শিরোনাম:
●   ঈশ্বরগঞ্জে বৈঠা-লাঠি হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ●   গ্রেটার দেউলগ্রাম ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে এর প্রথম কার্যনির্বাহী কমিটির সভা ●   জাতীয় পুরস্কারজয়ী সাইমুনকে অভিনন্দন জানালেন দীপেন দেওয়ান এমপি ●   রাঙামাটিতে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত সুখেল চাকমার পক্ষে মামলা ●   বৃহত্তর বনরূপা ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ●   উচ্চ রক্তচাপ মোকাবেলায় টেকসই অর্থায়নের আহ্বান ●   মধ্যপাড়া পাথর খনির এমডি পদে পুনরায় যোগ দিলেন প্রকৌশলী জোবায়েদ ●   ঈশ্বরগঞ্জে ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম গ্রেফতার-২ ●   বান্দরবানে নারীকে ধর্ষণের অভিযোগে এনসিপি নেতা গ্রেপ্তার ●   রাঙামাটির কৃতি সন্তান সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ●   ১৪ ফুটের দুর্গাপ্রতিমা ঘিরে ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের ভিড় ●   সুগন্ধায় স্পিডবোর্ট দুর্ঘটনা ইউএনওসহ আহত-৯ ●   পার্বত্য চট্টগ্রামের সার্বিক উন্নয়নে আড়াই হাজার কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদনে প্রধানমন্ত্রীর যুগান্তকারী পদক্ষেপ ●   বাঙ্গালী জাতির সার্বজনীন মিলন উৎসবে পরিনত হলো শারদীয় দূর্গাপূজা ●   মিরসরাইয়ে তিন দিন ব্যাপী বই পড়া উৎসব সম্পন্ন ●   জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি ●   ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগে জণবল সংকটের কারণে ৪ অফিস চলছে ১ বন কর্মকর্তা দিয়ে ●   বিএনপি সরকারের ০৮ মাস পূর্তিতে পার্বত্য চট্টগ্রাম বড়ুয়া সংগঠনের বিবৃতি ●   ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ●   মাদক অভিযোগে ৪ শ্রমিক গ্রেপ্তার, প্রতিবাদে ৬ ঘণ্টা জ্বালানি তেল সরবরাহ বন্ধ ●   ঝালকাঠিতে ১৬০ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি ●   পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর ●   বৃদ্ধের অভিযোগ শুনে তাৎক্ষণিক পুলিশ পাঠালেন ওসি সাজ্জাদ ●   রাঙামাটি জার্নালিস্ট ক্লাব এর আত্মপ্রকাশ ●   কাউখালীতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালন ●   রাবিপ্রবি’র একাডেমিক কাউন্সিলের ১৫ তম সভা অনুষ্ঠিত ●   পার্বতীপুরে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ●   ঈশ্বরগঞ্জে কন্যাশিশু দিবসে কনার বাল্যবিয়ে ●   আত্রাইয়ের ৫৪টি মণ্ডপে চলছে দুর্গাপূজার প্রস্তুতি ●   ঝালকাঠিতে অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পর নারী কয়েদির মৃত্যু
রাঙামাটি, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
বুধবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » সন্তানকে হারিয়ে দিশেহারা হৃদয়ের বাবা-মা
প্রথম পাতা » চট্টগ্রাম » সন্তানকে হারিয়ে দিশেহারা হৃদয়ের বাবা-মা
বুধবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সন্তানকে হারিয়ে দিশেহারা হৃদয়ের বাবা-মা

ছবি : সংবাদ সংক্রান্ত আমির হামজা, রাউজান প্রতিনিধি :: ঘরের একমাত্র আশার প্রদীপ ছিলেন সন্তান শিবলী সাদিক হৃদয়। ছেলে আর জীবিত নেই খবরটি শোনার পর থেকে দিশেহারা বাবা আর বাকরুদ্ধ হয়ে পড়েছে মা। সন্তানকে হারিয়ে বাধ মানছে না অশ্রু। ঘরের আদরের সন্তানকে হারিয়ে কিছুতেই থামছেনা মায়ের আহাজারি। কে জানতো বিনা কারণে ছেলের সাথে এমন ঘটনা হবে। শোকাচ্ছন্ন হয়ে পড়েছে শুধু হৃদয়ের কদলপুর গ্রাম নয় পুরো চট্টগ্রামের মানুষ এই ঘটনায় প্রতিটি মানুষের হৃদয়ে রাউজানের হৃদয় কাঁদিয়েছেন। হৃদয়ের এমন ঘটনা পুরো বাংলাদেশের মানুষে আঘাত লেগেছে। সমাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ প্রতিবাদের ঝড় তুলেছেন। কেন মুক্তিপণ নেওয়া পরও হৃদয়কে হত্যা করেছেন তারা। হৃদয়কে অপহরণের পর মুক্তিপণ দাবি করেন। ছেলেকে ফিরে পাওয়া আশায় দিয়ে ছিলেন ২ লাখ টাকা মুক্তিপণ। কিন্তু টাকা দেওয়া পরও জীবিত রাখা হয়নি হৃদয়কে। শিবলী সাদিক হৃদয়ের মা নাহিদা আকতার বলেন, অনেক বড় আশা নিয়ে অপেক্ষায় ছিলাম আমার আদরের সন্তানের জন্য। অপহরণকারীদের কথা মতো এলাকার মানুষের কাছ থেকে দারদেনা করে ২ লাখ টাকা তাদের দেওয়া পরও কেন আমার সন্তানকে তারা জীবিত রাখেনি। অনেক আশা নিয়ে ছেলের অপেক্ষায় পথ চেয়ে অপেক্ষায় ছিলাম হৃদয়ে মুখ দেখবো। আমার বুকটা খালি করে দিয়েছে তারা। আমার হৃদয়ের হৃদয় আমার জাদুতো আর ঘরে ফিরে আসলো না। আমার ছেলেকে তারা টুকরো টুকরো করে হত্যা করেছে, আমার সন্তানের এক টুকরো তারা মাংস রাখেনি শুধু হাড্ডি পেয়েছে, অ-জাদু তোরে ছাড়াতো আয় থাকতে পারবো না। কিছুতেই বুকের মানিককে হারানোর শোক ভুলতে পারছেন না মা নাহিদা আকতার আর বাবা শফি। হৃদয়ের ফুফি কান্নাকাটি করে বলছেন, আমার বাতিজার মাংস দিয়ে সেই মারমা উপজাতিরা রান্না করে তারা মাংস খেয়েছে। সন্তান হৃদয়কে নিয়ে স্বপ্নে বিভোর ছিলেন তার বাবা মা। কিন্তু মুক্তিপণ দিয়ে কেড়ে নেয় সন্তানের প্রাণ। কলেজে পড়া অবস্থায় পড়াশোনার খরচ যোগাতে সেই মুরগির ফার্মে চাকরি করতেন। সেই মুরগির খামারে চাকরি করা নিষ্ঠুর মারমা যুবকদের হাতে বলি হয় মেধাবী শিক্ষার্থী হৃদয়। তার মৃত্যুর মধ্যদিয়ে নিভে গেল তাদের পরিবারে আলোর মশাল। পুরো এলাকার বাতাস যেন শোকে ভারী হয়ে পড়েছে। কান্না থামাতে পারছেনা হৃদয়ের সহপাঠীদের। শোক বিরাজ করছে হৃদয়ের কলেজ কদলপুর স্কুল এন্ড কলেজ জুড়ে। গত ২৮ আগস্ট শিবলী সাদিক হৃদয়কে অপহরণের পর মুক্তিপণ দাবি করা হয়। ২ লাখ টাকা মুক্তিপণ দেওয়া পরও, তাকে হত্যা করা হয়। প্রধান আসামী উমংচিং মারমা দেওয়া তথ্যের ভিত্তিতে একটি দুর্গম পাহাড়ি এলাকা থেকে হৃদয়ের খণ্ড-বিখণ্ড লাশ উদ্ধার করা হয়। হৃদয়ের লাশ নিয়ে পুলিশ ফিরার পথে গত সোমবার উত্তেজিত জনতা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে প্রধান আসামী উমংচিং মারমাকে গণপিটুনি দিয়ে হত্যা করেন।
উল্লেখ্য, নিখোঁজের ১১দিন পর গত ৭ সেপ্টেম্বর হৃদয়ের মা বাদি হয়ে রাউজান থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এ মামলায় অজ্ঞাতসহ ৬ জনকে আসামি করা হয়। তারা হলেন উমংচিং মারমা (২৬), সুইচিংমং মারমা (২৫), অংথুইমং মারমা (২৫), উক্যাথোয়াই মারমা। এফআইআরে উল্লেখ করা ৬ জনের মধ্যে আরও ২ জনকে পার্বত্য জেলার কাউখালী উপজেলার বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেপ্তার ২জন হলেন বেতবুনিয়া ৬নম্বর ওয়ার্ডের উহ্লা প্রমং মারমার ছেলে আছুমং মারমা (২৬), কাপ্তাই থানার চিৎমরং ৪ নম্বর ওয়ার্ডের আমতলী পাড়ার উষাচিং মারমার ছেলে ঊক্যথোয়াই মারমা (১৯)।
হৃদয়ের এলাকার লোকজন বলেন, হৃদয় একজন ভালো ছেলে, সেই পড়াশোনার পাশাপাশি মুরগির খামারে চাকরি করতেন। তার ভদ্রতা রেখে এলাকায় চলতেন। তার স্বপ্ন ছিলো পড়াশোনা শেষ করে তার দরিদ্র পরিবারে হাল ধরতে। কিন্তু তার সাথে ছোট একটা বিষয় নিয়ে এতো বড় একটা অপরাধ করা আসামিদের ঠিক হয়নি। শিবলী সাদিক হৃদয় উপজেলার কদলপুর ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের রওশান আলী বাড়ির মুহাম্মদ শফির ছেলে। কদলপুর স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। উল্লেখ্য, গত ২৮ আগস্ট রাউজানের কদলপুর ইউনিয়নের পঞ্চপাড়া গ্রামের একটি মুরগি খামার থেকে উপজাতীয় যুবকের হাতে অপহৃত হয় কলেজছাত্র হৃদয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)