শনিবার ● ১১ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটির লংগদুতে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান
রাঙামাটির লংগদুতে অবৈধ ইটভাটা বন্ধে অভিযান
রাঙামাটি :: চলমান অবৈধ ইটভাটা বন্ধকরণ কার্যক্রমের অংশ হিসেবে আজ শনিবার ১১ জনিুয়ারি-২০২৫ তারিখ লংগদু উপজেলায় ০১ টি অবৈধ ইটভাটা বন্ধ করে দেয় লংগদু উপজেলা প্রশাসন।
এছাড়া গত ০১ জানুয়ারি-২০২৫ তারিখ উপজেলায় আরও একটি ইটভাটা অভিযান চালিয়ে বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন।
এর আগে লংগদু উপজেলা প্রশাসনের উদ্যেগে ফায়ার সার্ভিসের সহায়তায় পানি ছিটিয়ে ইটভাটার জ্বলন্ত চুল্লীর আগুন নিভিয়ে দেয়া ও ২ টি অস্থায়ী চিমনি ফেলে দেওয়া হয়।এলজিইডি এর সহায়তায় এস্কেভেটার দিয়ে কাঁচা ইটগুলো ধ্বংস করা হয়।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রট কর্তৃক পরিচালিত মোবাইল কোর্ট ইটভাটার মালিককে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
০২ টি ইটভাটা বন্ধ করার মধ্যে রয়েছে লংগদু উপজেলার অন্তর্গত লংগদু ইউনিয়নে এল বি এম ব্রিকস ও আটারকছড়া ইউনিয়নে কে বি এম ব্রিকস।
বর্ণিত অভিযানে লংগদু উপজেলার থানা পুলিশ সদস্য, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর, ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ সার্বিকভাবে সহায়তা করেন।
উল্লেখ্য যে, মহামান্য হাইকোর্টের আদেশ প্রতিপালনে রাঙামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনায় পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলার প্রতিটি উপজেলায় এরূপ অভিযান অব্যাহত থাকবে।





ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)