শিরোনাম:
●   নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কে জুলাই যোদ্ধা সংসদ এর সম্মাননা ●   ভূমিহীন আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হলেন শাহিন ●   ঝালকাঠি ভাসমান পেয়ারা বাগানে রেস্ট হাউজ উদ্বোধন ●   মিরসরাইয়ে ফ্রিজের কম্প্রেসার থেকে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে ছাই ●   সংযুক্ত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন ময়মনসিংহ জেলা কমিটির মতবিনিময় ●   রাউজানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল ইউপি সদস্যের ●   দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে হবে : এমপি মাজেদ ●   নবীগঞ্জে জিপিএ-৫ প্রাপ্তসহ ১২৬ জন এসএসসি ও দাখিল শিক্ষার্থীদের সম্মাননা ●   মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৩ বসতিঘর পুড়ে ছাই ●   প্রযুক্তির আধুনিকায়ন ও টেকসই উৎপাদনের তাগিদ অমল পোদ্দারের ●   নেপালের বন্যা: সীমান্তের ঊর্ধ্বে এক সংকট ●   রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত ●   নবীগঞ্জে বর্নাঢ্য আয়োজনে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী পালন ●   লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ●   বেসরকারি খাতের শ্রমিকদের জন্য জরুরী ভিত্তিতে মহার্ঘ ভাতা চালু করুন ●   বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুগন্ধা নদীতে ৫ মণ মাছের পোনা অবমুক্ত ●   ঈশ্বরগঞ্জে ভারতীয় চোরাই মাল আটক গ্রেফতার-২ ●   পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের আয়কর মওকুফের দাবিতে পিসিএনপি’র স্মারকলিপি ●   পার্বতীপুরে ২৮ পিস ইয়াবা উদ্ধার ●   মিরসরাইয়ে গাছের চারা রোপণ ও বিতরণ ●   অর্থদর্শী ভান্তের ৩২তম জন্মদিনে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান ●   পাহাড়ের তিন জেলাকে সমৃদ্ধশালী অঞ্চল হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছে সরকার : মীর মোহাম্মদ হেলাল ●   ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ●   কাউখালী বিএনপির সভাপতির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বেতবুনিয়ায় বিক্ষোভ ●   প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে দোয়া মাহফিল ●   নান্দাইল শিক্ষা কর্মকর্তা ফজিলাতুন্নেছার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত : প্রভাবিত করার অভিযোগ ●   নবীগঞ্জে ১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-২ ●   নানা আয়োজনে ঝালকাঠিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ●   নবীগঞ্জে বড় ভাইয়ের হাতে ছোট বোন খুন: ঘাতক পলাতক ●   বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরীকে’কে সংবর্ধনা
রাঙামাটি, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
সোমবার ● ১৪ আগস্ট ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বন্যায় সড়ক ভেঙ্গে ১শত আট কোটি টাকার ক্ষয়ক্ষতি
প্রথম পাতা » চট্টগ্রাম » রাউজানে বন্যায় সড়ক ভেঙ্গে ১শত আট কোটি টাকার ক্ষয়ক্ষতি
সোমবার ● ১৪ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাউজানে বন্যায় সড়ক ভেঙ্গে ১শত আট কোটি টাকার ক্ষয়ক্ষতি

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: চট্টগ্রামের রাউজানে ভয়াবহ বন্যায় ও পাহাড়ী ঢলে উপজেলার প্রায় সড়কে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাহাড়ী ঢল আর বন্যার পানির প্রবল স্রোতে এই উপজেলায় অনেক সড়ক ভেঙ্গে গিয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় ৭০টি বেশি সড়ক বন্যায় বিধস্ত হয়েছে। বিভিন্ন ইউনিয়নের রাস্তাঘাট থেকে বন্যার পানি নেমে যাওয়ায় সাথে সাথে ক্ষত চিহ্ন স্পষ্ট হয়ে উঠেছে। বৃষ্টি আর পাহাড়ী ঢল ও জোয়ারের পানিতে সৃষ্ট বন্যার পানির তীব্র স্রোতে রাস্তাঘাটের উপর দিয়ে গড়িয়ে যাওয়ায় বহু রাস্তা ধসে ছিন্নভিন্ন হয়েছে। বেশ কয়েকটি ছোট ব্রিজ ও কালবাট বিধ্বস্ত হয়েছে। উপজেলা বিভিন্ন ইউনিয়ন ও পৌর সভার ক্ষয়ক্ষতির হিসাব অনুসারে এখানে প্রায় ক্ষয়ক্ষতির পরিমান এক শত আট কোটি টাকা। উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখা যায় উপজেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ইউনিয়ন সমূহ হচ্ছে নোয়াপাড়া, উরকিরচর, রাউজান সদর ইউনয়ন, পশ্চিম গুজরা, পূর্বগুজরা ও পাহাড়তলী ইউনিয়নে। নোয়াপাড়ার ইউনিয়নের একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, টানা বর্ষণ ও হালদার জোয়ারের পানিতে বহুরাস্তাঘাট পানির নিচে তলিয়ে যায়। পানির তীব্র স্রোতে ভেসে সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এদিকে বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। ক্ষতিগ্রস্ত সড়কগুলো সংস্কার ও পুননির্মান করে চলাচলের উপযোগি করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকের প্রতি আহবান জানিয়েছেন তারা।
এবিষয়ে উপজেলা প্রকৌশলী আবুল কালাম বলেন, ১৪টি ইউনিয়নে বন্যা ও পাহাড়ী ঢলে ৭০টি সড়ক ক্ষতি হয়ে প্রায় ১০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। পৌর এলাকায় প্রায় ৮ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এবারের বন্যায় সড়ক ভেঙ্গে প্রায় ১শত ৮ কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে। আমরা প্রতিটি ইউনিয়নের জনপ্রতিনিধিদের ক্ষতিগ্রস্ত সড়ক, রাস্তা ও কালভার্টের তালিকা প্রদানের জন্য তাদের নিদের্শনা দিয়েছি। রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, রাউজান পৌরসভার ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিকল্পিত উন্নয়নের জন্য ক্ষতির পরিমাণ কম হয়েছে বলে তিনি জানিয়েছেন। আমরা ক্ষতিগ্রস্ত মানুষের পাশে আছি। দ্রুত কাজ গুলো শেষ করে মানুষের চলাচলের উপযোগি করা হবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)