শিরোনাম:
●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
রাঙামাটি, বুধবার, ২৬ আগস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১১ অক্টোবর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাজেকে ভূমি বেদখল বন্ধের দাবিতে ইউপিডিএফ’র সমাবেশ
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » সাজেকে ভূমি বেদখল বন্ধের দাবিতে ইউপিডিএফ’র সমাবেশ
মঙ্গলবার ● ১১ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাজেকে ভূমি বেদখল বন্ধের দাবিতে ইউপিডিএফ’র সমাবেশ

ছবি : সংবাদ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তি :: ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর প্রচার ও প্রকাশনা বিভাগের নিরন চাকমা প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পার্বত্য চট্টগ্রামে বেদখলকৃত ভূমি ফেরতদান, সেটলারদের সমতলে পুনর্বাসন, ভারত প্রত্যাগত শরণার্থী ও অভ্যন্তরীণ উদ্বাস্তুদের নিজ জমিতে পূনর্বাসন ও ক্ষতিপূরণ প্রদান এবং ভূমি বেদখল বন্ধের দাবিতে সাজেকে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
আজ সোমবার (১০ অক্টোবর ২০২২) সকাল ১০টার সময় ইউপিডিএফের বাঘাইছড়ি ইউনিটের উদ্যোগে সাজেক ইউনিয়নের ৪নং ওয়ার্ডের দ্বপদা নামক স্থানে সাজেকের মূল সড়কে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আগে বিভিন্ন দাবির ব্যানার নিয়ে বিক্ষোভ মিছিল সহকারে মুহুমুর্হু শ্লোগান দিয়ে এলাকার দুই সহস্রাধিক নারী-পুরুষ, যুবক-যুবতী সমাবেশ স্থলে এসে সমবেত হন।
সমাবেশে ইউপিডিএফ’র সাজেক ইউনিটের অন্যতম সংগঠক আসেন্টু চাকমা’র সভাপতিত্বে ও ইউপিডিএফ সদস্য সুমন চাকমা’র সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সভাপতি কালো বরণ চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক নিউটন চাকমা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক রূপসী চাকমা।
সমাবেশে বক্তারা বলেন, সরকার পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের বিতাড়িত করতে ভূমি বেদখলকে অন্যতম হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। ফলে প্রতিনিয়ত কোথাও না কোথাও ভূমি বেদখল হচ্ছে। বান্দরবানের লামায় ভূমিদস্যু রাবার কোম্পানিকে ব্যবহার করে সেখানকার ম্রো ও ত্রিপুরাদের ৪০০ একর জুমভূমি জবরদখলের চেষ্টা চলছে। এছাড়া কথিত উন্নয়ন, পর্যটন, রাষ্ট্রীয় বাহিনীর ক্যাম্প স্থাপনসহ নানা উপায়ে বিভিন্ন জায়গায় ভূমি বেদখলের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
তারা আরো বলেন, বাংলাদেশ স্বাধীনতার ৫০বছর পেরিয়ে গেলেও এ অঞ্চলের পাহাড়ি জনগণ এখনো নিপীড়ন-নির্যাতন ও উচ্ছেদের শিকার হচ্ছেন। ১৯৯৭ সালে পার্বত্য চুক্তির পর এই ভূমি বেদখলের মাত্রা আরো ব্যাপক আকার নিয়েছে বলে বক্তারা অভিযোগ করেন।
সভাপতির বক্তব্যে ইউপিডিএফ সংগঠক আসেন্টু চাকমা বলেন, আজকে এই সাজেকে পর্যটনের নামে যেমন পাহাড়িদের উচ্ছেদ করা হচ্ছে, একইভাবে সীমান্ত সড়ক নির্মাণের নামে চলছে পাহাড়িদের বিতাড়নের পাঁয়তারা। পাহাড়ি অধ্যুষিত এই সাজেকের মানুষের জন্য যেখানে দরকার শিক্ষা-চিকিৎসার সুবিধা, সেখানে মসজিদ নির্মাণ করে ইসলামীকরণ নীতি বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি বলেন, শাসকগোষ্ঠি পার্বত্য চট্টগ্রামে শুধু ভূমি বেদখল নয়, সমানতালে অন্যায় দমন-পীড়ন, নারী নির্যাতন, খুন-গুমসহ নানা মানবাধিকার লঙ্ঘন অব্যাহত রেখেছে। কল্পনা চাকমা অপহরণ থেকে শুরু করে এ যাবত অসংখ্য পাহাড়ি নারী ধর্ষণ, খুন, নির্যাতনের শিকার হলেও এসব ঘটনার কোন বিচার হয়নি।
তিনি পার্বত্য চট্টগ্রামে ভূমি ও অস্তিত্ব রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
সমাবেশ থেকে পার্বত্য চট্টগ্রামে এ যাবত বেদখলকৃত সকল ভূমি ফিরিয়ে দেওয়া, সেটলার বাঙালিদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সমতলে পুনর্বাসন করা, ভারত প্রত্যাগত জুম্ম শরণার্থী ও অভ্যন্তরীণ জুম্ম উদ্বাস্তুদের নিজ জমিতে ক্ষতিপূরণসহ যথাযথ পুনর্বাসন, পাহাড়িদের প্রথাগত ভূমি আইনের স্বীকৃতি ও ভূমি বেদখল বন্ধ করা এবং পার্বত্য চট্টগ্রামে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সুনিশ্চিত করার দাবি জানানো হয়।
সমাবেশে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমাসহ মেম্বার, কার্বারী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমাবেশ শেষে বাঘাইহাট জোনের ডিজিএফআই’র সদস্য মো. নাদিম ও মো. রনির নেতৃত্বে একদল সেনা সদস্য লাঠিসোটা নিয়ে সমাবেশ স্থলে এসে সমাবেশে অংশগ্রহনকারীদের ওপর হামলার চেষ্টা চালায়। এ সময় তারা সমাবেশে অংশগ্রহণকারী দুইজনকে মারধর ও আটকের চেষ্টা করলে হাজারো জনতার প্রতিরোধের মুখে তারা সেখান থেকে সরে যেতে বাধ্য হয়।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা
রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর
চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন
রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন
‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা
সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব
রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ
পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময়
বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)