মঙ্গলবার ● ২০ জুন ২০২৩
প্রথম পাতা » ঝালকাঠি » সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবীতে ঝালকাঠিতে মানববন্ধন
সাংবাদিক নাদিম হত্যার বিচার দাবীতে ঝালকাঠিতে মানববন্ধন
ঝালকাঠি প্রতিনিধি:: বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিমকে নির্মমভাবে হত্যার প্রতিবাদ ও বিচারের দাবীতে ঝালকাঠিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার সকালে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরামের কার্যালয়ের সামনের সড়কে ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন চলাকালে বক্তব্য দেন, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, সিনিয়র সাংবাদিক দুলাল সাহা, দৈনিক আজকারের খবরের জেলা প্রতিনিধি ও ঝালকাঠি সাংবাদিক ক্লাবের সভাপতি গাজী মো.গিয়াস উদ্দিন বশির, এখন টেলিভিশনের রিপোর্টার আল-আমিন তালুকদার, ডিবিসি নিউজের জেলা প্রতিনিধি অলোক সাহা, সাংবাদিক আতিকুর রহমান, মানিক আচার্য্য, সাংবাদিক একেএম মোতালেব হোসেন ও জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এমদাদুল হক স্বপনসহ আরো অনেকে। বক্তারা, সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার সাথে জরিত তাদের প্রত্যককে আইনের আওতায় এনে দ্রুত বিচারের মুখোমূখী করার দাবী জানান।





তেল, গ্যাস ও বিদ্যুৎ সংকটময় অবস্থায় : হেলাল
ঝালকাঠি জেলা জজ আদালতে শিশু আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত
শুধু সভা করে সময় নষ্ট করলে চলবে না :গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান
ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে লার্ভানাশক স্প্রে কার্যক্রম শুরু
মোটরসাইকেলের ধাক্কায় ঝালকাঠিতে গুরুতর আহত-২
বরিশাল বিভাগীয় কমিশনার শুক্তাগড় ইউপি ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে
ফ্যামিলি কার্ড তৈরিতে ২৪২ কোটি টাকা খরচ রাষ্ট্রীয় অর্থের অপচয়
ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত