শিরোনাম:
●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন
রাঙামাটি, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৫ অক্টোবর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে সড়ক ও ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন পার্বত্য বিষয়ক মন্ত্রী
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে সড়ক ও ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন পার্বত্য বিষয়ক মন্ত্রী
শনিবার ● ১৫ অক্টোবর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে সড়ক ও ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন পার্বত্য বিষয়ক মন্ত্রী

ছবি : সংবাদ সংক্রান্ত বান্দরবান :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্য অঞ্চলে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছেন । পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকার মানুষের জন্য তিনি বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করেছেন, গৃহহীন মানুষকে ঘর দিয়ে পুনর্বাসন করেছেন। পার্বত্য অঞ্চলের যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি বলেন, দেশের উন্নয়ন, সম্প্রীতি ও শান্তির জন্য শেখ হাসিনা ছাড়া অন্য কোনো বিকল্প নাই।

আজ বান্দরবান সদর উপজেলার করুণাপুর বন বিহারে পার্বত্য উন্নয়ন বোর্ড-এর অর্থায়নে উন্নয়ন সম্প্রসারণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বীর বাহাদুর এসব কথা বলেন।

১ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ০৩ নং ওয়ার্ডের হাজীপাড়া মসজিদ সম্প্রসারণ, করুণাপুর বন বিহারে লাইব্রেরী ভবন ঊর্ধ্বমুখী সম্প্রসারণ এবং করুণাপুর বন বিহারে ওঠার রাস্তা কার্পেটিং কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন মন্ত্রী।

বাংলাদেশের উন্নয়ন, সম্প্রীতি আর শান্তির জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নাই : বীর বাহাদুর

বান্দরবান :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, পার্বত্য জেলার উন্নয়ন মানে শেখ হাসিনা, দেশের উন্নয়ন মানে শেখ হাসিনা। আগামি দিনগুলোতেও বাংলাদেশের উন্নয়নের জন্য, সম্প্রীতির জন্য, শান্তির জন্য শেখ হাসিনার কোনো বিকল্প নাই।

আজ বান্দরবান জেলা শহরের রাজার মাঠে বাংলাদেশ ছাত্রলীগ, বান্দরবান জেলা শাখার সম্মেলনে প্রধান অতথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এসব কথা বলেন।

মন্ত্রী ছাত্রদের উদ্দেশে বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ সরকারের শিক্ষা থেকে শুরু করে সকল উন্নয়নমূলক কাজ তৃণমূল পর্যায়ে তুলে ধরার জন্য বাংলাদেশ ছাত্রলীগকে সক্রিয়ভাবে কাজ করতে হবে। তিনি বলেন, নতুন নেতৃত্বকে দলীয় কর্মীসহ শিক্ষার্থীদের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং তরুণ প্রজন্মের মাঝে ছাত্রলীগের নীতি-আদর্শ ছড়িয়ে দিতে হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ছাত্রদের ঐক্যবদ্ধ হয়ে দেশকে এগিয়ে নেওয়ার আহবান জানান মন্ত্রী।

মন্ত্রী আরও বলেন, পার্বত্য তিন জেলায় সব ধর্মের মানুষ মিলেমিশে এখানে বসবাস করছে। পার্বত্য জেলা হলো সম্প্রীতির জেলা। দু’শ বছর ব্রিটিশের শাসন, তেইশ বছর পাকিস্তানের শাসন আর ৫০ বছর হলো বাংলাদেশের শাসন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে ২৩০ বছরের মধ্যে কোনো সরকারের আমলে এতো উন্নয়ন হয় নাই। তিনি বলেন, শেখ হাসিনা সরকার, বার বার দরকার- এটা স্লোগান নয়, এটা বাস্তব।

বান্দরবানের রাজার মাঠে বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়। এর আগে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে সম্মেলনের সূচনা করেন অতিথিবৃন্দ।

বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি কাউছার সোহাগ এর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জনি সুশিল এর সঞ্চালনায় সন্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগ এর সভাপতি আল নাহিয়ান খান জয়, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য, কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা রবিন বাহাদুর, বান্দরবান জেলা আওয়ামী লীগের সভাপতি ক্যশৈহ্লা, সহ-সভাপতি আবদুর রহিম চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসলাম বেবী, যুগ্ম সাধারণ সম্পাদক লক্ষীপদ দাশ, মোজাম্মেল হক বাহাদুর, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাশ, চৌধুরী প্রকাশ বড়ুয়া, জেলা ছাত্রলীগ সভাপতি মোঃ কাউছার সোহাগ, সাধারণ সম্পাদক জনি সুশীল।

পরে রাতে কাউন্সিলরদের সন্মতিতে সভাপতি হিসাবে অং ছাইং উ পুলু ও সাধারণ সম্পাদক হিসেবে মো: সাদ্দাম হোসেন মানিক এর নাম ঘোষনা করেন কেন্দ্রীয় ছাত্রলীগ এর সভাপতি আল নাহিয়ান খান জয়। আগামী এক বছর নতুন কমিটি বান্দরবান জেলা ছাত্রলীগের দায়িত্ব পালন করবে।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ
রাউজানে মাদক বিরোধী সমাবেশ রাউজানে মাদক বিরোধী সমাবেশ
চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত
রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল
বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা
মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই
রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের
মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই
রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)