শিরোনাম:
●   রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে নৌকা উল্টে তরুণ নিখোঁজ ●   দাঁড়াশ ভেবে ধরা হয়েছিল দক্ষিণ এশিয়ার অন্যতম বিষধর সাপ ●   রাঙ্গুনিয়াতে অজগর উদ্ধার : ঠান্ডাছড়ির গহীন অরণ্যে অবমুক্ত ●   কয়েক দিনের ভারি বর্ষণে রাঙামাটি সহ বিভিন্ন উপজেলায় জণ জীবন বিপর্যস্থ ●   খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ ●   ৫২ দিন পর উৎপাদনে ফিরেছে মধ্যপাড়া পাথর খনি ●   সেতু ধসে পড়ে রাঙামাটি-বান্দরবানের সড়ক যোগাযোগ সম্পুর্ণ বিচ্ছিন্ন ●   স্বাস্থ্যসেবা কেন্দ্রকে নিবন্ধনের দায়িত্ব প্রদানের তাগিদ ●   চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামে ভারী বর্ষণে জনদুর্ভোগে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের দুঃখ প্রকাশ ●   খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ ●   সাভারে এনসিপির সমাবেশে ককটেল হামলায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা ●   শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক ●   মিরসরাইয়ে সিএনজি অটোরিকশার সংঘর্ষে আনসার কর্মকর্তা নিহত ●   প্লাবিত নিম্নাঞ্চল; ক্ষতির মুখে আমনের বীজতলা ●   তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের ●   পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ ●   ঈশ্বরগঞ্জে রাস্তা-ড্রেন-ব্রিজের দাবিতে মানববন্ধন ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের ৫১ সদস্য বিশিষ্ট লামা উপজেলা কমিটি গঠন ●   বিয়ের ছয় মাসের মাথায় আত্নহত্যা প্ররোচনায় গৃহবধূ’র মৃত্যু : স্বামী গ্রেফতার ●   আত্রাইয়ে বসতবাড়িতে চুরি: চোরাই মালসহ যুবক গ্রেপ্তার ●   রাঙ্গুনিয়ায় কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে মানববন্ধন ●   রাউজানে সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন ●   ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ইজিবাইকের চাপায় স্কুলছাত্র অর্কের মৃত্যু ●   দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কারের অভাবে রাস্তার বেহাল দশা : জনদুর্ভোগ চরমে ●   আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ●   বরেণ্য চিত্রশিল্পী মূস্তাফা মনোয়ারের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি শোক ●   উপজেলা শিক্ষা কর্মকর্তার উদ্যোগে হুইলচেয়ার পেল শিক্ষার্থী মেহেদী ●   রাবিপ্রবি’র শিক্ষার্থীদের জন্য তিনটি মিনিবাসের উদ্বোধন ●   উন্নয়ন হতে হবে টেকসই ও পরিবেশবান্ধব : চুয়েট ভিসি
রাঙামাটি, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ৬ মার্চ ২০২৩
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে জমির বিরোধে ঘরে হামলা-ভাঙচুর
প্রথম পাতা » খাগড়াছড়ি » খাগড়াছড়িতে জমির বিরোধে ঘরে হামলা-ভাঙচুর
সোমবার ● ৬ মার্চ ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খাগড়াছড়িতে জমির বিরোধে ঘরে হামলা-ভাঙচুর

ছবি : সংবাদ সংক্রান্ত খাগড়াছড়ি প্রতিনিধি :: খাগড়াছড়ি সদর উপজেলার ২নং পৌর ওয়ার্ডের সবুজবাগে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে জমির মালিকের কেয়ারটেকারের ইন্ধনে বসতবাড়িতে হামলা চলিয়ে ভাংচুর-লুটপাটের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় উল্টো হামলাকারীর পক্ষ থেকে ভাংচুরকৃত ঘরের মালিকের বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দেয়া হয়েছে।
এছাড়াও ঘটনার পরদিন Tajammul Riyad নামে ফেসবুক আইডি হতে ঘটনাস্থলে অনুপস্থিত একজনসহ ক্ষতিগ্রস্থ ঘরের মালিকের নামে প্রকাশ্য দিবালোকে ধর্ষণ ও মারধরের অপবাদমূলক একটি মিথ্যা তথ্য দিয়ে পোস্ট করা হয়েছে।
ইতিপূর্বে জমির মূল মালিক অনিল কান্তি চাকমা কর্তৃক থানায় দায়ের করা অভিযোগ ও তার ভাষ্য অনুযায়ী জানা গেছে, জেলার দিঘীনালা উপজেলার বাবুছড়া গুচ্ছগ্রামের বাসিন্দা সোবহান হাওলাদারের ছেলে মো. আব্দুল মালেককে তিনি তার জমিজমা দেখাশোনা করার জন্য পাহাড়ের উপরে একটি ঘর নির্মাণ করে দেন। আব্দুল মালেক দীর্ঘদিন থেকে সেখানে বসবাস করে আসছে।
জমির মালিক অনিল কান্তি চাকমা জানান, আমি আবদুল মালেককে আমার জায়গা দেখাশোনার জন্য একটি ঘর তুলে দেই। সেখানে সে বসবাস করে আসছে। তার নিকট আমি কোন জায়গা জমি বিক্রি করি নাই, বিক্রি করবোও না। কিন্তু আব্দুল মালেক ওই জমির মিথ্যা দাবিদার সেজে তা দখল করার পাঁয়তারা চালাচ্ছে। তার দুরভিসন্ধিমূলক উদ্দেশ্য বুঝতে পেরে বেশ কিছু দিন আগে তাকে আমার ঘর ছেড়ে অন্যত্র চলে যেতে বললে সে আমাকে প্রাণ নাশের হুমকি দেয়, ফলে আমি তার বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের করেছি। এরই জের ধরে সে আমার বিক্রিত জায়গার মালিকের ঘর-বাড়ী ভাংচুরের ঘটনা ঘটিয়েছে।
ক্ষতিগ্রস্থ ঘরের মালিক মো. মাইনউদ্দীন বলেন, গত ২৭ফেব্রুয়ারী’২৩ প্রকাশ্য দিবালোকে বিকেল ৪টার দিকে আব্দুল মালেক তার স্ত্রী পরিচয়দানকারী এক মহিলাকে লেলিয়ে দিয়ে আকস্মিকভাবে আমার বাড়িতে হামলা চালায় এবং প্রায় ঘণ্টাব্যাপী তাণ্ডব চালিয়ে বাড়ি ঘর ভাংচুর করে মালামাল ক্ষতিগ্রস্ত করে ও ওয়ারড্রপে রাখা নগদ টাকা নিয়ে যায়।
এসময় বাঁধা দিতে গেলে, হামলাকারি মহিলা জাহেদা বেগম উপস্থিত লোকজনকে মারার জন্য তেড়ে আসে ও ইটপাটকেল ছুঁড়ে মারে যার ভিডিও ফুটেজ ধারণ করা হয়েছে।
এই পরিস্থিতিতে ৯৯৯ নম্বরে ফোন করে আইনগত সহযোগিতা চেয়ে ঘটনার বিষয়ে অবগত করেছি।
যে ফেসবুক আইডি হতে আমার নামে মিথ্যা মানহানিকর পোস্ট করা হয়েছে। আমি মিথ্যা তথ্য প্রচার করে আমার সম্মানহানী করার চেষ্টারত সকল জড়িতদের বিরুদ্ধে আইনের আশ্রয় নিব।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানান, জমিজলমা নিয়ে বিরোধে মোছা. জাহেদা আক্তার(২৫) চট্রগ্রামের বাঁশখালী থানার বালীগাঁও এলাকার বাসিন্দা। আব্দুল মালেককে বর্তমান স্বামী পরিচয় দিলেও, আব্দুল মালেকের সহযোগীতায় ইতিপূর্বে সবুজবাগ এলাকার চুন্ন জমাদারের ছেলে নয়নের সাথে কাবিননামা মূলে তার বিবাহ হয়। এছাড়াও উত্তর বঙ্গে তার আরো একটি বিবাহ হয়েছিল, ওই সংসারে ২টি সন্তানও রয়েছে বলে জানা গেছে।
এদিকে, আব্দুল মালেক এলাকার ৩/৪জনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। ফলে এলাকাবাসী মামলা হামলার ভয়ে সর্বদা আতংকে রয়েছে। এ দুর্ধর্ষ মহিলা ও মামলাবাজ আব্দুল মালেকের বেপরোয়া আচরণে তার হাত থেকে নিশ্তার পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
ঘটনার বিষয়ে ওই এলাকার সাবেক কাউন্সিলর মো. মাসুমের নিকট জানতে চাইলে তিনি কল রিসিভ করেন নি।
এব্যাপারে সবুজবাগ ২নং পৌর ওয়ার্ড কাউন্সিলর মো. মানিক পাটোয়ারী বলেন, মাইনউদ্দীন নামে একজনের বাড়ি-ঘর ভাংচুরের কথা শুনেছি। তবে আমার কাছে কেউ অভিযোগ নিয়ে আসেনি, উভয়পক্ষ আইনের আশ্রয় নিয়েছে বলে শুনেছি।





খাগড়াছড়ি এর আরও খবর

খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ খাগড়াছড়ির তিন মসজিদে ১ হাজার ৪শত চারা বিতরণ
খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩ খাগড়াছড়িতে ইউপিডিএফ-পিসিজেএসএসের গোলাগুলিতে নিহত -৩
তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের তিন পার্বত্য জেলায় বাঙালিদেরও আয়কর মওকুফের দাবী নাগরিক পরিষদের
পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ পানছড়ির ঘটনা পিসিজেএসএস সন্তু গ্রুপের অভ্যন্তরীণ বিদ্রোহ : ইউপিডিএফ
খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১ খাগড়াছড়িতে দুই সপ্তাহের ব্যবধানে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নিহত-১, আহত -১
খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১ খাগড়াছড়িতে পৃথক ঘটনায় নিহত-২, একে-৪৭ রাইফেলসহ আটক-১
মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব
খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন খাগড়াছড়িতে মারমা জনগোষ্ঠীর বিরুদ্ধে অপপ্রচারে প্রতিবাদে সংবাদ সম্মেলন
খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা খাগড়াছড়িতে নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প বিষয়ক কর্মশালা
পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সুষম উন্নয়নে কাজ করবে সরকার : পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)