শিরোনাম:
●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার
রাঙামাটি, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৪ জুলাই ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল
সোমবার ● ১৪ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাঙামাটিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

--- ‎রাঙামাটি :: ঢাকা ও খুলনায় সাম্প্রতিক সময়ে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, আইনশৃঙ্খলার চরম অবনতি এবং শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টির বিরুদ্ধে দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাঙামাটি জেলা শাখা।
‎‎সোমাবার ১৪ জুলাই ২০২৫ বিকাল সাড়ে ৪টায় রাঙামাটি জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বনরূপা গিয়ে অবস্থান নেয়।
‎‎সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি ফারুখ আহমেদ সাব্বির এবং প্রধান বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন।
‎‎এছাড়া বক্তব্য রাখেন- ‎ফজলুর ইসলাম, যুগ্ম-সম্পাদক, জেলা ছাত্রদল ‎আল আমিন, কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক ‎আলি আহাদ, কলেজ ছাত্রদলের সাবেক সদস্য সচিব ‎খাইরুল ইসলাম রানা, পৌর ছাত্রদলের আহ্বায়ক ‎আব্দুক শাকুর জাবেদ, পৌর ছাত্রদলের সদস্য সচিব ‎বশর আজাম, থানা ছাত্রদলের আহ্বায়ক ‎ওমর মর্শেদ, সভাপতি, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদল ‎শরীফুল ইসলাম শাকিল, সাধারণ সম্পাদক, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদল।
‎‎ছাত্রদল নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, গোপন সংগঠনের মদদে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে অশান্তি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি, বিচারহীনতা ও রাজনৈতিক হয়রানির জন্য বক্তারা সরকারকে দায়ী করেন।
‎‎তারা অভিযোগ করেন, জামায়াত-শিবির ও এনসিপি’র কিছু অংশ বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়ে জাতিকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। এসব ষড়যন্ত্রের বিরুদ্ধে ছাত্রদল রাজপথে থেকেই জবাব দেবে বলে ঘোষণা দেন নেতারা।
‎‎ছাত্রদল নেতারা বলেন, বিএনপি দেশের মাটি ও মানুষের দল। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর বিরুদ্ধে মিথ্যা মামলা, ষড়যন্ত্র এবং অপপ্রচারের বিরুদ্ধে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ থাকবে এবং যেকোনো অপচেষ্টা প্রতিহত করবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)