শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার ●   ঝালকাঠিতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ●   চুয়েটে দু’দিনব্যাপী বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন শুরু ৩১ আগস্ট ●   নাহার এগ্রোর সাফল্য: মা-বাবার অনুপ্রেরণায় সমৃদ্ধ এমডির পথচলা ●   খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ ●   চলমান জ্বালানি সংকটের জন্য দায়ী ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকার ●   ফাউন্ডেশন এর ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত ●   বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৬ বছর ধরে বন্ধ ইউনিট : ২শত কোটি টাকা ব্যয় হবে চালু ●   ঝালকাঠির নবাগত পুলিশ সুপারের সঙ্গে সংবাদকর্মীদের মতবিনিময় ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধীস্থলে রাঙামাটি জেলা পরিষদের শ্রদ্ধা ●   ঈশ্বরগঞ্জে সার মজুদ, ৩৫ হাজার টাকা জরিমানা ও এক মাসের জেল ●   ঝালকাঠিতে অসংক্রামক রোগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ●   রাউজানে মন্দির থেকে স্বর্ণ চুরির ঘটনায় আটক চোর ●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ
রাঙামাটি, শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শুক্রবার ● ২ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে শিশুকে ধর্ষণের পর হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে ঘাতক কার্তিক
প্রথম পাতা » অপরাধ » বিশ্বনাথে শিশুকে ধর্ষণের পর হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে ঘাতক কার্তিক
শুক্রবার ● ২ ডিসেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে শিশুকে ধর্ষণের পর হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে ঘাতক কার্তিক

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে প্রায় সাড়ে তিন বছর পর শিশুকন্যা খাদিজা হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে সিআইডি পুলিশ। ওই শিশুকন্যা সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ থানার বীর কলস গ্রামের গাড়িচালক শাহিনুর মিয়ার মেয়ে খাদিজা বেগম (৪)।

তবে তারা দীর্ঘদিন ধরে সপরিবারে বিশ্বনাথ উপজেলার সিঙ্গেরকাছ বাজারে লন্ডন প্রবাসী আব্দুস সালামের বাসার নিচতলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিল। একই বাসার কেয়ারটেকার হিসেবে বাসার সামনে একটি দোকানে চাঁদশি চিকিৎসালয় নামের একটি ফার্মেসির ব্যবসা করে আসছিল ঘাতক কার্তিক চন্দ্র মিস্ত্রী (৬৫)। সে বরিশাল জেলার গৌরনদী থানার বেদগর্ভ গ্রামের মৃত জগবন্ধু মিস্ত্রীর ছেলে।

গত রোববার (২৭ নভেম্বর) বিকালে সিঙ্গেরকাছ বাজার থেকে শিশুকন্যা খাদিজা বেগম হত্যা মামলায় তাকে গ্রেফতার করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির ওসি আশরাফ উজ্জামান। খাদিজা বেগমকে ধর্ষণের পর হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে বলে (২৮ নভেম্বর) আদালতের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে ঘাতক কার্তিক চন্দ্র মিস্ত্রী (৬৫)।

গতকাল মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকালে সিলেটের সিআইডির বিশেষ পুলিশ সুপার সুজ্ঞান চাকমা স্বাক্ষরিত প্রেস রিলিজের মাধ্যমে সাংবাদিকদের কাছে বিষয়টি নিশ্চিত করেন।

উল্লেখ্য, গত ২০১৯ সালের ৩০ এপ্রিল সকালে ওই বাসার একটি পরিত্যক্ত ঘর থেকে শিশুকন্যা খাদিজা বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় একই সালের ২ মে বিশ্বনাথ থানায় মামলা করেন খাদিজার দাদা আসমত আলী।

বিশ্বনাথে দুই শিক্ষিকার দ্বন্দ্ব: তদন্তে গিয়ে অবরুদ্ধ শিক্ষা কর্মকর্তারা

বিশ্বনাথ :: সিলেটের বিশ্বনাথে দুই শিক্ষিকার অভ্যন্তরীণ দ্বন্দ্বে এলাকাবাসী, শিক্ষা অফিস ও শিক্ষক মহলে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। এ দুই শিক্ষিকা উপজেলার মিরেরচর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জলি রাণী সিকদার ও সহকারী শিক্ষিকা সায়মা আফরিন পাপড়ি।

তাদের এই দ্বন্ধের কারণে সু-শিক্ষা থেকে বঞ্চিত হয়ে কপাল পুড়ছে কোমলমতি শিক্ষার্থীদের।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৯ বছর পূর্বে ২০১৩ সালে ওই স্কুলে নিয়োগ পান সহকারী শিক্ষিকা সায়মা আফরিন পাপড়ি। তিনি যোগদানের পর থেকে প্রধান শিক্ষিকার সাথে অভ্যন্তরীণ দ্বন্ধে লিপ্ত হয়ে পড়েন। তার এই দ্বন্ধের কারণে শিক্ষিকা সায়মা আফরিন পাপড়িকে অন্যত্র ‘সমসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’ একবার ডেপুটেশনে বদলিও করা হয়।

কিন্তু সেখানেও তিনি একজন সহকারী শিক্ষকের সাথে দ্বন্ধে লিপ্ত হয়ে পড়েন। ৩ মাস পর পূণরায় ফিরে যান মীরেরচর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি তিনি ওই এলাকার বেশ কয়েকজন লোকের সাথে সখ্যতা গড়ে তাদেরকে স্কুলের অভ্যন্তরীণ তথ্য দেন।

আর এই তথ্য অনুযায়ী প্রধান শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপ-পরিচালকের কাছে স্কুল উন্নয়নের অর্থ আত্মসাতের বিষয়ে লিখিত অভিযোগ দেন এলাকাবাসী।

প্রধান শিক্ষিকা যে অর্থ আত্মসাৎ করেছেন ওই লিখিত অভিযোগে শিক্ষিকা সায়মা আফরিন পাপড়ির বক্তব্যও রয়েছে। তবে এলাকাবাসীর অভিযোগে দেয়া বক্তব্যের বিষয়ে সায়মা আফরিন পাপড়ি সম্পূর্ণ অস্বীকার করেছেন।

কিন্তু গত বৃহস্পতিবার এই অভিযোগ তদন্ত করতে স্কুলে গিয়ে অবরুদ্ধ হন সিলেট সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা।

আব্দুল জলিল তালুকদার ও বিশ্বনাথ উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা সোহেল রানা। এসময় স্থানীয়দের কাছে অবরুদ্ধ হলে থানা পুলিশ তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়।

এ ব্যাপারে জানতে চাইলে ওই স্কুলের দায়িত্বরত সহকারী শিক্ষা কর্মকর্তা সোহেল রানা বলেন, প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ২০/২২ বছরের মধ্যে কোন অভিযোগ পাওয়া যায়নি। কিন্তু শিক্ষিকা সায়মা আফরিন পাপড়ির আচরণগত কারণে প্রধান শিক্ষিকার সাথে তার দ্বন্ধ চরম আকারে পৌঁছেছে। এছাড়াও ওই এলাকার কিছু সংখ্যাক লোকের সাথেও শিক্ষিকা সায়মা আফরিন পাপড়ি সখ্যতা রয়েছে।

তাই স্কুলের অনেক গোপন তথ্যও বাহিরের লোকের হাতে চলে গেছে। তবে বিষয়টি নিস্পত্তির জন্য চেষ্টা করা হচ্ছে বলে তিনি দাবি করেন।





অপরাধ এর আরও খবর

রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার পরকীয়ার জেরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কে’টে দিলেন স্ত্রী, মনি বেগমকে গ্রেফতার
ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই ঈশ্বরগঞ্জে মোবাইল কোর্টে জব্দকৃত বালুভর্তি ট্রলার ছিনতাই
প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার প্রতিবন্ধী কিশোরী অপহরণ ও ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার
রাঙামাটিতে চার জনের যাবজীবন রাঙামাটিতে চার জনের যাবজীবন
শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩ শিশু ওয়াসিফাকে উদ্ধার করল পুলিশ : গ্রেপ্তার-৩
রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ) রাঙামাটির ডলছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার অভিযোগ (ভিডিও সহ)
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা
ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সীলগালা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)