রবিবার ● ১৮ জুন ২০২৩
প্রথম পাতা » ঢাকা » সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যার ঘটনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নিন্দা
বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ গণমাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে জামালপুরের বক্সিগঞ্জে বাংলা নিউজ ২৪ ও ৭১ টেলিভিশনের সাংবাদিক গোলাম রব্বানী নাদিমকে পিটিয়ে হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন এবং বলেছেন পরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ডের সাথে বক্সিগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের সরকার দলীয় চেয়ারম্যান মাহমুদুল আলম যে যুক্ত বিভিন্ন গণমাধ্যমে ইতিমধ্যে তা সবিস্তারে তুলে ধরেছে।তিনি অনতিবিলম্বে হত্যাকাণ্ডের নির্দেশ দানকারী মাহমুদুল আলমসহ এই বর্বরোচিত হত্যাকাণ্ডের সাথে সকল ঘাতকদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন।
তিনি বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে যেয়ে নাদিমকে প্রাণ হারাতে হয়েছে।এটা স্পষ্ট যে, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার কারনে তাকে জীবন দিতে হয়েছে।
তিনি ক্ষোভের সাথে উল্লেখ করেন জবাবদিহিহীন এক নিপীড়নমূলক শাসনব্যবস্থায় পেশাদার সাংবাদিকতাকেও অনেকটা অসম্ভব করে তোলা হয়েছে। দেশে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এখন প্রবল ঝুঁকির মধ্যে। ক্ষমতা ও দূর্বৃত্তায়ন এখন একাকার। একারণে গত ক’বছরে অধিকাংশ সাংবাদিক নিপীড়ন ও ও তাদের হত্যার বিচার হয়নি। সে কারণে ক্ষমতাবানেরা বেপরোয়া। তাদের হাত এতটাই লম্বা যে প্রচলিত আইন আদালত তাদেরকে স্পর্শ করতে পারে না।
তিনি সাংবাদিক গোলাম রব্বানী নাদিমের হত্যাকাণ্ডের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হবার আহবান জানান।





আসন্ন সংসদ অধিবেশনেই তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ আইন হিসেবে পাশ করা হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী
পার্বত্য অঞ্চলের উন্নয়নে সমন্বয় ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে : দীপেন দেওয়ান
নারীর অধিকার ও মর্যাদা বিরোধী অপতৎপরতা বন্ধ করতে হবে
ঢাকা- ১২ আসনের ভোটার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা
জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন যুগোপযোগীকরণ জরুরি
ইরানের সর্বোচ্চ নেতা খামেনীর হত্যা অপরাধমূলক আন্তর্জাতিক সন্ত্রাস
আগামীকাল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব গণসংগীত শিল্পী এপোলো জামালীর প্রথম মৃত্যুবার্ষিকী
ইরানে সামরিক অভিযানে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের তীব্র নিন্দা ও প্রতিবাদ
সময় ও পরিস্থিতি তারেক রহমানের উপর দেশের গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক দায়িত্ব অর্পণ করেছে
পুরান ঢাকার ঐতিহ্য রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ হাজী মাসুদ