শিরোনাম:
●   সিসিটিভির আওতায় রাঙামাটি শহর ●   মিরসরাইয়ে ১৪০ লিটার দেশীয় চোলাইমদসহ গ্রেফতার-০৩ ●   তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল ●   ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে ●   বান্দরবানকে পরিচ্ছন্ন ও পর্যটকবান্ধব করার ডাক পার্বত্য মন্ত্রীর ●   ভারত পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   হেফাজতে আমিরের মাইক্রোবাস দুর্ঘটনার কবলে : অক্ষত বাবুনগরী ●   ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে গাউছুল আজম মাইজভাণ্ডারী মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ●   রাঙামাটিতে জেলা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত ●   ভারত থেকে ৭২ দফায় পার্বতীপুরে এলো ৪৭ লাখ ৫ হাজার ৮৮০ লিটার ডিজেল ●   সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি বিকৃত করে ফেইজবুকে অপপ্রচার চালানো হচ্ছে ●   শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ●   ঈশ্বরগঞ্জে গাঁজাসহ আটক যুবকের ২ মাসের কারাদণ্ড ●   আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল,দুর্ঘটনার আশংকা ●   প্রকাশ কুসুম বড়ুয়া কে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ●   ঈশ্বরগঞ্জে অনলাইন জুয়ার এজেন্ট হৃদয় গ্রেফতার, ১৭ জনের বিরুদ্ধে মামলা ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠন থেকে শ্যামল চৌধুরী বহিষ্কার ●   কুষ্টিয়া কুমারখালীতে ২২ বছর ধরে চলছে বিনামূল্যের চক্ষু সেবা ক্যাম্প ●   পার্বতীপুর ৯২ রাউন্ড গুলি উদ্ধার: নেপথ্যে কারা, উঠছে নানা প্রশ্ন ●   ঈশ্বরগঞ্জে জাতীয় যুবশক্তি’র আহ্বায়ক কমিটি ●   রাউজানে বিদ্যুৎস্পৃষ্ট যুবকের মৃত্যু ●   মিরসরাইয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার ●   গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন ●   সুমনালঙ্কার মহাথেরোর মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শোক ●   বিশ্ব বাস্তবতায় জাতিসংঘের ঘোষিত ছয় অগ্রাধিকার ●   কাউখালীতে রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের বিএনপির সংবর্ধনা
রাঙামাটি, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ২ এপ্রিল ২০২৩
প্রথম পাতা » খুলনা » সরকার গণমাধ্যমকেও দমন করে বশে রাখতে চায় : সাইফুল হক
প্রথম পাতা » খুলনা » সরকার গণমাধ্যমকেও দমন করে বশে রাখতে চায় : সাইফুল হক
রবিবার ● ২ এপ্রিল ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকার গণমাধ্যমকেও দমন করে বশে রাখতে চায় : সাইফুল হক

ছবি : সংবাদ সংক্রান্ত আজ বিকালে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির খুলনা জেলা কমিটির সভায় পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন, সরকারের শেষ রক্ষাকবচ নিপীড়নমূলক ডিজিটাল নিরাপত্তা আইন। সাংবাদিকদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন যথেচ্ছ প্রয়োগ হবে না, সরকারের মন্ত্রীরা বারবার এই ঘোষণা দিয়েও এখন তারা খোদ প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধেই এই আইনে হয়রানিমূলক মামলা রুজু করেছে। মামলা দিয়ে চলেছে প্রথম আলো, যুগান্তরসহ বিভিন্ন পত্রিকার সাংবাদিকদের বিরুদ্ধে। সরকার এখন গণমাধ্যমকেও প্রতিপক্ষ বিবেচনা করে তার কন্ঠরোধ করতে দমনমূলক পদক্ষেপ গ্রহণ করেছে।

তিনি বলেন, মুক্তচিন্তা ও মুক্তসাংবাদিকতা নিয়ন্ত্রণ করতে সরকার গঠন ধারাবাহিকভাবে নিবর্তনমূলক ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল কালাকানুনকে যথেচ্ছ ব্যবহার করছে।তিনি বলেন, একধরনের আতংক ও নার্ভাসনেস থেকে এখন তারা এখন সংবাদপত্রসহ গণমাধ্যমকে দমন করে বশে রাখার নীতিকৌশল গ্রহণ করেছে।সরকার এতটাই ভংগুর ও বেসামাল হয়ে পডেছে যে সাধারণ কোন তথ্য ও সত্য উচ্চারনেও সরকারের মধ্যে আতংক দেখা দিচ্ছে। এইভাবে সরকার শেষ রক্ষা করতে পারবেনা।
তিনি অনতিবিলম্বে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান ও কারাবন্দী সাংবাদিক শামসুজ্জামান, যুগান্তর পত্রিকার বিশেষ প্রতিনিধি মাহবুব আলম লাবলুর বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও শামসুজ্জামানের মুক্তি দাবি করেছেন।

পার্টির খুলনা জেলা কমিটির সম্পাদক কে এম আলীদাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আরও বক্তব্য রাখেন পার্টির সাতক্ষীরা জেলা কমিটির সম্পাদক মুনসুর রহমান, খুলনা জেলা কমিটির সদস্য শরিফুল আলম খান, সাজ্জাদুল হক, আরিফুর রহমান, মোঃ মিসকাত শেখ, মনিরুজ্জামান, আসাদুল ইসলাম, মোঃ আকাশ শেখ, মো তাহিদুর রহমান, জিহাদ আরিফ প্রমুখ।





খুলনা এর আরও খবর

পাকিস্তানের নির্বাচনে রাষ্ট্রীয় ত্রাসের বিরুদ্ধে অবদমিত মানুষের মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে : সাইফুল হক পাকিস্তানের নির্বাচনে রাষ্ট্রীয় ত্রাসের বিরুদ্ধে অবদমিত মানুষের মনোভাবের বহিঃপ্রকাশ ঘটেছে : সাইফুল হক
আজ সেই ভয়াল ১৫ নভেম্বর  : সিডরের ১৫বছর আজ সেই ভয়াল ১৫ নভেম্বর : সিডরের ১৫বছর
স্ত্রীকে চাঁদে জমি কিনে উপহার দিলেন সাংবাদিক স্বামী স্ত্রীকে চাঁদে জমি কিনে উপহার দিলেন সাংবাদিক স্বামী
খুলনায় সাম্প্রদায়িক হামলায় বাম গণতান্ত্রিক জোটের উদ্বেগ খুলনায় সাম্প্রদায়িক হামলায় বাম গণতান্ত্রিক জোটের উদ্বেগ
১৬৩টি ইউপি নির্বাচন স্থগিত করেছে ইসি ১৬৩টি ইউপি নির্বাচন স্থগিত করেছে ইসি
বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের ১২ নাবিককে উদ্ধার করেছে বিমান বাহিনী বঙ্গোপসাগরে ডুবে যাওয়া জাহাজের ১২ নাবিককে উদ্ধার করেছে বিমান বাহিনী
জলবায়ু পরিবর্তনে দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়নে জাতীয় কমিশন গঠন করুন : সাইফুল হক জলবায়ু পরিবর্তনে দক্ষিণাঞ্চলের সামগ্রিক উন্নয়নে জাতীয় কমিশন গঠন করুন : সাইফুল হক
খুলনায় কোয়ারেন্টাইন সেন্টারে ভারতফেরত তরুণীকে ধর্ষণ খুলনায় কোয়ারেন্টাইন সেন্টারে ভারতফেরত তরুণীকে ধর্ষণ
সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সুন্দরবনে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

আর্কাইভ