শিরোনাম:
●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ
রাঙামাটি, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১১ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » ঢাকা » নিত্যপণ্যের দাম কমানোর দাবীতে আশুলিয়াতে সমাবেশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
প্রথম পাতা » ঢাকা » নিত্যপণ্যের দাম কমানোর দাবীতে আশুলিয়াতে সমাবেশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
শনিবার ● ১১ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নিত্যপণ্যের দাম কমানোর দাবীতে আশুলিয়াতে সমাবেশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

--- আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি :: গণঅভ্যুত্থানের চেতনায় সকল বৈষম্যের বিলোপ করুন, অধিকার, ইনসাফ ও মুক্তির কাফেলায় সামিল হোন, নিত্য পণ্যের দাম কমান সহ নানা দাবী জানিয়ে সমাবেশ করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির নেতাকর্মীরা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল করেন তারা।
শনিবার ১১ জানুয়ারি বেলা সাড়ে ১১ টার দিকে আশুলিয়ার বাইপাইলে তারা এ সমাবেশ করেন। পরে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল কমিটির সভাপতি অরবিন্দু বেপারী বিন্দুর নেতৃত্বে নবীনগর-চন্দ্রা মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বলিভদ্র বাজারে গিয়ে শেষ হয়।
সমাবেশে অরবিন্দু বেপারী বিন্দু তার বক্তব্যে বলেন, এক’শর অধিক পণ্যের উপরে শুল্ক বসানো হয়েছে। এতে করে জনসাধারণের উপরে বড় ধরণের নিতীবাচক প্রভাব পড়েছে। বাজারে মৌসুমী সবজির দাম কিছুটা কম থাকলেও অন্যান্য নিত্যপণ্যের দাম আকাশ ছোয়া। যা শ্রমিক সহ নিম্ন আয়ের মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করা উচিত। সেই সাথে বাজার সিন্ডিকেট ভেংগে দিতে হবে।
এসময় তিনি আইন-শৃঙ্খলা বাহিনী সম্পর্কে বলেন, দিনে দিনে আইন-শৃংখলার অবনতি ঘটছে। অধিকাংশ পুলিশ সদস্য মামলা বানিজ্য করে যাচ্ছে। এতে করে নিরীহ মানুষজন হয়রানির শিকার হচ্ছেন। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার উচিত হবে দূর্ণীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে বিশেষ গোয়েন্দা নজরদারি মাধ্যমে
প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া।
তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সব ধরণের সংস্কার করতে পারবেন না। এ ক্ষেত্রে সকল রাজনৈতিক দলের সাথে আলাপ-আলোচনা করে সংস্কারের পাশাপাশি বিশ্বাসযোগ্য অবাদ নিরপেক্ষ নির্বাচনের দাবী জানান।
শ্রমিক আন্দোলন নিয়ে প্রভাবশালী এই নেতা বলেন, শ্রমিক আন্দোলনের নামে একটি মহল শিল্প কলকারখানায় নৈরাজ্য সৃষ্টি করে যাচ্ছে। এতে করে নিরীহ শ্রমিকরা চাকুরীচ্যুত সহ নানান ধরণের হয়রানির শিকার হচ্ছেন। এছাড়া তথাকথিত কিছু সংখ্যক আওয়ামী লীগ পন্থী পোশাক শিল্পের মালিক, শ্রমিকদের চাকুরীচ্যুত করে বিজিএমইএর কাছে কালো তালিকা দিচ্ছে। যার ফলে ওই শ্রমিকরা অন্য কোন কারখানায় চাকুরী নিতে পারছেন না।
বিজিএমইএ এধরণের কালো তালিকা বন্ধ না করলে শ্রমিকদের নিয়ে বৃহৎ আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেন এই নেতা।
জেলা সদস্য মোহাইমিনুল হকের সঞ্চালনায় সমাবেশে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা জেলা শিল্পাঞ্চল মিটির সাধারন সম্পাদক শাহজাহান মিয়া, আশুলিয়া আঞ্চলিক কমিটির সদস্য সচিব লিটন মন্ডল, ধামরাই আঞ্চলিক কমিটির সভাপতি মামুনুর রহমান রজব, আঞ্চলিক নেতা সাইফুল ইসলাম, আশরাফুল ইসলাম আশরাফ, বাবুল ডাক্তার, শাকিলা আক্তার শান্তা, পবিত্র এব্বর, আল আমিন মিয়া প্রমূখ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।





ঢাকা এর আরও খবর

নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)