বনাথের সচেতনমহল ও তরুণদের উৎসাহ পেয়ে বিশ্বনাথের কাঙ্খিত পৌরসভা নির্বাচনে সতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্ধীতা করতে চাই।’

তিনি বলেন, ‘বর্তমানে বিশ্বনাথ একটি অবহেলিত ও উন্নয়ন বঞ্চিত এলাকা হিসেবে পরিনত হয়েছে। আমি ক্রীড়াঙ্গণে কাজ করে বুঝতে পেরেছি সঠিক নেতৃত্বের অভাবে পৌরসভায় উন্নয়ন তরান্বিত হচ্ছে না। কিছু উন্নয়ন হলেও সঠিক ও দীর্ঘস্থায়ী পরিকল্পনার অভাবে তা থেকে জনগণ কাঙ্খিত সুফল পাচ্ছে না।

আমি পৌরবাসীকে সাথে নিয়ে পৌরসভার ড্রেনেজ ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন, নিরাপদ ও পর্যাপ্ত পানি সরবরাহ, বাসিয়া নদীর সবোচ্চ ব্যবহার ও সুরক্ষা, স্থায়ী বর্জ ব্যবস্থাপনা করা, ধর্মিয় প্রতিষ্ঠান ভিত্তিক সামাজিক কার্যক্রম জোরদার করা, খেলার মাঠ ও শিশুপার্ক নির্মাণ, কাচাবাজারগুলোর উন্নয়ন, পৌর পাবলিক লাইব্রেরী প্রতিষ্ঠা, শিক্ষা উন্নয়ন কর্মসূচী উন্নয়ন, পৌর শহরে গণশৌচারগার নির্মাণ, পরিকল্পিত ও প্রশস্ত রাস্তা নির্মাণ, পৌরবাসীকে বৈদ্যুতিক বাতির আওতায় আনা, পৌর নাগরিকদের সমঅধিকার নিশ্চিতকরণ, পৌর নাগরিকদের সকল সরকারি সেবা সহজকরণ, সম্প্রীতি, সহনশীলতা ও মানবিক বিকাশে উচ্চতর নাগরিক ফোরাম গঠন ও পৌর প্রশাসনের জবাবদিহীতাসহ পৌরসভার উন্নয়নে সার্বিকভাবে কাজ করে যাব।’

এ সময় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘বিএনপি নির্বাচনে যাবে না এটা দলীয় সিদ্ধান্ত। আমি স্বতন্ত্র প্রার্থী হবো। আমার ব্যাপারে দল যে সিদ্ধান্ত নেবে আমি তা মেনে নেব।’

মতবিনিময় সভায় মুমিন খান মুন্নার চাচা ফখরুল ইসলাম খান, ক্রীড়া সংগঠক সাঈদ আহমদ ও যুবদল নেতা লিলু মিয় উপস্থিত ছিলেন।

বিশ্বনাথে পূজামন্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ করলেন শফিক চৌধুরী

বিশ্বনাথ :: সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার বাংলাদেশ সবার। সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা হিন্দু-মুসলমানদের এক মিলনমেলা। দুর্গাপূজা সুষ্ঠ, সুন্দর, শান্তিপূর্ণভাবে ও শতভাগ নিরাপত্তার সাথে উৎসবমূখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের সাথে আওয়ামী পরিবারের সর্বস্তরের নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।

তিনি আরো বলেন, নৌকায় ভোট দিলে দেশবাসীর সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পায়। নৌকার বিজয়ে মানুষের প্রাপ্য অধিকার নিশ্চিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর থেকে সকল ধর্ম-বর্ণের মানুষের কল্যাণে কাজ করার কারণেই দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। সকল অশুভ শক্তিকে ধ্বংস করে, অনিয়ম-দূর্নীতি-সন্ত্রাস-লুটপাটকারীদের বিরুদ্ধে সরকারের পাশাপাশি সর্বস্তরের দেশবাসীকেও সোচ্চার হতে হবে।

তিনি সোমবার (৩ অক্টোবর) সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন মন্ডপে অনুষ্ঠিত পূজামন্ডপ পরিদর্শন এবং দিঘলী গ্রামে অনিল দেব, প্রকৌশলী অজিত দেব ও অতুল দেব’র পরিবারের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে এলাকার হিন্দু-মুসলমানদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে শফিকুর রহমান চৌধুরীকে স্বাধীনতার প্রতিক নৌকা প্রদানের জন্য প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার কাছে জোর দাবী জানান।

গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও দৈনিক উত্তরপূর্বের নির্বাহী সম্পাদক তাপস দাশ পুরকায়স্থের সভাপতিত্বে ও লামাকাজী ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরবিন্দু পালের পরিচালনায় অনুষ্ঠিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এলাকার ধর্ম-বর্ণ নির্বিশেষ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নতুন বস্ত্র বিতরণ করেন প্রধানমন্ত্রী।

পূজামন্ডপ পরিদর্শন ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও ছৈলা আফজালাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গয়াছ আহমদ, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ, যুগ্ম সম্পাদক মকদ্দছ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান লিলু, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমদ, কার্যনির্বাহী সদস্য শাহনুর হোসাইন, আশিক আলী, সাবেক সহ সভাপতি আপ্তাব উদ্দিন, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, কার্যনির্বাহী সদস্য মনোহর হোসেন মুন্না, রাজু আহমদ খান, ছাতক উপজেলার দোলার বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শায়েস্তা মিয়া, বিশ্বনাথ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, সাধারণ সম্পাদক শংকর চন্দ্র ধর, জেলা পূজা উদযাপন পরিষদের কার্যনির্বাহী সদস্য নিশি কান্ত পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেস্টা জ্যোতির্ময় দে মতি মেম্বার, ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশ, যুগ্ম সম্পাদক বিভাংশু গুন বিভু, পূজা সম্পাদক সুমন দেব, লামাকাজী ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রুপক দত্ত, সাধারণ সম্পাদক সঞ্জয় ভট্টাচার্য্য বিজু, রামপাশা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ সূত্রধর, দৌলতপুর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু, বিশ্বনাথ ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ঝুটন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অজিত দেব, দেওকলস ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের মতি লাল দাশ, সাধারণ সম্পাদক জয়ন্ত বৈদ্য, দশঘর ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক নন্দ লাল বৈদ্য, দেওকলস ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শশাংক বৈদ্য, সাধারণ সম্পাদক রঞ্জু মালাকার, সাংগঠনিক সম্পাদক অকিল বৈদ্য, দেওকলস ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি রমা কান্ত দাশ, সাধারণ সম্পাদক নকুল বর্ধন, সাংগঠনিক সম্পাদক অকিল বৈদ্য, লামাকাজী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিল্টু দাশ, খাজাঞ্চী ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিত দাশ রঞ্জু, দৌলতপুর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুমন কর, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি নেপাল দেব, সাধারণ সম্পাদক চন্দ কুমার দেব, আওয়ামী লীগ নেতা আব্দুর রব, শাহনুর আহমদ জয়দু, জেলা যুবলীগ নেতা কবিরুল ইসলাম কবির, যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিক আলী, লামাকাজী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য যুব পরিষদের সভাপতি অজয় কুমার দেব, সাধারণ সম্পাদক সৌমিত্র ধর মিশু, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ছাত্র পরিষদের সভাপতি অমিত দেব, সহ সভাপতি প্রবীর দে, সাধারণ সম্পাদক রাসেন্দ্র দাশ রাজু, সংগঠক মঞ্জু বিশ্বনাথ, শাওন দাশ, তমাল দাশ নিলয় প্রমুখ নেতৃবৃন্দ।





সকল বিভাগ এর আরও খবর

ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার ঈশ্বরগঞ্জে আসামিদের হুমকীতে বাড়ি ছাড়া বাদী পরিবার
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ ইন্টারন্যাশনাল জাম্বুরী’তে যোগ দিতে লন্ডন গমন করলো নাফিজ
ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত ঝালকাঠিতে উন্নয়নে নাগরিক সংলাপ অনুষ্ঠিত
দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার দক্ষিণ রাঙ্গুনিয়ায় অস্ত্র ও গুলিসহ তিন সন্ত্রাসী গ্রেপ্তার
কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে কাল জাতীয় প্রেসক্লাবে “২০২৪ এর গণঅভ্যুত্থান ও শ্রমিকের প্রত্যাশা ও প্রাপ্তি ” শীর্ষক আলাচনা সভা অনুষ্ঠিত হবে
কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর কচুরিপানার দখলমুক্ত হচ্ছে খোজারখলার ঐতিহাসিক পুকুর
খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা খাগড়াছড়ি পৌরসভার ১৩৯ কোটি টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা
নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা নদীতে বিলীন স্বামীর কবর, এখন নিজের কবরের জায়গা নিয়েই শঙ্কা
ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮ ঈশ্বরগঞ্জে চুরি মামলার তিন আসামিসহ গ্রেফতার-৮

আর্কাইভ