শিরোনাম:
●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
রাঙামাটি, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ মার্চ ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে এক হিন্দু-মুসলিম প্রেমিক যুগল আটক
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে এক হিন্দু-মুসলিম প্রেমিক যুগল আটক
সোমবার ● ৬ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে এক হিন্দু-মুসলিম প্রেমিক যুগল আটক

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: প্রেম মানে না জাতি-ধর্ম, বয়স কিংবা কোন বাঁধা-বিপত্তি। প্রেমে অন্ধ হয়ে ঘর ছাড়ার ১২ দিনের মাথায় হিন্দু-মুসলিম এক প্রেমিক যুগলকে আটক করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ।

আজ রবিবার ৫ মার্চ দুপুরে প্রেমিক কিশোরকে সিলেট আদালতে ও কিশোরী প্রেমিকাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠিয়েছে পুলিশ।

এর আগে শনিবার (৪ মার্চ) বিকেলে উপজেলার রামপাশা ইউনিয়নের মনোহরপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিংগেরকাছ মাঝগাঁও গ্রামের মরতুজ আলীর কিশোর ছেলের (১৭) সাথে একই গ্রামের সনাতন ধর্মালম্বী ও স্থানীয় সিংগেরকাছ বহুমূখী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী জনৈক কিশোরীর (১৭) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কাজের সুবাদে পেশায় দিনমজুর ওই কিশোর নিয়মিত যাতায়াত ছিল কিশোরীর বাড়িতে।

এর এক পর্যায়ে মন দেয়া নেয়া শুরু হয় দু’জনের। দীর্ঘ দিন প্রেমের সম্পর্কের পর, সম্প্রতি কিশোরীকে অন্যত্র বিয়ে দিতে তার পরিবার প্রস্তুতি নিলে গেল ২০ ফেব্রুয়ারি অজানার উদ্দেশ্যে পাড়ি দেয় তারা।

এ ঘটনায় মেয়ের মা বিশ্বনাথ থানায় একটি নিখোঁজ জিডিও করেন। ডিজি তদন্তের এক পর্যায়ে পালানোর ১২ দিনের মাথায় শনিবার (৪ মার্চ) পার্শ্ববর্তী ইউনিয়ন থেকে তাদের আটক করে পুলিশ।

এদিকে প্রেমিক যুগল আটকের পর শনিবার দিবাগত রাতে ছেলের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা দেন মেয়ের মা।

বিশ্বনাথ থানা পুলিশের এসআই মামুনুর রশীদ জানান, অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রেমিক যুগলকে আটক করা হয়।

এ বিষয়ে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান বলেন, কিশোর প্রেমিককে আদালতে প্রেরণ করা হয়েছে। আর ভিকটিম কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্যে সিলেট ওসমানী হাসপাতালের ওয়ান ষ্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি)’তে পাঠানো হয়েছে। বয়স যাচাই-বাচাইয়ের পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)