সোমবার ● ১৪ আগস্ট ২০২৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » বিশ্বনাথে জুয়া খেলার সামগ্রীসহ ৪ জুয়াড়ি গ্রেফতার
বিশ্বনাথে জুয়া খেলার সামগ্রীসহ ৪ জুয়াড়ি গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে জুয়া খেলার সামগ্রীসহ ৪ জুয়াড়িকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শনিবার (১২ আগষ্ট) দিবাগত রাতে থানার এসআই জাকির হোসেন, এএসআই রেদোয়ানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের হাবড়া বাজারে অভিযান চালিয়ে জুয়া খেলার আসর থেকে ৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, ছত্তিশ গ্রামের মৃত মখদ্দছ আলী ছেলে আব্দুল মতিন (৩৭) ছত্তিশ গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে ছালেহ আহমদ (৪৫) দৌলতপুর গ্রামের ছোরাব উল্লাহ ছেলে মো.আফরুজ মিয়া (৪২) ছত্তিশ গ্রামের খুরশিদ আলী ছেলে মো. লিয়াকত আলী (৫৫)।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সামগ্রী, তাস, নগদ ২৬১৫ টাকা, জুয়া খেলার খাতাসহ জব্দ করে বিশ্বনাথ থানা পুলিশ।
আসামীদের বিরুদ্ধে থানার এসআই জাকির হোসেন বাদি হয়ে বিশ্বনাথ থানায় জুয়া আইন১৮৬৭ এর ৪ ধারায় থানায় মামলা দায়ের করেন, মামলা নং ৮ তারিখ ১৩/০৮/২৩ ইং।
এ বিষয়ে কথা হলে থানার অফিসার ইন-চার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, শনিবার রাতে জুয়ার আসর থেকে ৪ জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা করা হয়েছে। আজ রবিবার দুপুরে আসামীদেরকে সিলেটে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।





বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদারকে ফুলেল শুভেচ্ছা
সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
রাঙামাটিতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত-৪
রাঙামাটিতে দুর্বৃত্তদের দেয়া আগুনে সাংবাদিক এর বাগান বাড়ি পুড়ে দেয়ার সাড়ে ৩ বছর : পায়নি বিচার, মিলেনি কোন সহযোগিতা (ভিডিও লিংক সহ)
কাপ্তাই লেকে ৩মাস ১৫দিন নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু
আইসিটি মামলায় রাঙামাটিতে সাংবাদিকসহ ২ জনকে আটক করেছে ডিবি
বাংলাদেশি পেয়ারা রপ্তানির সম্ভাবনার কথা জানালেন ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন
রাঙামাটিতে “ফিরে দেখা রক্তঝরা জুলাই-আগস্ট প্রত্যাশা আর প্রাপ্তি শীর্ষক “কথকতা” অনুষ্ঠান অনুষ্ঠিত
গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর গ্রীষ্মকালীন ভ্রমণ