শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে নাশকতার মামলার আসামিসহ গ্রেফতার-৫ ●   রংপুরে একই পরিবারের চারজন হত্যাকাণ্ডে সাইফুল হকের তীব্র নিন্দা ●   হত্যাকান্ডের এক বছর পরও বাড়ি ফিরতে পারছেনা ২৮ পরিবার ●   চুয়েটের শিক্ষার্থীদের তৈরী গো কার্ট ও মার্স রোভার প্রদর্শন ●   আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন ●   ঝালকাঠিতে জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে জেলা কর্মশালা ●   রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব ●   ঈশ্বরগঞ্জে শিক্ষার্থীদের অংশগ্রহণে সম্প্রীতি অলিম্পিয়াড অনুষ্ঠিত ●   রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন ●   আত্রাইয়ে সরকারি গাছ কাটার অপরাধে জরিমানা ●   ঝালকাঠিতে পাসপোর্ট করতে এসে দুই নারী আটক ●   ঈশ্বরগঞ্জে এক সপ্তাহ বিদ্যুৎহীন : পিডিবি অফিসে গ্রাহকদের হামলা ●   পার্বত্য চট্টগ্রামের তিন জেলা পরিষদ পুনর্গঠন ●   ‘সবুজ ধর্মীয় প্রতিষ্ঠান’ গড়ে তোলার লক্ষে কদমতলী ধর্ম্মাংকুর বুদ্ধ বিহারে গাছের চারা রোপন করেছেন সবুজ চাকমা ●   কয়লা উন্মুক্ত পদ্ধতিতে উত্তোলনের আলোচনায় সরকার : নতুন করে উত্তপ্ত জনপদ ●   সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে ১২ বিজিবি কার্যক্রম চালিয়ে যাচ্ছে : লেঃ কর্ণেল মাহতাব ●   রাঙামাটি–রাজস্থলী সড়কে পিকআপ-জীপ চলাচলে বাধার অভিযোগ ●   ঈশ্বরগঞ্জে ব্যবসায়ীর দোকান ভাঙচুর ●   সুগন্ধার বুকে নৌকাবাইচ, আবহমান বাংলার ঐতিহ্যে মুখর ঝালকাঠি ●   আত্রাইয়ে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’-এর সমাপনী ●   পানি সম্পদ মন্ত্রীর সাথে চুয়েট ভিসির মতবিনিময় ●   বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন ●   আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু ●   রেডব্রিজ কমিউনিটি ট্রাস্টের জরুরি সভা অনষ্ঠিত ●   বড়পুকুরিয়ায় খনির ১৬৮ শ্রমিকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চলছে ●   বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে খাবার বিতরণ করায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেফতার ●   দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে ●   বগাবিলী গ্রামে ১১ বছরের মেয়ে শিশুর রহস্য জনক মৃত্যু ●   এমবিবিএস ডিগ্রী ছাড়াই ‘ডাক্তার’ অর্ধলক্ষ টাকা জরিমানা ●   গ্রামীন সড়কের পাশে স্বেচ্ছাসেবীদের তালের আঁটি রোপণ
রাঙামাটি, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বৃহস্পতিবার ● ১৭ আগস্ট ২০২৩
প্রথম পাতা » ঢাকা » যে কোন ভাবে ক্ষমতায় টিকে থাকতে সরকার দেশ ও জনগণকেই বাজি ধরেছে
প্রথম পাতা » ঢাকা » যে কোন ভাবে ক্ষমতায় টিকে থাকতে সরকার দেশ ও জনগণকেই বাজি ধরেছে
বৃহস্পতিবার ● ১৭ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যে কোন ভাবে ক্ষমতায় টিকে থাকতে সরকার দেশ ও জনগণকেই বাজি ধরেছে

ছবি : সংবাদ সংক্রান্ত বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক বলেছেন , আদর্শ ও নীতিহীনতায় রাজনীতিকে এক ধরনের বাণিজ্যে পরিনত করা হয়েছে , রাজনীতি দ্রুত অর্থ বিত্ত গড়ে তোলার বাহনে পরিনত করেছে। ক্ষমতায় থাকলে এখানে যা খুশী তাই করা যায়।তিনি বলেন, জনম্যান্ডেটহীন ও জবাবদিহিবিহীন সরকার চরম স্বেচ্ছাচারীভাবে দেশ চালাতে যেয়ে ভয়াবহ নৈরাজ্যের সৃষ্টি করেছে।মানুষের জীবনের ত্রাহি ত্রাহি অবস্থা। জোর করে ক্ষমতায় থাকতে যেয়ে তারা আজ দেশ ও জনগণকেই বাজি ধরেছে। ভারতে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর মত বাংলাদেশকে এখন লুটের বাজারে পরিনত করা হয়েছে।
তিনি বলেন, সরকার ও সরকারি দলের জেদ -দম্ভে আর বিরোধীদের উপর দমন -পীড়ন আর রাষ্ট্রীয় সন্ত্রাস দেশকে ভয়াবহ বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এই পরিস্থিতি গৃহযুদ্ধাবস্থার আশংকা বাড়িয়ে তুলছে; বাড়ছে নানা অপশক্তির অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের।এই পরিস্থিতির দায় দায়িত্ব পুরোপুরি সরকার ও সরকারি দলকেই বহন করতে হবে।
তিনি ফ্যাসিবাদবিরোধী গণআন্দোলনে মাঠের লড়াইয়ে বাম গণতান্ত্রিক শক্তিকে কার্যকরি ভূমিকা রাখার আহবান জানান।

তিনি বলেন, বিদ্যমান পরিস্থিতিতে খন্দকার আলী আব্বাসের মত সংগ্রামী আর ত্যাগী রাজনীতিকদের আজ অনেক বেশী প্রয়োজন। তিনি বলেন, খন্দকার আলী আব্বাসের বিপ্লবী জীবন ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হিসাবে কাজ করবে।

আজ সকালে সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রাক্তন সভাপতি সংগ্রামী জননেতা খন্দকার আলী আব্বাসের ১২ তম মৃত্যুবার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে যেয়ে অনুষ্ঠানের সভাপতি হিসাবে উপরোক্ত বক্তব্য রাখেন।

এই আগে বিপ্লবী জননেতা খন্দকার আলী আব্বাসের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, কেন্দ্রীয় নেতা বহ্নিশিখা জামালী,আকবর খান, মোফাজ্জল হোসেন মোশতাক, রাশিদা বেগম, সাইফুল ইসলাম প্রমুখ, সহ সাধারণ সম্পাদক মিহির ঘোষসহ সিপিবি, ইকবাল কবির জাহিদসহ বিপ্লবী কমিউনিস্ট লীগ, ডাঃ ফয়জুল হাকিমসহ জাতীয় মুক্তি কাউন্সিল, জোনায়েদ সাকিসহ গণসংহতি আন্দোলন, শহীদ উদ্দিন মাহমুদ স্বপনসহ জেএসডি ,শহীদুল ইসলাম সবুজসহ গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বাবুল বিশ্বাসসহ ভাসানী অনুসারী পরিষদ, ডাঃ শামসুল আলমসহ গণতান্ত্রিক বাম ঐক্য, দিদারুল ভূইয়াসহ রাষ্ট্র সংস্কার আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর ও মুন্সিগঞ্জ জেলা কমিটি, বিপ্লবী শ্রমিক সংহতি, বিপ্লবী গারমেন্টস শ্রমিক সংহতি, শ্রমজীবী নারী মৈত্রী, বিপ্লবী রিকশা শ্রমিক সংহতি সহ বিভিন্ন দল ও শ্রেণী- পেশার নেতৃবৃন্দ।

সভার শুরুতে খন্দকার আলী আব্বাসের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এর আগে সকালে ঢাকার নবাবগঞ্জে পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আবু হাসান টিপু ও শাহাদাৎ হোসেন খোকনএর নেতৃত্বে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কর্মীরা তার কবরে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
বিভিন্ন জেলায়ও কর্মসূচী গ্রহণ করা হয়।





ঢাকা এর আরও খবর

রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব রাজধানীতে পাহাড়ি খাবারের স্বাদ নিয়ে হলিডে ইনে ‘তিন পাহাড়ের গল্প’ উৎসব
রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে এমপি আবুল কালামের অভিনন্দন
বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন বিদেশ নির্ভরতা কাটিয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় প্রতিষ্ঠান শক্তিশালী করুন
দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে দেশে আজ স্বপ্নচারী, নীতিনিষ্ঠ ও আদর্শবাদী নেতৃত্বের খরা চলছে
ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ ব্যাটারিচালিত রিকশার ডাম্পিং ও পুলিশী হয়রানি বন্ধ করুণ
জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি জলবায়ু পরিবর্তনের অদৃশ্য সংকট ও পরিণতি
সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ  এবং বিজিএমইএ সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বিটিএমএ এবং বিজিএমইএ
নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ নারী ও শিশুর প্রতি সহিংসতা : সামাজিক বাস্তবতা ও উত্তরণের পথ
রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা রক্তেকেনা জুলাই অভ্যুত্থান কোনভাবেই ব্যর্থ হতে দেয়া যাবেনা
জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি জুলাই গণঅভ্যুত্থানে নারীদের ঐতিহাসিক অবদানকে এই সমাজ ও রাষ্ট্র ধারণ করতে পারেনি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)