শিরোনাম:
●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
রাঙামাটি, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২৫ নভেম্বর ২০২২
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে স্মার্ট আইডি কার্ড বিতরণ শুরু
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে স্মার্ট আইডি কার্ড বিতরণ শুরু
শুক্রবার ● ২৫ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আত্রাইয়ে স্মার্ট আইডি কার্ড বিতরণ শুরু

ছবি : সংবাদ সংক্রান্ত নাজমুল হক নাহিদ, আত্রাই(নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে প্রায় ১ লাখ ৪০ হাজার স্মার্ট জাতীয় পরিচয় পত্র (এনআইডি) কার্ড বিতরণ শুরু হয়েছে।

শুক্রবার সকাল ৯ টায় উপজেলা পরিষদ হল রুমে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইকতেখারুল ইসলাম। এসময় পাঁচুপুর ইউনিয়ন চেয়ারম্যান খবিরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার শাহ মো: আবুল কালাম আজাদ, আত্রাই প্রেসক্লাব সভাপতি তপন কুমার সরকার, সহসভাপতি রুহুল আমীন প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন অফিস জানান, ১ম দিন পাঁচুপুর ইউনিয়নের ১,৪,৫ ওয়ার্ডের স্মার্ট কার্ড উপজেলা পরিষদ হল রুমে দেওয়া হচ্ছে। ২৬ নভেম্বর ২ ও ৩ ওয়ার্ডের জগদাস উচ্চ বিদ্যালয়ে, ২৭ নভেম্বর ৬ ও ৯ ওয়ার্ডের খনজোর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এবং ২৮ নভেম্বর ৭ও ৮ ওয়ার্ডের নবাবের তাম্বু সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দেওয়া হবে। বিতরণ কার্যক্রম সকাল ৯টা হতে বিকাল ৪টা পর্যন্ত চলমান থাকবে। দু-এক দিনের মধ্যে অন্যান্য ইউনিয়নের সময়সূচি জানানো হবে বলে অফিস জানায়।

উপজেলা নির্বাচন অফিসার শাহ মো: আবুল কালাম আজাদ বলেন,স্মার্ট জাতীয় পরিচয় পত্র গ্রহণের সময় পূর্বে গ্রহণকৃত জাতীয় পরিচয় পত্র নিয়ে আসতে হবে।ওই কার্ডের কার্যকারিতা নষ্ট করে চোখ ও হাতের নখের ছাপ নিয়ে স্মার্ট কার্ড দেওয়া হবে। যদি কাহারো পূর্বে গ্রহণ করা কার্ড হারিয়ে যায় তাহলে ট্রেজারী চালান বা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ৩’শ ৪৫ টাকা জমা দিয়ে কার্ড গ্রহণ করতে হবে।

আত্রাইয়ে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত

আত্রাই :: নওগাঁর আত্রাইয়ে উপজেলা আনসার ভিডিপি অফিসের আয়োজনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে বৃহস্পতিবার (২৪-নভেম্বর) সকাল ১০ টায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আমিনুল হক এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।

প্রধান আলোচক ছিলেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নওগাঁ জেলা কমান্ড্যান্ট মোঃ জহুরুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন,আত্রাই উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুুর রহমান এবাদ, আত্রাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নৃপেন্দ্রনাথ দও দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আক্কছ আলী প্রামানিক,সাংগঠনিক সম্পাদক মোঃ ফজলে রাব্বি জুয়েল, প্রচার সম্পাদক শেখ মোঃ হাফিজুল ইসলাম,ভাইস-চেয়ারম্যান মমতাজ বেগম,আত্রাই থানার অফিসার ইনচার্জ মোঃ তারেকু রহমান সরকার প্রমুখ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)