শিরোনাম:
●   কাউখালীতে ব্রাকের কীটনাশকযুক্ত মশারী বিতরণ ●   গোলাপগঞ্জে কলার বাজারে ক্রেতারা দিশেহারা ●   ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ১০ চিকিৎসক যোগদান ●   আত্রাইয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ●   মাহে রমজানকে স্বাগত জানিয়ে পার্বতীপুর জামায়াতে ইসলামী র‌্যালি ●   সাম্প্রদায়িক সম্প্রীতির পার্বত্য চট্টগ্রাম গড়ে তুলতে চাই : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান ●   তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকারকে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শুভেচ্ছা ●   কেপিএম স্কুলের ছাত্র জাহেদ উর রহমান এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ●   ঝালকাঠিতে চা বানাতে গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেল বৃদ্ধার ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের দাবি আদায়ের লক্ষে স্মারকলিপি প্রদান, অবস্থান ধর্মঘট, রাজপথে বিক্ষোভ ও হরতাল পালনের মত কার্যক্রম স্থগিত ঘোষণা ●   কাউখালীতে পাগলা কুকুরের কামড়ে বহুজন আক্রান্ত ●   ঝালকাঠিতে ঘুমন্ত ছেলেকে কুপিয়ে হত্যার অভিযোগ, বাবা গ্রেপ্তার ●   আগামীতে পার্টির লোকজন ব্যতিত অন্য কাউকে পুলিং এজেন্ট নিয়োগ দেয়া হবে না : জুঁই চাকমা ●   কাউখালীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তি পুর্নভাবে অনুষ্ঠিত ●   খাগড়াছড়িতে বিএনপির ওয়াদুদ ভূইয়া জয়ী ●   চট্টগ্রাম-১ মিরসরাই আসনে ৪৬ হাজার ৪১৮ ভোটের ব্যবধানে নুরুল আমিন এমপি নির্বাচিত ●   রাঙমাটি-২৯৯ আসনে নির্বাচনে পাশে থাকা সকলের প্রতি কৃতজ্ঞতা জানালেন জুঁই চাকমা ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনের ভোট গ্রহণ শেষ, চলছে গণনা; কে হাসবে জয়ের হাসি? ●   ঝালকাঠিতে জাল ভোট দেওয়ার চেষ্টা: নারীর দুই বছর কারাদণ্ড ও জরিমানা ●   মিরসরাইয়ে ভোট কেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক ●   নওগাঁ-৬ আত্রাই-রাণীনগর আসনে সৎ ও উন্নয়নমুখী প্রার্থীর খোঁজে ভোটাররা ●   দিনাজপুর-৫ পার্বতীপুরে ৮৯ ভোটকেন্দ্রের মধ্যে ৩২টি ঝুঁকিপূর্ণ ●   ঝালকাঠিতে ২৩৭টি ভোট কেন্দ্রের নির্বাচনী সরঞ্জামাদি বিতরণ ●   কাউখালীতে পারিবারিক কলহের জেরে স্বামী স্ত্রীর বিষপান ●   বেতবুনিয়ায় সিকান্দর তাহেরা মেমোরিয়াল হেলথ কেয়ারের শুভ উদ্ভোধন ●   ঢাকা-১২ আসনে কোদাল মার্কায় গণজোয়ার কোদাল মার্কায় ভোট দিয়ে ভোটের মর্যাদা রক্ষা করুন : জননেতা সাইফুল হক ●   ঈশ্বরগঞ্জে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা ●   বেগম খালেদা জিয়ায় আত্মার মাগফেরাত কামনায় বাগবাড়ীতে মানুষের ঢল ●   দুটি আঞ্চলিক গোষ্ঠী পরোক্ষভাবে নির্বাচনে অংশ নেওয়ার পর থেকে ভোটারদের মুখ কালো : জুঁই চাকমা ●   হুমকি-ধমকি দিয়ে অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ভোটাধিকার খর্ব করা যাবে না : জুঁই চাকমা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ৪ নভেম্বর ২০২২
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » ঈশ্বরগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি গাছ কর্তন
প্রথম পাতা » প্রকৃতি ও পরিবেশ » ঈশ্বরগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি গাছ কর্তন
শুক্রবার ● ৪ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে টেন্ডার ছাড়াই সরকারি গাছ কর্তন

ছবি : সংবাদ সংক্রান্ত ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: কোন নিয়মনীতি তোয়াক্কা না করেই টেন্ডার ছাড়াই কেটে নেয়া হয়েছে রাস্তার পাশের বনবিভাগের ৫টি গাছ। পরে সেই গাছগুলো রাখা হয়েছে স্থানীয় একটি করাতকলে। উপজেলা বনবিভাগের দাবী উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে সমন্বয় করেই গাছগুলো অপসারণ করা হয়েছে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন গাছকাটার বিষয়ে তিনি অবগত নন। অবৈধভাবে গাছকাটার ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায়।
সরেজমিনে উপজেলার আঠারবাড়ি ইউনিয়নে অবস্থিত কিশোরগঞ্জ-কেন্দুয়া মহাসড়কের পাশে বনবিভাগের ৫টি গাছ কাটার সত্যতা মিলেছে। তবে বনবিভাগের দাবি তারা ৩টি গাছ অপসারণ করেছেন।
সরেজমিনে দেখা যায়, গাছগুলো কাটার পর আঠারবাড়ি রায়েরবাজারে অবস্থিত ইদ্রিস আলী নামে এক ব্যক্তির করাতকলে রাখা হয়েছে। স্থানীয় সচেতন মহলের দাবি গাছগুলো চেড়াইয়ের জন্যই ওই করাতকলে রাখা হয়েছে।
তবে উপজেলা বনবিভাগ বলছেন সড়কের পাশে মরাগাছগুলো ঝুঁকিপূর্ণ হওয়ায় তা অপসারণ করে বনবিভাগের টিকাদার দেলোয়ার হোসেনের জিম্মায় রাখা হয়েছে। গাছকাটার সময় সরেজমিনে গিয়ে পাওয়া যায় দেলোয়ার হোসেনকেও।
দেলোয়ার জানান উপজেলা বনবিভাগের কর্মকর্তা এবং সড়ক ও জনপথ (সওজ) এর কর্মকর্তার উপস্থিতিতে সড়কের পাশের মরাগাছগুলো কাটা হয়েছে। পরে সেগুলো তার জিম্মায় দিলে সে ওইগুলো স্থানীয় একটি করাতকলে রাখেন। করাতকলে রাখা গাছগুলো বনবিভাগ উন্মুক্ত টেন্ডারে নিলাম করবে বলে জানান দেলোয়ার।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয়রা জানান, একেতো সরকারি প্রক্রিয়া না মেনেই গাছগুলো কাটা হয়েছে। অন্যদিকে সেগুলো রাখা হচ্ছে করাতকলে। কাটাগাছগুলো অবৈধভাবে বিক্রির উদ্দেশ্যে করাতকলে রাখা হয়েছে বলে দাবি তাঁর। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এর সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এ বিষয়ে জানতে চাইলে সড়ক ও জনপথ (সওজ) এর কার্যকরী সহকারী ফরিদ উদ্দিন বলেন, গাছ অপসারণের আগে বনবিভাগ দপ্তর সওজকে অবগত করেনি। পরে স্থানীয়রা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করেল ঘটনাস্থলে গিয়ে বনকর্মকর্তাকে উপস্থিত পাই।
ঈশ্বরগঞ্জ উপজেলা বনকর্মকর্তা মো. শহীদুল্লাহ বলেন, ক’দিন আগে ঝড়ের কবলে পড়ে আঠারবাড়ি এলাকায় কেন্দুয়া-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে দু’টি গাছ হেলে পড়ে দুর্ঘটনার শঙ্কা তৈরি হয়। স্থানীয়রা আমাকে বিষয়টি অবগত করলে আমি ইউএনও মহোদয়ের সাথে সমন্বয়করে ওই দু’টিগাছসহ আরও একটি গাছ অপসারণ করি। কয়েকদিনের মধ্যেই ওই কাটাগাছগুলো উন্মুক্ত টেন্ডারে নিলাম করা হবে। আপাতত বনবিভাগের টিকাদার দেলোয়ার হোসেনের জিম্মায় রাখা হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসা. হাফিজা জেসমিন বলেন, উপজেলার আঠারবাড়ি ইউনিয়নে অবস্থিত কেন্দুয়া-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে গাছ অপসারণের বিষয়ে আমি অবগত নই। গাছ অপসারণের আগে বনবিভাগ এ বিষয়ে আমার সাথে কোনো সমন্বয়ই করেনি। পরে বিভিন্ন সূত্রে গাছ অপসারণের বিষয়টি জেনেছি। আমি এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো।

ঈশ্বরগঞ্জে জাতীয় সংবিধান দিবস পালিত
ঈশ্বরগঞ্জ :: স্বাধীনতার ৫০ বছর পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়ে প্রথমবারের মত ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় সংবিধান দিবস পালিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ হল রুম দিবসটি পালন উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহমদ, সহকারী কমিশনার ভুমি মাহাবুবুর রহমান, উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, প্রেসক্লাব আহব্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ, ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আনোয়ারুল হক, শারমিন আক্তার প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭২ সালের এই দিনে গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস) থেকে কার্যকর হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। নতুন খবর হলো স্বাধীনতার ৫০ বছর পর রাষ্ট্রীয় স্বীকৃতি পেয়েছে সংবিধান দিবস। এবছর থেকে ৪ নভেম্বর ‘জাতীয় সংবিধান দিবস’ হিসেবে ‘ক’ ক্রমিকে পালিত হবে।

ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে বিদায় ও দোয়া অনুষ্ঠান
ঈশ্বরগঞ্জ :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজে এইচএসসি শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের গভির্নিং বডির সভাপতি পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার।
ঈশ্বরগঞ্জ গার্লস স্কুল এন্ড কলেজের ২০২২ সালের এইচএসসি সাধারণ শাখায় একশত ৬৬জন ও বিএম শাখায় ৩৬জন পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রভাষক রাফিয়া ফেরদৌসির সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক বজলুর রহমান, দেলোয়ার হোসেন, প্রেসক্লাব আহব্বায়ক আবুল কালাম আজাদ, স্কুল শাখার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদা বেগম, শিক্ষার্থী সাইকা হক রিমা, পারভীন আক্তার, রোকসানা আক্তার প্রমূখ।
এসময় জৈষ্ঠ প্রভাষক মোহাম্মদ চান মিয়া, প্রভাষক অসীম কান্তি সরকার, বদরুল আলমসহ শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে বিদায়ী শিক্ষার্থীদের হাতে এডমিট কার্ড তুলে দেন অতিথিগণ।





প্রকৃতি ও পরিবেশ এর আরও খবর

তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে তামাক চাষের জন্য বন ও পাহাড় উজাড় করা হচ্ছে
শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান শব্দ ও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নিষিদ্ধ পলিথিন জব্দের জরিমানা আদায় : দেশব্যাপী অভিযান
ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা ভালো কাজের স্বীকৃতি পেলেন রাঙামাটি সওজ এর নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা
ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি ঈশ্বরগঞ্জে ঝড়ে ঘরবাড়ি লণ্ডভণ্ড ব্যাপক ক্ষয়ক্ষতি
রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে রাঙামাটিতে সরকার রাজনীতিক দলগুলোর ভিতর বিভাজনের রাজনীতি করছে
সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার সুন্দরবনে আগুন ২৩ বছরে ৩৪ বার
রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান রাঙামাটির রাজস্থলীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের অভিযান
আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ আত্রাই ছোট যমুনা নদীর দু’তীরে সবুজের সমারোহ
রাঙামাটির  লংগদুতে অবৈধ  ইটভাটা বন্ধে অভিযান রাঙামাটির লংগদুতে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান
রাঙামাটির কাউখালিতে তিনটি অবৈধ ইটভাটা বন্ধের অভিযান রাঙামাটির কাউখালিতে তিনটি অবৈধ ইটভাটা বন্ধের অভিযান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)