শিরোনাম:
●   আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ ●   পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের কাউখালী উপজেলা কমিটি গঠন ●   রাঙামাটিতে বাদল বরণ বড়ুয়া নামের স্বঘোষিত মুক্তিযোদ্ধার সন্ধান ●   ঈশ্বরগঞ্জে বিদ্যুৎ গ্রাহককে ফাঁদে ফেলে টাকা আদায়, অভিযোগের পর টাকা ফেরত ●   পরিচ্ছন্ন শহর গড়তে মাঠে জেলা প্রশাসন, ডেঙ্গু প্রতিরোধে লিফলেট বিতরণ ●   শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ধারণ করেই দেশগঠনে কাজ করছে সরকার : ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   গণতান্ত্রিক উত্তরণে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী ভূমিকা অব্যাহত রাখার আহবান ●   মোতালেব প্লাজা দোকান মালিক সমিতি : বিভ্রান্তি পরিহার করে সুষ্ঠু নির্বাচনের দাবি পবনের ●   জিয়াউর রহমানের ১ম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সিডিএ চেয়ারম্যান বেলায়াত হোসেন ●   হালদায় দ্বিতীয় দফায় ডিম ছেড়েছে মা মাছ, সংগ্রহ কম ●   একটি হুইল চেয়ার বদলে দিল মুফিদুল্লাহর শিক্ষাজীবনের গল্প ●   রাউজানে বিল থেকে লাশ উদ্ধার ●   ঝালকাঠির বাসন্ডা সেতুর ৬০০ কোটি টাকার প্রকল্পে ধীরগতি, জনমনে বাড়ছে প্রশ্ন ●   পার্বতীপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ স্বজনদের ●   ঝালকাঠিতে ৩৩ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল ●   পার্বত্যের উৎসব বাংলাদেশের অনন্য সাংস্কৃতিক ভিত্তি : পার্বত্য সচিব ●   সন্ত্রাসীদের গুলীতে নিহত যুবদল নেতা মাসুদের স্মরণে রানীরহাটে শোকসভা ●   আগামীকাল ২০ জুন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পুনর্মিলনী অনুষ্ঠান ●   বেতবুনিয়া সাপনালা পাড়ায় বিদ্যুৎ খুঁটি আছে সংযোগ নেই ●   ডেঙ্গু রোগীদের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে ১শত স্যালাইন দিলেন যুবদল নেতা শামীম ●   বন্ধুত্ব চাইলে অবিলম্বে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে ●   মিরসরাইয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় নবজাতক কন্যাশিশু উদ্ধার ●   রাউজানে যুবকের মরদেহ উদ্ধার ●   ফুটেজ দেখে ৫ জন শনাক্ত : যুবদল নেতা মাসুদ হত্যায় রাউজান থানায় মামলা ●   মন্ত্রণালয়ের আওতাধীন সকল উন্নয়ন প্রকল্প সঠিক নিয়ম মেনে এবং নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে : পার্বত্য সচিব ●   রাঙামাটি আইনজীবী সহকারী সমিতির নির্বাচন সম্পন্ন ●   বিজয় এক্সপ্রেসের ইঞ্জিনে আগুন, চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে-এর কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ●   ঝালকাঠিতে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
রাঙামাটি, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
মঙ্গলবার ● ২৫ জুলাই ২০২৩
প্রথম পাতা » ময়মনসিংহ » সরকারি ঘর দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রথম পাতা » ময়মনসিংহ » সরকারি ঘর দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ
মঙ্গলবার ● ২৫ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারি ঘর দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

ছবি : সংবাদ সংক্রান্ত ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সরকারি ঘর দেওয়ার নাম করে ১৯ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। এবিষয়ে প্রতিকার চেয়ে সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের কুমড়া শাসন গ্রামের মৃত চাঁন মিয়ার স্ত্রী মোছাঃ রাহেলা খাতুন (৬০) এর কাছ থেকে ৬নং মাইজবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম বাবুল (৪৩) প্রায় ১ বৎসর পূর্বে সরকারী ঘর পাইয়ে দেয়ার কথা বলে ১৯ হাজার টাকা নেন। সরকারী ঘর না দিয়ে বিভিন্ন বাহানায় রাহেলাকে ঘুরাইতে থাকলে ভুক্তভোগী রাহেলা চেয়ারম্যানের কাছে টাকা ফেরত চান। চেয়ারম্যান টাকা দেই দিচ্ছি করে দীর্ঘদিন যাবত ঘুরাইতে থাকে। পরে গত ২৫জুন মাইজবাগ ইউনিয়ন পরিষদে গিয়ে টাকা ফেরত চাইলে রাহেলাকে টাকা দিবে না বলে বিভিন্ন ধরনের ভয় হুমকি দিয়া তাড়াইয়া দেয়।
ভুক্তভোগী রাহেলার মেয়ে সেলিনা আক্তার বলেন, সরকারী ঘর দেয়ার কথা বলে চেয়ারম্যান যে টাকা নিয়েছে তার সাক্ষী আছে। বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ জানেন। আমার বাবা টাকা ফেরত নিতে চেয়ারম্যানের কাছে ৪/৫ মাস ঘুরতে ঘুরতে অবশেষে টাকার শোকে বাবা মারা যান।
এ বিষয়ে জানতে চাইলে ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ দেলোয়ার হোসেন বলেন, টাকা দেয়ার বিষয়ে প্রথমে আমার জানাছিলনা। পরে বিষয়টি জেনে চেয়ারম্যান সাহেবকে জিজ্ঞাসা করলে তিনি টাকা ফেরত দিয়েছেন বলে জানান।
এ বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম বাবুল বলেন, আমি কারো কাছে সরকারি ঘর দেয়ার কথা বলে কোনো টাকা নেইনি।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোসাঃ হাফিজা জেসমিন জানান, ঘর হচ্ছে যারা ভূমিহীন ও গৃহহীন তাদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। আর যেহেতু অভিযোগ হয়েছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মৎস্য সপ্তাহ উপলক্ষে ঈশ্বরগঞ্জে মতবিনিময় সভা
ঈশ্বরগঞ্জ :: “নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, উন্নয়নের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন কমিটি ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ হল রুমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এ এস এম সানোয়ার রাসেলের সঞ্চালনায় সপ্তাহ ব্যাপি জাতীয় মৎস্য সপ্তাহের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইউএনও হাফিজা জেসমিন।
জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মতবিনিময় সভায় ২০২২-২৩ অর্থ বছরে যে সমস্ত কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ উদযাপন উপলক্ষে ৭দিন ব্যাপি যেসব কর্মসূচি নেওয়া হয়েছে সে বিষয়ে তুলে ধরা হয়।
এসময় উপস্থিত ছিলেন, মংস্য চাষী, জেলে, মৎস্য বিক্রেতা, মৎস্য খাদ্য বিক্রেতা, হ্যাচারি মালিক ও উপজেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)