বুধবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » ঢাকা » আগামীকাল সচিবালয় অভিমুখে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ
আগামীকাল সচিবালয় অভিমুখে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ
আগামীকাল ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার ২০২৩ বেলা সাড়ে ১১টায় সচিবালয় অভিমুখে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বিক্ষোভের ডাক দিয়েছে। জাতীয় প্রেসক্লাবের সম্মুখে সংক্ষিপ্ত সমাবেশ শেষে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
দ্রব্যমূল্যের আগুন থেকে দেশের মানুষকে রক্ষা করা, ডেংগু প্রতিরোধে ব্যর্থ মন্ত্রী ও মেয়রদের অপসারণ, নিবর্তনমূলক সাইবার নিরাপত্তা আইন বাতিল এবং অনতিবিলম্বে সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন দলনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার দাবিতে এই বিক্ষোভ অনুষ্ঠিত হবে।
এই বিক্ষোভে নেতৃত্ব দেবেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক জননেতা সাইফুল হক ও পার্টির রাজনৈতিক পরিষদের নেতৃবৃন্দ।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক আজ এক বিবৃতিতে আগামীকাল জনস্বার্থে আহুত সচিবালয় অভিমুখে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির বিক্ষোভ কর্মসূচী সফল করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহবান জানিয়েছেন।





জনস্বাস্থ্য সুরক্ষায় খাদ্য প্যাকেটে হস্তক্ষেপমুক্ত সতর্কতা লেবেল চালুর দাবি
পাহাড়ের দুর্যোগ ও ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা তৈরির তাগিদ পার্বত্য মন্ত্রীর
নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী
ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী
তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী
পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম
রাজধানীর আইসিসিবি লেদার এক্সপোতে ‘Bene লেদার’এর চামড়াজাত পণ্যের ব্যাপক সমাহার
চামড়া শিল্পে অপার সম্ভাবনা : এনেক্স লেদারের এমডি দিপু
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তামাক ও নিকোটিনমুক্ত হোক তরুণ প্রজন্মের ফুসফুস