শিরোনাম:
●   পার্বতীপুরে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু ●   উন্নয়নের মাধ্যমেই পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান : মীর হেলাল ●   শীতের আগমনী হাওয়া, লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা ●   মিরসরাইয়ে ৩৭ তম উদয়ন মেধাবৃত্তি পরীক্ষায় ৯ শতাধিক শিক্ষার্থীর অংশ গ্রহন ●   রাঙামাটি জেলা পরিষদ কর্তৃক কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   ঈশ্বরগঞ্জে অবৈধ বালু উত্তোলন, কারাদণ্ড ও জরিমানা ●   উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে টেকসই অর্থায়ন নিশ্চিতের আহ্বান ●   ঈশ্বরগঞ্জে ইউপি সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   আত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধন ●   মিরসরাইয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৫, সাজা ৪ জনের ●   ঝালকাঠিতে সুজনের দুই যুগ পূর্তি উপলক্ষে আলোচনা সভা ●   রাঙামাটিতে ছাত্রলীগ-যুবলীগের ১০ জন গ্রেপ্তার ●   ডলুছড়া মহামুনি সর্বজনীন বৌদ্ধ বিহারে ১৯তম কঠিন চীবর দান উৎসব উদযাপন ●   রাঙামাটি জেলা পরিষদে নতুন নির্বাহী প্রকৌশলীর দায়িত্বে সুমন তালুকদার ●   রাঙামাটি গণসংহতি আন্দোলনের আহবায়ক উজ্জ্বল চাকমা গ্রেফতার ●   জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা ●   রাবিপ্রবি’তে রেড ক্রিসেন্ট ইয়ুথ এর সেমিনার ●   খাগড়াছড়িতে জিপে আগুন ●   রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ ●   রাঙামাটিতে দারিদ্র্য বিমোচন ও আত্মকর্মসংস্থান কর্মসূচির প্রশিক্ষণার্থী বাছাই শুরু ●   ঈশ্বরগঞ্জের এমপি মাজেদ এর বাবা আর নেই ●   রাবিপ্রবি’তে ‘সিএসই’ ও ‘ম্যানেজমেন্ট’ দিবস উদযাপিত ●   ঝালকাঠিতে জিয়া মঞ্চের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস পালন ●   বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার ●   রাবিপ্রবি’র ভাইস-চ্যান্সেলরের সাথে জাইকা প্রতিনিধি দলের বৈঠক ●   ঈশ্বরগঞ্জে নাশকতা মামলার আসামি যুবলীগ নেতা গ্রেফতার ●   নলছিটিতে পুলিশের পিকআপ ভাঙচুর করে ছাত্রলীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ●   নবীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন ●   রাঙামাটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে ইফার আলোচনা সভা ●   জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিম্বুক পাহাড়ে পরিচ্ছন্নতা অভিযান
রাঙামাটি, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৪ নভেম্বর ২০২২
প্রথম পাতা » প্রধান সংবাদ » দুকূল হারালেন বিএনপির সভাপতি জালাল উদ্দিন
প্রথম পাতা » প্রধান সংবাদ » দুকূল হারালেন বিএনপির সভাপতি জালাল উদ্দিন
শুক্রবার ● ৪ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুকূল হারালেন বিএনপির সভাপতি জালাল উদ্দিন

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :; সিলেটের বিশ্বনাথে দলীয় নির্দেশনা অমান্য করে পৌরসভার প্রথম নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে দুকূল হারালেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ও সদ্য বহিস্কৃত বিএনপির সভাপতি জালাল উদ্দিন।

২রা নভেম্বর অনুষ্ঠিত বিশ্বনাথ পৌরসভা নির্বাচনে তিনি ‘হ্যাঙ্গার’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩ হাজার ১৭ ভোট পেয়ে ৭ মেয়র প্রার্থীর মধ্যে ৪র্থ হন।

জালাল উদ্দিন ছিলেন বিশ্বনাথ উপজেলা বিএনপির সভাপতি ও বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের দুই বারের সাবেক চেয়ারম্যান। পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জালাল উদ্দিন জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে শারীরিক অসুস্ততার কারণ দেখিয়ে দল থেকে অব্যাহতি চেয়ে অব্যাহতিপত্র জমা দিয়ে নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করেন।

প্রতীক বরাদ্ধের পর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক গৌছ খান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান খালেদসহ উপজেলা ও পৌরসভা বিএনপির অনেক শীর্ষ নেতাকর্মীরা তার পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণার কাজ করেন। উঠান বৈঠক, গণসংযোগ আর প্রচারণা করে নির্বাচনি মাঠ অনেকটা গরমও করে তুলেন।

কিন্তু হঠাৎ করে নির্বাচনের দু’দিন পূর্বে চলে আসে জালাল উদ্দিনকে দল থেকে বহিস্কার করা হয়। আর গত ৩০ অক্টোবর ওই বহিস্কার আদেশে স্বাক্ষর করেন কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বহিস্কার আদেশ পাওয়ার পরও তিনি নির্বাচন থেকে পিছপা হননি।

অবশেষে ওই নির্বাচনে জালাল উদ্দিন ‘হ্যাঙ্গার’ প্রতীক নিয়ে ৩ হাজার ১৭টি ভোট পেয়ে বিশাল ব্যবধানে পরাজিত হন। আর মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৭ প্রার্থীর মধ্যে হন ৪র্থ। জালাল উদ্দিন নির্বাচনে পরাজিত ও দলের পদ হারিয়ে এখন দিশেহারা হয়ে গেছেন।

বিশ্বনাথে জামানত হারালেন তিন মেয়র প্রার্থী

বিশ্বনাথ :; বিশ্বনাথ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৭ মেয়র প্রার্থীর মধ্যে জমিয়ত মনোনীত প্রার্থীসহ তিন জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। জামানত হারিয়েছেন ইসলামী দল জমিয়তের মনোনীত প্রার্থী মাওলানা শিব্বির আহমদ, আল-ইসলাহ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী ফয়জুল ইসলাম তালুকদার ও যুক্তরাজ্য বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী সফিক উদ্দিন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বুধবার সিলেটের বিশ্বনাথ পৌরসভার ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ৩৫ হাজার ৪৭০ ভোটের মধ্যে প্রদত্ত ভোটের সংখ্যা ২০ হাজার ৭৬০। বাতিলকৃত ভোটের সংখ্যা ৬৩। এরমধ্যে জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা শিব্বির আহমদ খেঁজুর গাছ প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ৪২৯, আল-ইসলাহ সমর্থিত স্বতন্ত্র প্রার্থী চামচ মার্কায় পেয়েছেন ৮৩৮ ভোট ও যুক্তরাজ্য বিএনপি নেতা স্বতন্ত্র প্রার্থী সফিক উদ্দিন নারকেল গাছ প্রতীকে ভোট পেয়েছেন ৬৬৯ ভোট।

পৌরসভার প্রদত্ত ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পাওয়ায় এই তিনজনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনের সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার গোলাম সারওয়ার।

এদিকে, রেকর্ড গড়ে বিপুল ভোটের ব্যবধানে ৮ হাজার ৪৭৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন সাবেক দুইবারের উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ ঘরনার নেতা মুহিবুর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ৩ হাজার ২৬৩ ভোট। আর যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক স্বতন্ত্র প্রার্থী মুমিন খান মুন্না মোবাইল প্রতীকে ৩ হাজার ৭০ ভোট পেয়ে ৩য় হয়েছেন।





প্রধান সংবাদ এর আরও খবর

জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা জনস্বার্থে কর্মদক্ষতা বৃদ্ধির আহ্বান পার্বত্য সচিব কানিজ মওলা
রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ রাঙামাটিতে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপায় হত্যাচেষ্টার অভিযোগ
বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার
বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা
রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক
জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি
আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)