শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে হাতপাখা কর্মীর ওপর হামলার প্রতিবাদ ●   খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন ●   ৫৪ বছরে দেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন, হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে ●   বেতবুনিয়াতে জুঁই চাকমার জনসংযোগ ●   ঢাকা ১২ আসনে নির্বাচন হবে সন্ত্রাস, চাঁদাবাজি,জুলুম ও মাদকের বিরুদ্ধে ●   শখের বসে মোটরসাইকেল চালাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু ●   বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপর গুরুতর করেন জুঁই চাকমা ●   বাবার বাড়ি থেকে নিখোঁজ গৃহবধু, সন্ধানে পরিবারের আকুতি ●   বেতবুনিয়া পিএসটিএস টিআরসিদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ ●   ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কাপ্তাইয়ে মানববন্ধন ●   ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করুন, অন্যথায় নির্বাচন অফিস ঘেরাও করবো : সাইফুল হক ●   জুরাইছড়ি একটি দুর্গম উপজেলা সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা চালু করা অত্যন্ত প্রয়োজন : জুঁই চাকমা ●   খোলা ড্রামের ভোজ্যতেল অনিরাপদ ●   পার্বতীপুরে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   ঝালকাঠিতে ভুয়া আইনজীবী আটক ●   নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন ●   ঈশ্বরগঞ্জে বিএনপি নেতার মৃত্যু ●   জনগণের ভোটাধিকার রক্ষার্থে আমি নির্বাচন করছি : জুঁই চাকমা ●   অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ভোক্তা সচেতনতা জরুরি ●   মিরসরাইয়ে বাড়ির উঠান থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা ●   চাঁদাবাজির জুলুম বন্ধে সামাজিক প্রতিরোধ জোরদার করা হবে ●   নির্বাচনকে সামনে রেখে কঠোর অবস্থানে ৪১ বিজিবি ●   স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় রক্তাক্ত গৃহবধু ●   পরিবর্তিত বাংলাদেশ গড়তে জনগণকে আমার পাশে চাই : জুঁই চাকমা ●   জুলাই আন্দোলনের হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও ঝালকাঠি-২ আসনে নির্বাচন করছেন রাজ্জাক সেলিম ●   দেশের ভাবমূর্তি ও স্থিতিশীলতায় এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : নির্বাচন কমিশনার সানাউল্লাহ ●   শিক্ষিত বেকাররা কোন ধরনের ঘুষ ছাড়া চাকরি পাবেন : জুঁই চাকমা ●   কোদালেই ভোট দিন, গণতান্ত্রিক রাজনৈতিক ধারা ফিরিয়ে আনব : জননেতা সাইফুল হক ●   বান্দাইখাড়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ●   নির্বাচনী প্রচারণায় জুঁই চাকমার রাঙামাটি শহরে জনসংযোগ
রাঙামাটি, শুক্রবার, ৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১১ অক্টোবর ২০২২
প্রথম পাতা » খাগড়াছড়ি » পূর্বশত্রুতার জেরে হত্যা মামলার আসামি করায় সংবাদ সম্মেলন
প্রথম পাতা » খাগড়াছড়ি » পূর্বশত্রুতার জেরে হত্যা মামলার আসামি করায় সংবাদ সম্মেলন
মঙ্গলবার ● ১১ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পূর্বশত্রুতার জেরে হত্যা মামলার আসামি করায় সংবাদ সম্মেলন

ছবি : সংবাদ সংক্রান্ত খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির মাটিরাঙ্গার তবলছড়িতে পূর্বশত্রুতার জেরে জিয়ারুলসহ ৪জনের নামে একটি মিথ্যা হত্যা মামলার আসামি করে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।

গতকাল সোমবার ১০ অক্টোবর সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর পরিবারের সদস্যরা বলেন, চলতি বছরের ১৩আগস্ট মাটিরাঙ্গার তবলছড়িতে হাছেন আলীকে হত্যা করে সেপটিক ট্যাঙ্কে মরদেহ ফেলে দেন মেয়ের জামাই কামরুল ইসলাম। এ ঘটনায় প্রতিবেশী জিয়ারুল ইসলামকে এজাহারভুক্ত আসামি করে মামলা করেন হাছেন আলীর ছেলে মো.ইউনুছ। হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মেয়ের জামাই কামরুল ইসলাম গ্রেফতার হয়ে কারাগারে থাকলেও পূর্বশত্রুতা ও রাজনৈতিক বিরোধের জেরে স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির প্ররোচনায় জিয়ারুলসহ ৫জন নিরীহ এলাকাবাসীর নামে হত্যা মামলা করেন হাছেন আলীর পরিবার।

এ ঘটনার সঠিক তদন্ত করে তাদের হয়রানি বন্ধ করে প্রকৃত আসামিদের আইনের আওতায় আনার দাবি জানান, জিয়ারুলের স্ত্রী হালিমা বেগম।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ওই এলাকার ভুক্তভোগী জিয়ারুলের পরিবারের সদস্য, মাতা মোছা. জয়নব বেগম, ভাই মো. জয়নাল আবেদীন, বড় ছেলে হেলাল খান, ছোট ছেলে শাব্বির হোসেন ও এলাকাবাসী।

মামলার পর থেকে পরিবারের উপার্জনক্ষম জিয়ারুল পলাতক থাকায় মানবেতর জীবনযাপন করছেন দাবি করে, সুষ্ঠু তদন্ত করে অবিলম্বে হয়রানিমূলক মামলা থেকে জিয়ারুলকে অব্যাহতি দিতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ চান ভুক্তভোগী পরিবার।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, জিয়ারুলের স্ত্রী মোছা. হালিমা বেগম।

গুইমারায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ির গুইমারা বিজিবি সেক্টর হাসপাতালের সামনে বাস চাপায় নিবারন চাকমা(৫০)নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার ১০ অক্টোবর বিকেল ৫টায় খাগড়াছড়ি থেকে ছেড়ে আসা তাসপিয়া বাস(চট্রমেট্রো জ–১১-০২২১) বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে এ হতাহতের ঘটনাটি ঘটে।

আশংকাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায় নিবারন চাকমা ওরফে বাবুল চাকমা।

নিহত ব্যাক্তি গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের কালাপানি গ্রামের কালচান চাকমার ছেলে।

মোটরসাইকেল চালক পনেল চাকমা(৩১) মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

গুইমারা থানার ওসি মো. আবদুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে। এ ব্যাপারে আইগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরপেক্ষ ভোটের দাবিতে সংবাদ সম্মেলন
নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন নির্বাচনকে ঘিরে নাশকতা ঠেকাতে খাগড়াছড়িতে ৩০ প্লাটুন বিজিবি মোতায়েন
খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই খাগড়াছড়িতে ৪ বসতঘর আগুনে পুড়ে ছাই
খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল খাগড়াছড়িতে জামায়াতের এমপি প্রার্থীর বাসায় ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল
প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন প্রয়াত মানবেন্দ্র নারায়ন লারমা’র প্রতি জুঁই চাকমা’র শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন
খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার খাগড়াছড়িতে বনবিভাগের অভিযানে বন্যপ্রাণি উদ্ধার
খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮ খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ৭টি প্রার্থীর মনোনয়পত্র বৈধ, বাতিল-৮
খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল খাগড়াছড়ি আসনে ১৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ ইট ভাটা চালুর দাবিতে খাগড়াছড়িতে সড়ক অবরোধ
হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল হাদি হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)