মঙ্গলবার ● ১৮ অক্টোবর ২০২২
প্রথম পাতা » দিনাজপুর » এ ভুলের দায়ভার কার
এ ভুলের দায়ভার কার
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে জেলা পরিষদ নির্বাচনে ১৩ নং ওয়ার্ডে অনুষ্ঠিত নির্বাচনে দুই রকম ফলাফল সীট প্রদর্শিত হওয়ায় এ ভুলের দায়ভার কার?
জানা গেছে, গতকাল সোমবার দিনাজপুর জেলা নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ঘোড়াঘাট উপজেলার একটি পৌরসভা ও ৪টি ইউনিয়নে ৬৮ জন ভোটার ভোট প্রদান করেন। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোট গ্রহন শেষে ২টা ২০মিনিটে ভোট গণনা শেষ হয়।
গণনা শেষে ফরম-ঞ (বিধি ৩৯ দ্রষ্টব্য) অনুযায়ী চেয়ারম্যান পদে তিনজন প্রার্থীর মধ্যে আজিজুল ইমাম চৌধুরী চশমা মার্কায় ভোট পান ২১টি, তৈয়ব উদ্দিন চৌধুরী মোটর সাইকেল মার্কায় ভোট পান ২৬টি ও দেলোয়ার হোসেন আনারস মার্কায় ভোট পান ২১টি। উক্ত ফলাফল সীটে প্রিজাইডিং অফিসার ধ্বীরাজ সরকার উপজেলা একাডেমিক সুপার ভাইজার স্বাক্ষরিত ফলাফল সীট ভোট কেন্দ্রের বাহিরে টাঙ্গানো হয়। ফলাফল সীটটি বিভিন্ন সংবাদকর্মী সহ বিশিষ্টজনদের হাতে হাতে চলে যায়। এর কিছুক্ষন পরেই পূর্বের ফলাফল সীট তুলে ফেলে একই ব্যক্তি স্বাক্ষরিত আর একটি ফলাফল সীট সেখানে টাঙ্গানো হয়। এতে দেখা যায়, আজিজুল ইমাম চৌধুরী চশমা মার্কায় ভোট পেয়েছেন ০৩টি, তৈয়ব উদ্দিন চৌধুরী মোটর সাইকেল মার্কায় ভোট পেয়েছেন ১৪টি ও দেলোয়ার হোসেন আনারসক মার্কায় ভোট পেয়েছেন ৫০টি।
এছাড়া একটি ভোট বাতিল দেখানো হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হওয়ায় প্রিজাইডিং অফিসার ধ্বীরাজ সরকারের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি স্বীকার করেন, পূর্বের টাঙ্গানো ফলাফল সীট ভূল ছিল এবং পরবর্তী ইভিএম থেকে বের হওয়া সীটটি সঠিক।





পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু
পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক
নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড়
রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড
পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২
পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন