শিরোনাম:
●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু ●   আত্রাইয়ে আনসার ও ভিডিপির আয়োজনে তাল বীজ রোপণ অভিযান ●   চরম দুর্ভোগে স্থানীয়রা : বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ ●   বিজিবির অভিযানে করেরহাট থেকে ভারতীয় গরু জব্দ ●   মৌলভীবাজারের ঐতিহ্যবাহী পাঁচগাঁওয়ের দুর্গা পূজা ও কিছু কথা ●   নানিয়ারচর সেনা জোন এর পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ●   মহালয়ার আদ্যপান্ত : ভিন্ন দৃষ্টিকোণ ●   ঈশ্বরগঞ্জে হত্যা চেষ্টা মামলার আসামি মঞ্জু গ্রেফতার ●   মিরসরাই প্রেস ক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ●   রাঙামাটিতে মহালয়া উপলক্ষে “বোধনের প্রহর” সাংস্কৃতিক অনুষ্ঠান ●   মারিশ্যাতে ২৭ বিজিবি টহলদল অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ উদ্ধার ●   দুই এমপির উপস্থিতিতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ●   ১১ মাসে কুরআন হিফজ সম্পন্ন করলো ৮ বছরের মুগ্ধ ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাষ্ট ইউকে এর সাধারণ সভা অনুষ্ঠিত : সভাপতি অহিদ-সম্পাদক হাকিম ●   দূর্গম পাহাড়ে শিশুদের মাঝে শিক্ষা-সামগ্রী বিতরণ ●   আত্রাইয়ে বজ্রপাতে এক শিশুর মৃত্যু ●   ঝালকাঠিতে দুর্গাপূজা উদযাপনে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ●   বান্দরবানে বিএনপির সন্ত্রাস ও মাদকবিরোধী সমাবেশ ●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
রাঙামাটি, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ২৬ জুলাই ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » সুশিক্ষা মানুষকে নীতি-নৈতিকতা শিখায়
প্রথম পাতা » সকল বিভাগ » সুশিক্ষা মানুষকে নীতি-নৈতিকতা শিখায়
বুধবার ● ২৬ জুলাই ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুশিক্ষা মানুষকে নীতি-নৈতিকতা শিখায়

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, আগামী দিনে দেশ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্য আজকের শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে।

সুশিক্ষা মানুষকে নীতি-নৈতিকতা শিখায়। ভালো কাজ করতে হলে আমাদেরকে সৎ হতে হবে। আর সৎ কাজের জন্যই মানুষ ‘ইহকাল ও পরকালে’ সুবিচার পান। তিনি আরও বলেন, সরকারের গ্রহন করা সকল প্রকল্পগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়ন হয়, সেদিকে আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। শিক্ষার উন্নয়নে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও প্রবাসীদেরকে এগিয়ে আসতে হবে।

তিনি মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে সিলেটের বিশ্বনাথে পৌর এলাকার শিমুলতলা গ্রামে ‘আন্্-নি’য়ামাহ উইমেন্স এডুকেশন ট্রাস্ট ইউকে ও জামেয়া ইসলামিয়া হাজী আব্দুছ ছাত্তার মহিলা মাদ্রাসা’র উদ্যোগে স্থানীয় এমপি মোকাব্বির খানের সম্মানে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান ও সংবর্ধিত অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।

মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল হকের সভাপতিত্বে ও ধারাভাষ্যকার একেএম তুহেমের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক জালালাবাদ পত্রিকার সম্পাদক ও সিলেট প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুকতাবিস-উন-নূর, বিশ্বনাথ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক মহব্বত শেখ, বিশ্বনাথ ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংকের (ইউসিবি) ব্যবস্থাপক আহমেদুর রশীদ চৌধুরী।

বক্তব্য রাখেন মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ছালিম উদ্দিন, ছাত্রী তাহমিনা বেগম, খাদিজা বেগম। সভার শুরুতে ক্বেরাত পরিবেশন করেন ছাত্রী ইভা বেগম এবং গজল পরিবেশন করেন সাজিদা বেগম ও নাহিদা বেগম। সভা শেষে মোনাজত করেন মাদ্রাসার পৃষ্ঠপোষক ফয়জুর রহমান। এসময় অনুষ্ঠানে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার তৈয়ব আলী, প্রবাসী হাবিবুর রহমান মুকুল প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে বিশ্বনাথে
র্যা লী-সভা ও মাছের পোনা অবমুক্ত

বিশ্বনাথ :: ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে জাতীয় মৎস্য সপ্তাহের (২৪-৩০ জুলাই) উদ্বোধন করা হয়েছে। ‘জাতীয় মৎস্য সপ্তাহ’র উদ্বোধন উপলক্ষ্যে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আলোচনা সভা, র্যা লী, মৎস্যচাষিকে পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভা ও মৎস্যচাষীকে পুরস্কার প্রদান করা হয়। র্যা লীটি উপজেলা সড়ক প্রদক্ষিণ করেন। এরপর উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ করেন অতিথিবৃন্দ।

জাতীয় মৎস্য সপ্তাহের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় এমপি মোকাব্বির খান বলেন, আমরা মাছে-ভাতে বাঙালী। কিন্তু আগের তুলনায় এখন দেশিয় মাছ নেই বল্লেই চলে। হাট বাজারে বিদেশি মাছে ছয়লাব। তাই দেশে দেশিয় প্রজাতির মাছের উৎপাদন বাড়াতে খামারিসহ আমাদের সকলকে একযোগে কাজও করতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহানের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (অ.দা.) স্বপন কুমার ধর’র পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন মৎস্য চাষী আশরাফ আলী ও গীতা পাঠ করেন উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা নিরঞ্জন বৈদ্য বিপ্লব। অনুষ্ঠানে সফল মৎস্য খামারি হিসেবে আশরাফ আলীকে ও সফল কর্মচারী হিসেবে জাহিদ নূরকে পুরস্কার প্রদান করা হয়। এসময় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)