শনিবার ● ১২ আগস্ট ২০২৩
প্রথম পাতা » দিনাজপুর » ঘোড়াঘাটে দৈনিক করতোয়া’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঘোড়াঘাটে দৈনিক করতোয়া’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :: দিনাজপুরের ঘোড়াঘাটে ৪৮ বছরে পদার্পণে দৈনিক করতোয়া’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার ১২ আগস্ট দুপুর ১১ টায় ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বীর মুক্তিযোদ্ধা আজহারুল ইসলাম সভাকক্ষে দৈনিক করতোয়া’র প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জিল্লুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৌহিদুল আনোয়ার।
অনুষ্ঠানে ঘোড়াঘাট প্রেসক্লাবের সদস্য সচিব আরিফুল ইসলাম জিমন এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, ৪নং ঘোড়াঘাট ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান ভুট্টু, ঘোড়াঘাট পৌরসভার নারী কাউন্সিলর আয়েশা সিদ্দিকা, উপজেলা একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার প্রমুখ।
এ সময় ঘোড়াঘাট উপজেলার সিনিয়র সাংবাদিক একরামুল হক, সামসুল ইসলাম, মীর হান্নান, আবু সুফিয়ান, সুলতান কবির, মাহফুজুর রহমান সহ অনেকে উপস্থিত ছিলেন।





রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানার বজ্রনিরোধক ক্যাবল চুরি : শ্রমিকের কারাদণ্ড
পার্বতীপুরে প্রধান শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আটক-২
পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন
মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ
মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ
পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা
বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন
পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা