শিরোনাম:
●   বিদেশি কোম্পানির কাছে বন্দর ইজারা না দিয়ে দেশীয় প্রতিষ্ঠানকে আধুনিক করে তুলতে হবে ●   মিরসরাইয়ে স্বর্ণের চেইন চুরি চক্রের ৭ সদস্য গ্রেপ্তার ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনতাই মামলায় বিএনপি নেতা কারাগারে ●   আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু ●   মিরসরাইয়ে যাত্রা শুরু করলো লাইফ সেইফার সংস্থা ●   জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে গাজীপুরে সমাবেশ ●   নলছিটিতে ৯৫৩ পিস ইয়াবাসহ যুবক আটক ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা ছিনিয়ে নেয়া মামলায় গ্রেফতার-২ ●   মিরসরাইয়ে কোরআন প্রতিযোগিতায় প্রথম শিশু হাফেজ উসামা ●   ৮১ বছরে জাতিসংঘ : কার্যকর জাতিসংঘ গড়ার চ্যালেঞ্জ ●   পার্বতীপুরে ১০ শয্যার আজেদা মা ও শিশু হাসপাতালের উদ্বোধন ●   ঝালকাঠির মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অনুদান ●   নবীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি বাছিত আটক ●   ঈশ্বরগঞ্জে মিছিলের ঘটনায় দুই ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   ধাম্মামিশন সাময়িকীর প্রথম সংখ্যা প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান ●   পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক ভ্যালী বন্ধ ঘোষণা করেছে রাঙামাটি জেলা প্রশাসন ●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা
রাঙামাটি, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৪ আগস্ট ২০২৩
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে চোরাই কাঠ ও পিকআপসহ ৪ চোর আটক
প্রথম পাতা » সকল বিভাগ » বিশ্বনাথে চোরাই কাঠ ও পিকআপসহ ৪ চোর আটক
সোমবার ● ১৪ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বনাথে চোরাই কাঠ ও পিকআপসহ ৪ চোর আটক

ছবি : সংবাদ সংক্রান্ত বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে চোরাই কাঠ ও পিকআপসহ চার চোরকে আটক করেছে থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধা সাড়ে ৬টার দিকে বালাগঞ্জ থানার গহরপুর এলাকা থেকে কাউছার আহমদ (২১) ও শাকিল আহমদ (২৫) নামের দুই চোরকে আটক করা হয়েছে। তাদের তথ্যের ভিত্তিতে অপর দুই সহযোগী ইমরান আলী (২২) ও বাবুল মিয়া (২৩) কে বিশ্বনাথ পৌরসভার কারিকোনা এলাকা থেকে আটক করা হয়।

আসামি কাউসার আহমদ, বিশ্বনাথ পৌরসভার জানাইয়া গ্রামের কালা মিয়ার পুত্র, বাবুল মিয়া, একই গ্রামের মোক্তার আলীর পুত্র, মুফতিরগাঁও গ্রামের ছমির আলীর পুত্র শাকিল আহমদ ও খাজাঞ্চি ইউনিয়নের তবলপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র ইমরান আলী।

পুলিশ সুত্রে জানা গেছে, গত ১০আগষ্ট পূর্ব চানশির কাপন গ্রামের কাঠ ব্যবসায়ী ওয়াসিম (৫০) এর ৪৫ ফুট কাঠ চুরি হয়। এ ঘটনায় ওয়াসিম আলী বাদী হয়ে বিশ্বনাথ থানায় একটি চুরির মামলা দায়ের করেন, (মামলা নং-৭/২৩ইং)। (১২ আগষ্ট) বিকেলে জনতার সহায়তায় সংঘবদ্ধ চোরকে আটক করে পুলিশ।

রবিবার সকালে গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন মামলার তদন্তকারি এসআই দিপংকর সরকার।

এ বিষয়ে কথা হলে থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, চোরাই কাঠ ও পিকআপসহ ৪ চোরকে আটক করা হয়েছে। কাঠের মালিক বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। আজ রবিবার দুপুরে গ্রেফতারকৃত আসামিদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)