শিরোনাম:
●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
রাঙামাটি, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১১ অক্টোবর ২০২২
প্রথম পাতা » নওগাঁ » রাণীনগরের ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের উদ্বোধন
প্রথম পাতা » নওগাঁ » রাণীনগরের ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের উদ্বোধন
মঙ্গলবার ● ১১ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাণীনগরের ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনের উদ্বোধন

ছবি : সংবাদ সংক্রান্ত নাজমুল হক নাহিদ, নওগাঁ প্রতিনিধি :: নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আনোয়ার হোসেন হেলাল বলেছেন, জননেত্রী শেখ হাসিনার শাসনামলেই দেশের শিক্ষা ব্যবস্থায় আধুনিকতা ও ডিজিটালের ছোঁয়া লেগেছে। দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠাপন আধুনিক আইসিটি সুবিধা সম্পন্ন বহুতল একাডেমিক ভবন শুধুমাত্র আওয়ামী লীগ সরকারের আমলেই নির্মাণ করা হচ্ছে। এছাড়া বিশ্বের সঙ্গে তালমিলিয়ে সাধারন শিক্ষার পাশাপাশি কারিগরী শিক্ষাকে প্রাধান্য দিয়ে প্রতিটি উপজেলাতে নির্মাণ করা হচ্ছে কারিগরী প্রশিক্ষণ কেন্দ্র।

এই কেন্দ্রগুলো থেকে বিদেশগামী ব্যক্তিরা কম খরচে বিভিন্ন বিষয়ে আধুনিক মানের কারিগরী প্রশিক্ষণ গ্রহণ শেষে বাস্তব জ্ঞানের মাধ্যমে অভিজ্ঞতা অর্জন করে বিদেশ গিয়ে ভালো মানের কাজের সঙ্গে যুক্ত হতে পারবেন।

তিনি আরো বলেন, সরকার প্রধান শিক্ষাখাতকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে আসছে। কিন্তু বিগত সরকারের আমলে শিক্ষাখাত নিয়ে লুটপাট করে খেয়েছে। শুধু শিক্ষাখাতই নয় দেশের এমন কোন খাত নেই যেখানে আধুনিকতা ও উন্নয়নের ছোঁয়া স্পর্শ করেনি। তাই এই ধারা অব্যাহত রাখতে হলে আগামী জাতীয় নির্বাচনে ভোটের মাধ্যমে নৌকা প্রতিকের বিজয়ের কোন বিকল্প নেই।

নওগাঁর রাণীনগরের ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের আইসিটি সুবিধা সম্পন্ন নবনির্মিত চারতলা ভবনের উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে এই কথাগুলো বলেন।

সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের সভাপতি (ভারপ্রাপ্ত) শাহাদাত হুসেইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু সাইদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আমীন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম হোসেন আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সেলিম রেজা, ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়ারাম শাহা।

এছাড়াও উপজেলা, ২নং কাশিমপুর ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে তিন কোটি টাকা ব্যয়ে এই চারতলা একাডেমিক ভবনটি নির্মাণ করা হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)