শুক্রবার ● ৯ জুন ২০২৩
প্রথম পাতা » ঢাকা » জনগণকে কষ্টে রেখে ক্ষমতায় থাকা যায় না : মোমিন মেহেদী
জনগণকে কষ্টে রেখে ক্ষমতায় থাকা যায় না : মোমিন মেহেদী
নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদী বলেছেন. জনগণকে কষ্টে রেখে ক্ষমতায় থাকা যায় না। বাংলাদেশের রাজনীতিকে কলুষিত না করে দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত থাকা প্রয়োজন ক্ষমতাসীন ও সাবেক ক্ষমতাসীনসহ সকল দেশপ্রেমিক রাজনৈতিক প্লাটফর্মের নেতাকর্মীদের।
নতুনধারা বাংলাদেশ এনডিবির তোপখানা রোডস্থ কার্যালয়ে ৯ জুন বিকেলে অনুষ্ঠিত ‘জনকল্যাণের রাজনীতি বনাম জনদায়িত্ব’ শীর্ষক আলোচনা সভায় তিনি উপরোক্ত কথা বলেন। সভায় বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার রাশেদা চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভাইস চেয়ারম্যান চন্দন সেনগুপ্ত, ভারপ্রাপ্ত মহাসচিব নিপুন মিস্ত্রী, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা প্রমুখ।
জনকল্যাণের রাজনীতিতে নতুন প্রজন্মের প্রতিনিধিদেরকে যুক্ত হওয়ার পাশাপাশি সাহসের সাথে সকল অন্যায়-অপরাধ-দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে মোমিন মেহেদী আরো বলেন, নতুনধারা রাজনীতির নামে প্রতারণা যারা করে তাদেরকে প্রতিহত করার জন্য সারাদেশে সংঘবদ্ধ করছে ছাত্র-যুব-জনতাকে। আপনারাও যুক্ত হোন নিজের জন্য-পরবর্তী প্রজন্মের জন্য, তা না হলে পরিবারতন্ত্র-প্রতারকতন্ত্র আর স্বৈরাচারতন্ত্র দেশকে আরো ক্ষতিগ্রস্থ করবে, যা আমাদের কারোই কাম্য নয়।





নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস
শিল্পে আধুনিক প্রযুক্তি ও মেশিনারিজের ব্যবহার বাড়ানোর আহ্বান সেফওয়ে টেকনোলজিসের এমডি ফারুক খানের
পরিকল্পিত ও টেকসই পর্যটন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান পার্বত্য মন্ত্রীর