শিরোনাম:
●   হৃদরোগে আক্রান্ত ৬ মাসের শিশু অভ্রনীলের পাশে বাবৌযুপ ●   এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ●   আত্রাইয়ে মসজিদ নির্মাণের অজুহাতে ব্যক্তিগত জমি দখল ●   যুক্তরাজ্যের এনফিল্ডে ব্রিটিশ বাংলাদেশি কাপ অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু ●   ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ●   মধ্যপাড়া খনিতে উৎপাদনের গতি ফিরেছে, রাজস্বে নতুন সম্ভাবনা : বাধা রেলপথ ●   রাবিপ্রবি’তে যৌন হয়রানি প্রতিরোধ ও সাইবার নিরাপত্তা বিষয়ে সেমিনার ●   দেশের উত্তরাঞ্চল এখনও উন্নয়ন থেকে বঞ্চিত ●   রাঙামাটি জেলা পরিষদের বাস্তবায়নাধীন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা ●   পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে রাবিপ্রবি’র ভিসি’র সৌজন্য সাক্ষাৎ ●   মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২ ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ●   জনপ্রত্যাশা কেন শুকিয়ে যাচ্ছে সরকারকে ঠান্ডা মাথায় তা চিন্তা করতে হবে ●   রাউজানে মাদক বিরোধী সমাবেশ ●   এসডিজি অর্জনে তামাক ও নিকোটিন পণ্য বড় বাধা ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ●   চুয়েটে একাডেমিক কাউন্সিলের ১৬৬তম সভা অনুষ্ঠিত ●   রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইউনেস্কো প্রতিনিধি দল ●   বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে ●   ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ●   বিলাইছড়িতে ৫শত পরিবার পেল রেড ক্রিসেন্টের ত্রাণ সহায়তা ●   ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয় ●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
রাঙামাটি, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ১৪ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে গরুসহ ৪ চোর আটক
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে গরুসহ ৪ চোর আটক
শনিবার ● ১৪ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে গরুসহ ৪ চোর আটক

ছবি : সংবাদ সংক্রান্ত উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পিকআপ ভ্যান দিয়ে গরু চুরি করে পালিয়ে যাওয়ার সময় চার চোরকে আটক করেছে থানা পুলিশ। এ ব্যাপারে গরুর মালিক বাদী হয়ে চারজনকে আসামী করে থানা একটি মামলা দায়ের করলে বৃহস্পতিবার চার চোরকে আদালতে প্রেরণ করা হয়।
মামলার এজহার সূত্রে জানা যায়, উপজেলা তারুন্দিয়া ইউনিয়নের রামনগর গ্রামের মৃত সিরাজ আলীর ছেলে আবুল বাশার বুধবার দুপুরে চার চোর বাড়ির পাশে বেঁধে রাখা গরু পিকআপ ভ্যানে তুলে দ্রুত সেখান থেকে পলায়ন করে। বাড়ির লোকজন দেখে চিৎকার শুরু করলে স্থানীয় জনতা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঈশ্বরগঞ্জ পৌর এলাকার দত্তপাড়া নদীরপাড় বায়তুল আমান জামে মসজিদের কাছ থেকে এসআই ওমর ফারুক রাজুর নেতৃত্বে গরুসহ চার চোরকে আটক করে।
আটককৃতরা হল কিশোরগঞ্জ জেলার তাড়াইলের দামিহা গ্রামের উজ্জল (৩৪), ধলা গ্রামের ওয়াসিদ মিয়া (৩২), হোসেনপুর উপজেলার সাহেদল গ্রামের শাকিল (২০) ও করিমগঞ্জ উপজেলা কুসাখালি গ্রামের ফাহিম (২৪)।
ঈশ্বরগঞ্জ থানা ওসি পিএসএম মোস্তাছিনুর রহমান জানান, এব্যাপারে চারজনকে আসামী করে থানায় একটি মামলা হয়েছে।

ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণের করার অভিযোগ

ঈশ্বরগঞ্জ ::ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিরোধপূর্ণ জমি দখলে নিতে রাতের আঁধারে বসত ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে বৃহস্পতিবার সরেজমিন গিয়ে অভিযোগের সত্যতার প্রমাণ মিলে।
জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচার চর গ্রামের ১ একর ৫৯ শতক জমি নিয়ে চর আলগী গ্রামের মৃত আব্দুল গফুরের পুত্র মোয়াজ্জেম হোসেন খানদের সাথে একই গ্রামের নজরুল ইসলামদের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিলো। বিরোধপূর্ণ জমিতে নজরুল ইসলামের পরিবারের লোকজন ১১ জানুয়ারী রাতের আঁধারে ঘর নির্মান করার অভিযোগ করেন মোয়াজ্জেম হোসেন খান।
আঁধারে ঘর নির্মানের বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলামের সাথে কথা হলে তিনি জানান, জমিটি আমাদের পূর্বপুরুষরাই ভোগ দখলে ছিল। তাই আমরা ঘর নির্মান করেছি।
স্থানীয় একরাম হোসেন ও মোস্তফা মিয়া জানান, এ জমি প্রায় ১৫ বছর যাবৎ মোয়াজ্জেম হোসেন খান ভোগ দখলে থেকে চাষাবাদ করে আসছেন।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোস্তাছিনুর রহমান জানান, এখনো কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনানুগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।





ময়মনসিংহ এর আরও খবর

এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল এমপি মাজেদ বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল
ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম ওয়ারেন্ট তামিলে ময়মনসিংহ জেলায় সেরা এএসআই শাহ্ আলম
ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের কারাদন্ড
ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আলোচনা সভা
ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড ঈশ্বরগঞ্জে চোলাই মদ বিক্রির অভিযোগে কারাদণ্ড
সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময়
দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ
ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২
নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ
ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ ঈশ্বরগঞ্জে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)