শিরোনাম:
●   ফ্যাসিস্টের দোসর ইকবাল সোবাহান চৌধুরীরর শাস্তির দাবিতে ঝালকাঠিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ●   ঝালকাঠিতে বর্জ্য ব্যবস্থাপনার সার্ভিস চার্জ কার্ড উদ্বোধন ●   নবীগঞ্জে ওয়ারেন্টভুক্ত ৮ আসামি গ্রেফতার ●   কেমুসাস সাহিত্য পুরষ্কার পাচ্ছেন কথাসাহিত্যিক ডা. আবদুল হাই মিনার ●   মিরসরাইয়ে আগ্নেয়াস্ত্রসহ যুবদল নেতা নওশাদ গ্রেফতার ●   ঈশ্বরগঞ্জে যুবদল নেতাকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ●   পার্বতীপুরে ট্রেনের নিচে কাটা পড়ে স্কুলশিক্ষিকার মৃত্যু ●   যুক্তরাজ্যে প্রবাসী চট্টগ্রামবাসীর মিলন মেলা অনুষ্ঠিত ●   জন্মের ১৫৩ বছর পরও শেরেবাংলার জন্মভবনে জাদুঘর হয়নি ●   ঝালকাঠিতে এলপিজি গ্যাসের দাম বৃদ্ধি : বিপাকে ক্রেতারা ●   জাতীয় যুব দিবসে সম্মাননা পেলো গোলাম মর্তুজা ●   ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকসহ ১০ শিক্ষক অনুপস্থিত : পাঠদান ব্যাহত ●   অবৈধ ইটভাটার চিমনি ও চুলা গুঁড়িয়ে দিল প্রশাসন ●   ঝালকাঠিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির ১৯ বছর পর আত্মসমর্পণ ●   পার্বতীপুরে ময়মনসিংহ থেকে চট্টগ্রামগামী ফিডবোঝাই ট্রাক মালামালসহ আটক ●   সিলেট সরকারি তিব্বিয়া কলেজের চাকরি আত্মীকরণের নির্দেশ ●   গোয়াসপুর : সবুজ ক্যানভাসে ইতিহাস ও ঐতিহ্যের স্মারকলিপি ●   কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত ●   লন্ডনে ব্রিটিশ-বাংলাদেশি কারি শিল্পের জয়গান ●   আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী প্রবাসীর মৃত্যু ●   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি থেকে জুঁই চাকমার পদত্যাগ : রাঙামাটি জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা ●   নতুন কুঁড়ি স্পোর্টসের বাছাইয়ে ভোগান্তি : ফিরে গেল শতাধিক ক্ষুদে খেলোয়াড় ●   ঈশ্বরগঞ্জে আ.লীগ ও ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেফতার ●   রাঙামাটিতে ক্ষতিপূরণের টাকা পেতে জাল সনদ দাখিল করায় সুমন তঞ্চঙ্গা আটক ●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
রাঙামাটি, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় রাউজানে বখাটে আটক
প্রথম পাতা » চট্টগ্রাম » শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় রাউজানে বখাটে আটক
শুক্রবার ● ২ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় রাউজানে বখাটে আটক

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান :: চট্টগ্রামের রাউজানে স্কুল থেকে যাওয়ার সময় এক শিশু শিক্ষার্থীকে আটক করে ধর্ষণের প্রচেষ্টা করেন বখাটে সাইফু উদ্দিন (১৯) এসময় এলাকার লোকজন দুর থেকে এই ঘটনা দেখতে পেয়ে বখাটে সাইফু উদ্দিনকে আটক করে রাউজান থানা পুলিশের কাছে সোর্পদ করেন। গত (২৯ নভেম্বর) মঙ্গলবার বিকালে এ ঘটনা সংগঠিত হয় উপজেলা সদর এলাকার শহীদ জাফর সড়কে। এই ঘটনায় শিশু শিক্ষার্থীর বাবা বাদী হয়ে রাউজান থানায় একটি মামলা দায়ের করেন। বখাটে সাইফু উদ্দিন রাউজানের ডাবুয়া ইউনিয়নের হাসান খীল আরব নগর এলাকার আবদুল বাছেরের পুত্র। ঘটনার বিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল বলেন, বখাটে কিশোর সাইফু উদ্দিনের বিরুদ্বে রাউজান থানায় ধর্ষন প্রচেষ্টায় মামলা রুজু করা হয়েছে। (৩০ নভেম্বর) বুধবার সকালে বখাটে সাইফু উদ্দিনকে আদালতে সোর্পদ করা হয়।

রাউজানে ডাকাত দলের সদস্য এমরান গ্রেপ্তার
রাউজান :: চট্টগ্রামের রাউজানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় জড়িত মো: এমরান (৩২) নামে আরও এক ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। (৩০-নভেম্বর) বুধবার দুপুরে তাকে চট্টগ্রাম আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। র্যাব জানায়, গত মঙ্গলবার বিকেলে র্যাবের একটি দল এমরানকে চট্টগ্রাম নগরীর পাঁচালাইশ থেকে গ্রেপ্তার করেন। এরপর তাকে রাউজান থানায় হস্তান্তর করা হয়। গ্রেপ্তার ডাকাত দলের সদস্য এমরান রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সুলতানপুর গ্রামের হাজী মনির আহমদের বাড়ির আবু তাহেরের পুত্র।
রাউজানে ব্যবসায়ীর আত্মহত্যা

রাউজান :: চট্টগ্রামের রাউজানে স্বপন চন্দ্র নাথ প্রকাশ ঝন্টু (৪৫) নামে এক পান সুপারী ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। (৩০ নভেম্বর) বুধবার বিকেল সাড়ে ৩টায় রাউজান পৌরসভার জলিল নগর কাচাঁ বাজার সংলগ্ন জগন্নাথ মন্দিরের পেছনের একটি মার্কেটের দ্বিতীয় তলা থেকে এঙ্গেলের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি রাউজান সদর ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোহাম্মদপুর গ্রামের বজেন্দ্র কবিরাজের ছেলে ও জলিল নগরের থানা রোর্ডের পাশে আহমদ উল্লাহ মাইজভান্ডারি স্টোর নামক পান, সুপারি ও জর্দা বিক্রয়কারী প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী। জানা যায়, তিনি প্রতিদিনের মতো দোকানে যাওয়ার কথা বলে বুধবার সকাল ৭টায় ঘর থেকে বের হন। সকালে দোকান খুলেননি, দুপুরের খাবার খেতে না যাওয়ার পরিবারের সদস্যরা খবর নিতে তার দোকানে গেলে দোকানের উপরের তলায় ঝুলন্ত লাশ দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। তার ভাই জিসু দেব নাথ বলেন, ড্রামের উপর লোহার মোড়ার উপর দাঁড়িয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। কি কারণে আত্মহত্যা করেছে কিছুই বুঝতে পারছিনা। প্রতিদিন মোটরসাইকেল নিয়ে বের হলেও বুধবার মোটরসাইকেল ঘরে রেখে বের হন। পারিবারিক কোনো অশান্তি নেই জানিয়ে তিনি বলেন, এক ছেলে দুই মেয়ে সন্তানের মধ্যে এক মেয়েকে বিয়ে দিয়েছেন। এই ঘটনায় কারো বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলেও জানান তিনি। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল্লাহ আল হারুন বলেন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছি৷ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তার মৃত্যুতে ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজনের মাঝে শোকের ছায়া নেমে আসে। সবাই বলছিলেন তিনি খুব ভালো মানুষ ছিলেন। দীর্ঘ ১৫ বছর ধরে তিনি জলিল নগর থানা রোডের পাশে ভাসমান পান বিক্রি করতেন। পরে দোকান ভাড়া নিয়ে আহমদ উল্লাহ মাইজভান্ডারি স্টোর নামক পান, শুপারি ও জর্দা বিক্রয়কারী প্রতিষ্ঠানে ব্যবসা করতেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)