শিরোনাম:
●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
রাঙামাটি, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ২৩ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » কুষ্টিয়া » নারী খেলোয়াড় এর বাড়িতে খাবার নেই শুনেই বাজার নিয়ে ছুটে গেলেন ইউএনও
প্রথম পাতা » কুষ্টিয়া » নারী খেলোয়াড় এর বাড়িতে খাবার নেই শুনেই বাজার নিয়ে ছুটে গেলেন ইউএনও
সোমবার ● ২৩ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারী খেলোয়াড় এর বাড়িতে খাবার নেই শুনেই বাজার নিয়ে ছুটে গেলেন ইউএনও

ছবি : সংবাদ সংক্রান্ত কে এম শাহীন রেজা, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :: বিভাগীয় কমিশনার ব্যাডমিন্টন, ভলিবল ও হ্যান্ডবল (শীতকালীন) প্রতিযোগিতা-২০২৩ এর ব্যাডমিন্টন খেলায় জেলা চ্যাম্পিয়ন হয়েছেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার মেয়ে রাবেয়া খাতুন (১৪)। তাঁর স্বপ্ন বড় হয়ে ব্যাডমিন্টন খেলোয়াড় হবেন। ২২ জানুয়ারি রবিবার দুপুরে জেলা প্রশাসন আয়োজনে কুষ্টিয়া শেখ কামাল ইন্ডোর স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় সদর উপজেলাকে হারিয়ে তিনি চ্যাম্পিয়ন হন। কিন্তু রাবেয়া খেলায় চ্যাম্পিয়ন হলেও তাঁর ভ্যানচালক বাবা জীবন যুদ্ধে পরাজিত। শারীরিক অসুস্থতার কারনে সপ্তাহ খানেক হল তিনি (বাবা) কর্মক্ষম। গচ্ছিত খাবার ও টাকা ফুড়িয়ে গেছে তাঁর। রাতে বাড়িতে খাবার নেই। চুলা জ্বলেনি। এমন খবর সন্ধায় পৌঁছালো উপজেলা নির্বাহী কর্মকর্তার কানে। খবর পেয়ে দ্রুত তিনি রাবেয়াকে ডেকে নিয়ে পৌরবাজার থেকে চাল, ডাল, তেল, আলু, মরিচ, বেগুন, শাক, সবজি, মুরগির মাংস, মিষ্টি নিয়ে ছুটে যান তাঁর বাড়িতে। রাবেয়া কুমারখালী পৌরসভার খয়েরচারা গ্রামের ভ্যান চালক মো. মামুন হোসেনের মেয়ে ও তেবাড়িয়া শেরকান্দি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। তিন ভাই বোনের মধ্যে সবার ছোট তিনি। দারিদ্র্যতাকে পিছনে ফেলে তিনি শীতকালীন জাতীয় শিশু পুরস্কার -২০২২ এ আন্ত: স্কুল ব্যাডমিন্টন প্রতিযোগীয় দেশের সেরা দ্বিতীয় স্থান অর্জন করেছেন। আগামী ২৭ জানুয়ারি বিভাগীয় পর্যায়ে ব্যাডমিন্টন খেলতে যাবেন রাবেয়া। জানা গেছে, ছোট বেলা থেকেই রাবেয়া ফুটবল, কাবাডি, হ্যান্ডবল, উচ্চ লাফ, ব্যাটমিনটন, ক্রিকেট সহ বিভিন্ন খেলায় সমান পারদর্শী। আর্থিক ও সামাজিক নানা প্রতিবন্ধকতা কাটিয়ে ইতিমধ্যে উপজেলা, জেলা, বিভাগীয় পর্যায়ে একাধিকবার শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন তিনি। ৫০ তম আন্ত: স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির উদ্যোগে (খুলনা ও বরিশাল বিভাগ) গোলাপ অঞ্চলের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উচ্চ লাফে প্রথম স্থান অর্জন করেছিলেন। ঢাকা জাতীয় শিশু পুরস্কার -২০২২ এ ব্যাডমিন্টন প্রতিযোগীয় ঢাকা বিভাগের কাছে হেরে দেশের দ্বিতীয় খেলোয়াড় হয়েছেন তিনি। এবার বিভাগীয় কমিশনার ব্যাডমিন্টন, ভলিবল ও হ্যান্ডবল (শীতকালীন) প্রতিযোগীতা-২০২৩ এর ব্যাডমিন্টন খেলায় জেলা চ্যাম্পিয়ন হয়েছেন। এবিষয়ে রাবেয়া খাতুন বলেন, ‘বিকেএসপিতে ভর্তি হয়ে দেশসেরা খেলোয়ার হতে চাই। কিন্তু বাবার সেই রকম সামর্থ নেই। আমি ইতিমধ্যে বিভিন্ন পর্যায়ের প্রায় ২৭টি খেলায় পুরস্কার ও সনদ পেয়েছি। রাখার জায়গা নেই, সেগুলো ভাঙা ঘরের বেড়ায় রেখে দিয়েছি। সুযোগ ও সহযোগীতা পেলে আমিও একদিন হতে পারি সেরাদের সেরা।’ ভ্যানচালক বাবা মামুন হোসেন বলেন, অন্যের ভ্যান ভাড়ায় চালান তিনি। মা, বাবা, স্ত্রী, তিন সন্তানসহ সাতজনের সংসার তাঁর। সপ্তাহখানেক শারীরিক অসুস্থতার কারণে তাঁর উপার্জন বন্ধ হয়ে আছে। গুছানো টাকা ও খাবার শেষ হয়েছে রবিবার সকালেই। ইউএনও স্যার চাল, ডাল, তেল, শাক-সবজিসহ মেলা খাবার দিয়েছেন। এতে তিনি খুব খুশি হয়েছেন। তিনি আরও বলেন, তাঁর মেয়ে ছোটবেলা থেকেই বিভিন্ন খেলায় পারদর্শী। খেলোয়ার হতে চাই। আজও প্রথম হয়েছে তাঁর মেয়ে। সকলের সহযোগীতা পেলে মেয়েকে ভাল খেলোয়ার বানাতে চান তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল বলেন, রাবেয়া দারিদ্র্যতাকে জয় করে খেলাধূলায় এগিয়ে চলেছেন। এর আগে তাকে মানসম্মত খেলার সামগ্রী উপহার দেওয়া হয়েছে। জাতীয় পর্যায়ে দ্বিতীয় হয়ে আজ আবার জেলায় চ্যাম্পিয়ন হয়েছেন তিনি। একটি মাধ্যমে রাতের খাবার নাই জানতে পেরে দ্রুত খাদ্য সামগ্রী নিয়ে তাঁর বাড়িতে পৌছে দেওয়া হয়েছে। ভবিষ্যতে সেরাদের সেরা হওয়ার জন্য উপজেলা প্রশাসন কাজ করছে রাবেয়াকে নিয়ে।





কুষ্টিয়া এর আরও খবর

কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ
কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প
কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন কুষ্টিয়ায় শিল্পপতি আলাউদ্দিন আহমেদের জন্মদিনে ব্যতিক্রমী আত্মীয় সম্মেলন
শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা শিশু সন্তানকে আটকে বিদেশে পাচার : দুই বোনের নামে কোর্টে মামলা
কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ কুষ্টিয়ায় লেক ভরাট করে পার্ক নির্মাণের অভিযোগ
অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে অ্যানেসথেসিয়া দেওয়ার পর শিশুর মৃত্যু, দুই চিকিৎসক পুলিশ হেফাজতে
কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১ কুষ্টিয়ার লাহিনী বটতলায় রহস্যজনক বিস্ফোরনে আহত-১
কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কুষ্টিয়াতে মাজার ভাংচুর ও হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি
কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার কুষ্টিয়ায় বৃদ্ধার গলাকাটা মৃতদেহ উদ্ধার
কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা কুষ্টিয়া গণপূর্ত অফিসেই ১৮ বছর’ আ’লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত অনুপ কুমার সাহা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)