শিরোনাম:
●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ ●   ঝালকাঠিতে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত ●   আত্রাইয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ●   ঈশ্বরগঞ্জ হাসপাতালে বহিরাগতদের খাবার বিতরণ : ৭ জনকে শোকজ ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি ●   রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটি, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ১৮ জুলাই ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ৫ ইউপিতে নৌকার ভরাডুবি
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে ৫ ইউপিতে নৌকার ভরাডুবি
মঙ্গলবার ● ১৮ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে ৫ ইউপিতে নৌকার ভরাডুবি

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: ১৭ জুলাই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত সিলেটের বিশ্বনাথে উপজেলার ৫টি (অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ, দেওকলস) ইউনিয়ন পরিষদের বহুল কাঙ্খিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভরাডুবি হয়েছে ‘নৌকা’র। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনীত প্রার্থীদের চরম ভরাডুবি উপজেলা জুড়ে চলছে জল্পনা-কল্পনা।

ফলাফল ঘোষণার পূর্বে সোমবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বৃস্টি উপেক্ষা করে ভোট কেন্দ্রগুলোতে এসে ব্যালটের মাধ্যমে ভোট প্রয়োগ করেছেন প্রায় ৬৫% ভোটার।
উপজেলার ৫টি ইউনিয়নের ৪৫টি কেন্দ্রের মধ্যে হাতেগুনা কয়েকটি কেন্দ্রের বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথায় কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে দেওকলস ইউনিয়নে প্রায় ১২ বছর পর, আর বাকি ৪টি ইউনিয়নে প্রায় ৭ বছর পর বহুল কাঙ্খিত ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কারণে ভোট প্রয়োগে ভোটাররা ছিলেন সরব। আর তাই ভোট কেন্দ্রগুলোতে সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। তবে প্রায় সবকটি কেন্দ্রেই পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি ছিল বেশি।

উপজেলার ৫টি ইউনিয়নে থাকা ৪৫টি ভোট কেন্দ্রে ওই ৫ ইউনিয়নের প্রায় ৭৯ হাজার ৭৭১ জন ভোটার প্রায় ৬০% ভোটার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩টি পদের (চেয়ারম্যান পদে ২২ জন, সংরক্ষিত ওয়ার্ডের মহিলা সদস্য পদে ৪৮ জন ও সাধারণ সদস্য পদে ১৮৪ জন) সর্বমোট ২৫৪ জন প্রার্থীর মধ্যে ভোটাররা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচিত করেছেন নিজেদের পছন্দের প্রার্থীদেরকে।

উপজেলার অলংকারী ইউনিয়নে ‘ঘোড়া’ প্রতীকে ৪ হাজার ৭২৮ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী (বিএনপির বিদ্রোহী) উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আতিকুর রহমান লিটন। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সদ্য বহিস্কৃত উপজেলা বিএনপির সহ সভাপতি নাজমুল ইসলাম রুহেল ‘চশমা’ প্রতীকে ৩ হাজার ৯৪১ ভোট, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ তাজুল ইসলাম মাইকেল ‘নৌকা’ প্রতীকে পেয়েছে ৭৩৪ ভোট, স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী কামাল উদ্দিন ‘আনারস’ প্রতীকে ৬৭৪ ভোট ও সংগঠক চেরাগ আলী ‘মোটর সাইকেল’ প্রতীকে ৪৬ ভোট পেয়েছে।

রামাপাশা ইউনিয়নে ‘আনারস’ প্রতীকে ৫ হাজার ৮৮৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি (সদ্য বহিস্কৃত) ইমাম উদ্দিন। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সদ্য বহিস্কৃত পৌর বিএনপির সাধারণ সম্পাদক বশির আহমদ ‘চশমা’ প্রতীকে ৫ হাজার ৭৮০ ভোট, সদ্য বহিস্কৃত উপজেলা আওয়ামী লীগের সদস্য (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) আজিজুর রহমান ‘ঘোড়া’ ৩ হাজার ৪৫৬ ভোট ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরব আলী ‘নৌকা’ প্রতীকে ১ হাজার ৫০৫ ভোট পেয়েছেন।

দৌলতপুর ইউনিয়নে ‘চশমা’ প্রতীকে ৮ হাজার ৮৬৭ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) সদ্য বহিস্কৃত ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজ আরব খান। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থী আওয়ামী লীগের প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ওয়াহাব আলী মেম্বার ‘নৌকা’ প্রতীকে ২ হাজার ৪১১ ভোট পেয়েছেন।

বিশ্বনাথ সদর ইউনিয়নে ‘আনারস’ প্রতীকে ৩ হাজার ৮৩৪ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী ক্রীড়া সংগঠক দয়াল উদ্দিন তালুকদার। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ওয়ার্ড আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল জলিল হিরন মিয়া মেম্বার ‘নৌকা’ প্রতীকে ১ হাজার ২৮০ ভোট ও স্বতন্ত্র চেয়ারম্যান যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুহি উদ্দিন পলাশ ‘মোটর সাইকেল’ প্রতীকে ৮৪২ ভোট পেয়েছেন।

দেওকলস ইউনিয়নে ‘আনারস’ প্রতীকে ২ হাজার ৭০৩ ভোট চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি (সদ্য বহিস্কৃত) ফখরুল ইসলাম মতসিন। তার প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী পৌর জামায়াতের নায়েবে আমীর হোসাইন মোহাম্মদ আক্তার ফারুক ‘চশমা’ প্রতীকে ২ হাজার ১৬ ভোট, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েলের ‘নৌকা’ প্রতীকে ১ হাজার ৯৫৭ ভোট, স্বতন্ত্র প্রার্থী উপজেলা বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক (সদ্য বহিস্কৃত) খায়রুল আমিন আজাদ মেম্বার ‘অটোরিক্সা’ প্রতীকে ১ হাজার ৩৩৩ ভোট, খেলাফত মজলিস মনোনীত প্রার্থী উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ‘দেওয়াল ঘড়ি’ প্রতীকে ৩৫৩ ভোট, স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক এমআর টুনু তালুকদার ‘ঘোড়া’ প্রতীকে ৩২৫ ভোট, প্রবাসী আলতাব আলী ‘মোটর সাইকেল’ প্রতীকে ৯০ ভোট, ফখরুল ইসলাম মতছিনের স্ত্রী মোছা. মমতাজ বেগম ‘রজনীগন্ধা’ প্রতীকে ১২ ভোট পেয়েছেন।





প্রধান সংবাদ এর আরও খবর

সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪ রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ) রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন  নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা”  অনুষ্ঠান অনুষ্ঠিত রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ
রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত রাঙামাটিতে জননেতা সাইফুল হক এর জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)