শিরোনাম:
●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
রাঙামাটি, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৯ জুলাই ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » নির্বাচন ফলাফলে কারচুপির অভিযোগ : ভোট পুন:গণনার দাবি
প্রথম পাতা » সকল বিভাগ » নির্বাচন ফলাফলে কারচুপির অভিযোগ : ভোট পুন:গণনার দাবি
বুধবার ● ১৯ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচন ফলাফলে কারচুপির অভিযোগ : ভোট পুন:গণনার দাবি

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে ১৭ জুলাই অনুষ্ঠিত হলো ৫ ইউনিয়নের নির্বাচন। এরমধ্যে উপজেলার ৪নং রামপাশা ইউনিয়ন নির্বাচনের ভোট গণনায় ও ফলাফল প্রকাশে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে নির্বাচন কমিশনের কাছে ভোট পুন:গণনার দাবি জানালেন স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বশির আহমদ।

তিনি সোমবার রাতে ভোট ফলাফল ঘোষণার পর ফলাফল প্রত্যাখ্যান করে তাৎক্ষণিক ভাবে বিশ্বনাথ প্রেসক্লাবে এসে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করে এমন অভিযোগ তুলে ধরেন। তবে এখানে যদি কোন প্রতিকার না পেলে তিনি আইনের আশ্রয় নিবেন বলে জানান।

এসময় তিনি বলেন, ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মধ্যে ৭টি ওয়ার্ডের ফলাফল সন্ধ্যা ৭টার মধ্যে ঘোষণা করা হয়। কিন্তু রহস্যজনক কারণে ১ ও ২নং ওয়ার্ডের ফলাফল দিতে বিলম্ব করা হয়।

এর মধ্যে আমতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয় (নতুন ভবন) ও আমতৈল সরকারী প্রাথমিক বিদ্যালয় (পুরাতন ভবন) এই দুই সেন্টারের ভোট জালিয়াতি করে তিন ঘন্টা পর ফলাফল দেয়া হয়।

তিনি আরও জানান, ৭ সেন্টারে আমার বিজয় নিশ্চিত দেখে আমতৈলের ঘোড়া ও আনারস প্রতীকের দুই স্বতন্ত্র প্রার্থীর ভোট সমন্বয় করে আমাকে ভোটে হারানো হয়। এমনকি আমার দেয়া এজেন্টদের সাথেও তারা আতাঁত করে নেন।

ভোট গণনায় ও ফলাফল প্রকাশে ব্যাপক অনিয়ম ও কারচুপির আশ্রয় নেয়া হয়েছে। এই দুই সেন্টারে তিনি এগিয়ে থাকার পরেও পরিকল্পিতভাবে ফলাফল পাল্টিয়ে তাকে পরাজিত ঘোষণা করা হয়েছে।

এ ধরনের অনিয়ম ও কারচুপির প্রতিকারে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলের সহায়তা চেয়ে ভোট পুন:গণনার জন্য অনুরোধ জানান তিনি।

তিনি বলেন, এই দুই সেন্টারে আনারস ও ঘোড়া প্রতীকের ভোট পুন:গণনা করলেই আসল তথ্য বেরিয়ে আসবে এবং আমার বিজয় নিশ্চিত হবে।

তিনি আরও বলেন, ভোট পুনরায় গণনার দাবি জানিয়েছি। আমরা একটাই ইচ্ছা, পুনরায় ভোট গণনা করা হউক। যদি এক ভোটেও আমি পরাজিত হয়, কোনো আক্ষেপ থাকবে না।

উল্লেখ্য, সোমবার রামপাশা ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইমাম উদ্দিন ‘আনারস’ প্রতীকে ৫ হাজার ৮৮৬ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বশির আহমদ ‘চশমা’ প্রতীকে ৫ হাজার ৭৮০ ভোট পান। ভোটের ব্যবধান ১০৬। আর আওয়ামী লীগের আরেক বিদ্রোহী প্রার্থী আজিজুর রহমান ‘ঘোড়া’ প্রতীকে ৩ হাজার ৪৫৬টি ভোট পান।





আর্কাইভ