বুধবার ● ৭ ডিসেম্বর ২০২২
প্রথম পাতা » নওগাঁ » আত্রাইয়ে সাত মাদক কারবারি গ্রেপ্তার
আত্রাইয়ে সাত মাদক কারবারি গ্রেপ্তার
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন এলাকায়
পৃথক পৃথক অভিযান চালিয়ে গাঁজাসহ সাত মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতদের মঙ্গলবার সকালে তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
জানা যায়, সোমবার দিবাগত রাতে উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে বগুড়া জেলার আদমদিঘী উপজেলার কেল্লাপাড়া গ্রামের মৃত. মোশারফ হোসেনের পূত্র নবীয়্যুত ইসলাম (২২) একই উপজেলার ছাতনী গ্রামের কালাম প্রামানিকের পূত্র সাজ্জাত (২২) কে ৮০০ গ্রাম গাঁজা ও উপজেলার পাঁচুপুর পালপাড়া এলাকা থেকে পাঁচুপুর পালপাড়া গ্রামের স্বপন চন্দ্র পালের পূত্র নয়ন চন্দ্র পাল (২৮) কে ৫০ গ্রাম গাঁজা, উপজেলার মধুগুরনই গ্রামের মোশারফ হোসেনের পূত্র তৌহিদ (২১) একই গ্রামের আব্দুর রহমানের পূত্র মাহাবুর রহমান (২১), আ.ছামাদের পূত্র আকাশ প্রামানিক (২২) কে এক কেজি গাঁজা এবং বান্ধাইখাড়া গ্রামের মৃত মানিক ইল্লাহ্ পূত্র মাসুদ রানা (৪৬) কে ১০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, সোমবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ৭ মাদক কারবারিকে আটক করা হয়েছে। আটককৃত ৭জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে মঙ্গলবার সকালে নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে।





আত্রাইয়ে ৩৫০ পিস নেশা জাতীয় অ্যাম্পুল ইনজেকশনসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
আত্রাইয়ে নওগাঁ-নাটোর আঞ্চলিক মহাসড়কে যানবাহন আটকিয়ে গণডাকাতি
আত্রাইয়ে অভ্যন্তরীণ বোরো ধান-চাল সংগ্রহের শুভ উদ্বোধন
পেশার মর্যাদা রক্ষায় আত্রাইয়ে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের মানববন্ধন
আত্রাইয়ে হেরোইনসহ ২জন মাদক কারবারি গ্রেফতার
আত্রাইয়ে বর্ণিল আয়োজনে বর্ষবরণ
আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু
আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ
আত্রাইয়ে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
আত্রাইয়ে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই