শিরোনাম:
●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ ●   ঈশ্বরগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৭ ●   নানিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত ●   রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার ●   চুয়েটে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের প্রতিবাদ ●   আত্রাইয়ে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিকসভা অনুষ্ঠিত ●   মাদক একে শূন্যের কোটায় নামিয়ে আনতে হবে : প্রতিমন্ত্রী মীর হেলাল ●   পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে নির্মল বড়ুয়া মিলন এর পদত্যাগ ●   করেরহাটের গেড়ামারা স্কুলের গভির নলকূপের মোটর চুরি ●   গাজীপুরে ২১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিবন্ধনের দাবি ●   চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু ●   তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ ●   কৃষকের যত চ্যালেঞ্জ ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগের আয়োজনে কাউখালীতে দিন ব্যাপি কর্মশালা ●   নবীগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযান : হত্যা, ধর্ষণ ও মাদকসহ গ্রেপ্তার-৭ ●   ধর্ষণ মামলার আসামীকে স্বামী হিসেবে পেতে ট্রাইব্যুনালে বাদিনীর বিষখেয়ে আত্মহত্যার হুমকি ●   বারইয়ারহাট পৌরসভা স্বর্ণ ব্যবসায়ী সমিতির নির্বাচন ●   নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন প্রশাসকে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   বিশ্ব পর্যটন দিবসে ঝালকাঠিতে বর্ণাঢ্য র‍্যালি ●   বান্দরবানে শিশুকে গলা টিপে হত্যার অভিযোগ ফুফুর বিরুদ্ধে ●   তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান ●   নাইক্ষ্যংছড়িতে মসজিদের টয়লেট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার ●   রাঙ্গামাটিতে আল আমীন সুন্নী যুব সংঘের আজিমুশশান মাহফিল
রাঙামাটি, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ২৬ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » অবৈধভাবে বালু উত্তোলনে বিলীন হচ্ছে কৃষি জমি ও ঘরবাড়ি
প্রথম পাতা » চট্টগ্রাম » অবৈধভাবে বালু উত্তোলনে বিলীন হচ্ছে কৃষি জমি ও ঘরবাড়ি
বৃহস্পতিবার ● ২৬ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবৈধভাবে বালু উত্তোলনে বিলীন হচ্ছে কৃষি জমি ও ঘরবাড়ি

--- রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানের হচ্ছারঘাট অংশে সর্তাখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনে খালের পাড় ভেঙে হুমকির মুখে পড়েছে কৃষি জমি। খালের দুই পাড়ে ভাঙনের কবল থেকে রক্ষা করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় কৃষকরা।
২৪ ডিসেম্বর মঙ্গলবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, রাউজান উপজেলার হলদিয়া ইউনিয়নের হচ্ছারঘাট অংশে সর্তা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে খালের ভাঙ্গন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে। খালের ভাঙনের রাউজান অংশে ফসলী জমি বিলীন হয়ে যাচ্ছে। এতেই ক্ষতিগ্রস্ত হচ্ছে কয়েক’শ কৃষকরা।
ভাঙনের ঝুঁকিতে রয়েছে আরও ব্যাপক কৃষি জমি। দেখা গেছে, রাউজান অংশে ভাঙনে ফটিকছড়ি সীমনায় জেগে উঠছে বিশাল চর। এসব চর দখলে নিয়ে ফটিকছড়ি এলাকায় প্রভাবশালীরা অবৈধভাবে বালু উত্তোলন করছেন। একই সঙ্গে রাউজান অংশেও একটি সিণ্ডিকেট অবৈধভাবে বালু উত্তোলন করছেন।
রাউজান-ফটিকছড়ি অংশে কোন প্রকার ইজারা ছাড়া সর্তা খালে পাওয়ার পাম্প বসিয়ে বালু উত্তোলন করছে বালু খেকোরা। যার ফলে প্রতিনিয়ত সর্তা খালের ভাঙন বৃদ্ধি পেয়ে এলাকার মানুষের বসতঘর, ফসলী জমি খালে বিলিন হয়ে যাচ্ছে। বালু উত্তোলনের ফলে সরকার হারাচ্ছে বড় একটা রাজস্ব আয়।
জানা যায়, এই খাল থেকে বালু উঠানোর জন্য সরকারি ভাবে কোন মহলকে ইজারা দেওয়া হয়নি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় প্রভাবশালীরা খালের ভিতর পাম্প মেশিন বসিয়ে বালু উঠিয়ে বিভিন্ন স্থানে সরবরাহ করছে। ফলে খালের ভাঙনে প্রতিদিন বিলীন হচ্ছে শত শত একর ফসলি জমি আর বাড়ি ঘর।
রাউজান উপজেলার ১নং হলদিয়া ইউনিয়নের হচ্ছার ঘাট ও ফটিকছড়ি খিরাম এলাকায় সর্তা খালের মধ্যে দু’পাড়ে বালু খেকোরা চারটি পাওয়ার পাম্প বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। স্থানীয় সোয়াইব উদ্দিন অভিযোগ করে বলেন, রাউজানে অংশে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে আমাদের ফসলি জমি ও বাড়ি ঘর ভাঙনের মুখে পড়েছে।
ইতিমধ্যে হলদিয়া ইউনিয়নের হচ্ছার ঘাট এলাকায় ৫০ একরের বেশী ফসলী জমি খালে বিলিন হয়ে ফটিকছড়ি অংশে বিশাল চর জেগে উঠেছে। জেগে উঠা চর দখল করছে ফটিকছড়ি এলাকার প্রভাবশালী ব্যক্তিরা। বালু উত্তোলণ বন্ধ করা হলে ভাঙন রোধ করা সম্ভব হবে।সম্প্রতি রাউজান উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম সর্তা খাল থেকে বালু উত্তোলণ করা বালু জব্দ করে নিলামে বিক্রি করা হয়, এবং বালু উত্তোলন বন্ধ করে দেওয়া হয়।
এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম বলেন, রাউজানে কোনো বালু মহাল ইজারা দেয়া হয়নি। যদি কেউ ইজারা বিহীন অবৈধভাবে বালু উত্তোলন করেন তাহলে আমরা অভিযান পরিচালনা করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)