শিরোনাম:
●   রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড ●   ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ●   আহসানগঞ্জ রেলস্টেশন থেকে উদ্ধারকৃত দুই শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ ●   নবীগঞ্জে ৫শত পরিবারের বসতবাড়ি ও ফসলি জমি নদীগর্ভে বিলীন ●   বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে ●   আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত ●   পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২ ●   ঈশ্বরগঞ্জে দুই ফিলিং স্টেশনকে ৭০ হাজার টাকা জরিমানা ●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান
রাঙামাটি, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
শনিবার ● ৫ আগস্ট ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে অনুদানের চেক বিতরণ করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে অনুদানের চেক বিতরণ করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং
শনিবার ● ৫ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে অনুদানের চেক বিতরণ করলেন পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং

ছবি : সংবাদ সংক্রান্ত বান্দরবান :: পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবানে ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়ায় আক্রান্ত গরীব ও অস্বচ্ছল রোগীদের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করেন।
আজ বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও জেলা সমাজ সেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি প্রধান অতিথি হিসেবে তাঁর বান্দরবান শহরের বাসভবন কার্যালয় হতে ক্যান্সার, কিডনী, লিভারসিরোসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়ায় আক্রান্ত ২০ জনকে ৫০ হাজার টাকা করে মোট ১০ লাখ টাকার অনুদানের চেক বিতরন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, জনবান্ধব আওয়ামী লীগ সরকার গরীব ও অস্বচ্চল মানুষের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছে। তিনি বলেন, ক্ষুধামুক্ত ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে সরকার দেশের গরীব ও অস্বচ্ছল মানুষের জীবন ও জীবিকার মান উন্নয়নে বিভিন্ন ভাতা প্রদান অব্যাহত রেখেছে। সরকারের এসব ভাতা পেয়ে দরিদ্র্য ও অস্বচ্ছল মানুষ তাদের জীবন সুন্দরভাবে চালাতে সক্ষম হচ্ছে।
মন্ত্রী বীর বাহাদুর আরও বলেন, অতীতের আগের কোন সরকার জনগণের জন্য এত সুযোগ সুবিধা দেয়নি। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা মানুষের সুখ দুঃখের সরাথি হয়ে দেশের গরীব ও অস্বচ্ছল মানুষদের জন্য সর্বোচ্চ সহায়তা প্রদান অব্যাহত রেখেছেন। মন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগ সরকার দেশব্যাপী বিধবা ভাতা, বয়স্কভাতা, ভিজিডি, ভিজিএফ, হরিজন, বেদে ও হিজড়া ভাতা, এছাড়া বিনামূল্যে ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ, গরীব ছাত্রীদের উপবৃত্তি প্রদান, অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালুসহ নানান আর্থিক অনুদান প্রদান করে আসছে। তিনি বলেন, এ সরকার দেশের মানুষের কল্যাণে আজীবন নিবেদিত থাকবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বান্দরবান জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সাইফুল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোজাফফর হোসেন, সিভিল সার্জন ডা. মাহবুবুর রহমান, জেলা পরিষদ সদস্য কাঞ্চন জয় তঞ্চঙ্গ্যা, সমাজসেবা অধিদপ্তর এর উপ-পরিচালক মিল্টন মুহুরী, সহকারী পরিচালক উর্বশী দেওয়ানসহ জেলার বিভিন্ন স্থান থেকে আগত চিকিৎসাসেবাপ্রাপ্ত উপকারভোগী গরীব এবং অস্বচ্ছল রোগী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে বান্দরবানে অর্থ আত্মসাতের অভিযোগে কথিত সাংবাদিক রতন দে কারাগারে
মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা
মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা
ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন
জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি
রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা
বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ
বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)