শিরোনাম:
●   রাঙামাটিতে ৪র্থ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠিত ●   কলকাতায় বিশ্ব কার ফ্রি ডে-তে রাজপথে সাইকেল র‌্যালী ●   শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের ●   প্রধান শিক্ষক প্রকাশ কুসুম বড়ুয়া বিরুদ্ধে পাহাড় কাটার সংবাদের প্রতিবাদ ●   পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর ●   ভেদ ভেদীতে আজগর আলী বহুতল ভবন নির্মান করেছেন রাঙামাটি-চট্টগ্রাম মুল সড়কে ●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার
রাঙামাটি, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
প্রথম পাতা » ময়মনসিংহ » ঈশ্বরগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
সোমবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈশ্বরগঞ্জে চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

ছবি : সংবাদ সংক্রান্তঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উচাখিলা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খাঁন সেলিমের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও বিভ্রান্তি ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উচাখিলা ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য ও এলাকাবাসীর পৃথক পৃথক ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা জাপার সাংগঠনিক সম্পাদক মানিক তালুকদার, উচাখিলা ইউপি জাপার সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য কামরুজ্জামান মন্ডল, ইউপি সদস্য শহিদুল ইসলাম, মতিউর রহমান, আশরাফুল আলম, সংরক্ষিত মহিলা সদস্য ইয়াছমিন, উচাখিলা বাজারের ভিটার আনোয়ার হোসেন, সমাজ সেবক শিপন সরকার, ব্যবসায়ী হুমায়ূন সরকার, গ্রাম পুলিশ দ্বীন ইসলাম, মানিক মিয়া প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের লোকেরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সেলিম খাঁন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর থেকেই একটি কুচক্রী মহল বিভিন্ন ষড়যন্ত্র করে আসছে। তাকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। গত ৮ ফেব্রুয়ারী বুধবার উচাখিলা স্কুল এন্ড কলেজের সামনে কতিপয় যুবক ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল বাশারের উপর হামলা চালিয়ে গুরতর আহত করে। এসময় ইউপি চেয়ারম্যান পরিষদে অন্যান্য ইউপি সদস্যদের নিয়ে আলোচনা করছিলেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে তাঁকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়ার জন্য উপস্থিত ইউপি সদস্যগণকে নির্দেশ দেন। অথচ চেয়ারম্যানকে জড়িয়ে থানায় একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। যা ন্যাক্কারজনক ও নিন্দনীয়। সমাবেশে বক্তারা অবিলম্বে ইউপি চেয়াম্যানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারসহ সকল ষড়যন্ত্র বন্ধের দাবি জানান।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)