শিরোনাম:
●   পার্বতীপুরে মোস্তফাপুর ইউপি ভবন পূর্বস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ●   কুষ্টিয়ায় ডিবি পুলিশের বিরুদ্ধে দুই যুবককে অস্ত্র দিয়ে ফাঁসানোর অভিযোগ ●   বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা ●   রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন ●   নিখোঁজ শিশুর অনিশ্চিৎ ভবিষ্যৎ : আইনি ও সামাজিক সুরক্ষা জরুরী ●   পার্বতীপুরে এলপিজি গ্যাস সিলিন্ডার বাড়তি দামে বিক্রয়ের দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা ●   ভূমি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব হিসেবে দায়িত্বে এমদাদুল হক চৌধুরী ●   রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ●   ফ্যামিলি কার্ড করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে নারী আটক ●   রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার ●   আত্রাইয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নিহত-১ ●   ঝালকাঠিতে পালিত পিতার বিরুদ্ধে তরুণীকে ধর্ষণের অভিযোগ ●   বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ●   সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় ●   রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট ●   ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ●   আত্রাইয়ে গোয়ালঘরের জানালার ইট খুলে দুটি গরু চুরি ●   মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার ●   তায়কোয়ানডো ক্লাব কাপ চ্যাম্পিয়নশীপে রাজশাহী ১৫টি পদক জয়ী ●   আত্রাইয়ে সড়কে নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ বক্সের উদ্বোধন ●   গাজীপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ●   বড়পুকুরিয়া কয়লা খনিতে স্থায়ী নিয়োগের দাবিতে মানববন্ধন ●   ঈশ্বরগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার ●   সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ ●   পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ ●   ঈশ্বরগঞ্জে মেধাবীদের সম্মাননা ●   পার্বতীপুরে গৃহবধূ বাবলি রহস্যজনক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা ●   বান্দরবানে সাঙ্গু নদীতে নিখোঁজ শ্রমিকের মরদেহ উদ্ধার ●   পদত্যাগ করেছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির যুব সংহতির সদস্য সচিব মীর রেজাউল আলম ●   হাটহাজারীতে ১২০০ কৃষকের মাঝে ‘কৃষক কার্ড’ বিতরণ
রাঙামাটি, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩



CHT Media24.com অবসান হোক বৈষম্যের
রবিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে উন্নয়ন কাজের উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » বান্দরবানে উন্নয়ন কাজের উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
রবিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বান্দরবানে উন্নয়ন কাজের উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

ছবি : সংবাদ সংক্রান্ত বান্দরবান :: বান্দরবান পৌর এলাকার জলাবদ্ধতা নিরসন ও ময়লা পানি দ্রুত নিস্কাষনসহ স্থানীয় বাসিন্দাদের আধুনিক সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
আজ শনিবার বান্দরবান পৌর এলাকার বনরুপা পাড়ায় ড্রেন নির্মাণ কাজ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৭ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে ৯টি কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
পরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর বাস্তবায়নে ৪ কোটি ৪১ লক্ষ ৩৭ হাজার টাকা ব্যয়ে ৩ তলা বিশিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এবং সেখানে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন মন্ত্রী।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতা আর সৎ নের্তৃত্বের কারণে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আর এই সরকারের আমলে সকল ক্ষেত্রে উন্নয়ন অব্যাহত রয়েছে। পার্বত্যমন্ত্রী আরো বলেন, অতীতে পার্বত্য এলাকার যে অবস্থা ছিল শান্তি চুক্তির পর পার্বত্য এলাকায় শান্তি বিরাজ করছে এবং উন্নয়নের ধারা অব্যাহত রয়েছে। মন্ত্রী বীর বাহাদুর আরো বলেন, ২০০৬ সালে যেখানে পার্বত্য অঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান ছিল হাতে গোনা কয়েকটি। এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার তা বাড়িয়ে সাত গুণেরও বেশিতে উন্নীত করেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃষ্টির কারণেই বান্দরবান জেলায় ১৪টি কলেজ হয়েছে। প্রত্যেক উপজেলায় কলেজ গড়ে ওঠেছে। মন্ত্রী বলেন, একসময় বান্দরবানে দুর্গম উপজেলা থানচির ছেলেমেয়েদের শহরে লেখাপড়া করার সাধ্যি ছিল না। যেখানে থানচি থেকে বান্দরবান শহরে পৌঁছাতেই তিন দিন লেগে যেতো। ২০০৬ সালে সেখানে মাত্র দুটি অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করার মতো নিম্নমাধ্যমিক বিদ্যালয় ছিল। যার মধ্যে সেসময় সেই বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা ছিল খুবই নগন্য। অথচ সেই জায়গায় মাননীয় প্রধানমন্ত্রী নিজে পরিদর্শনে গিয়েছেন। অষ্টম শ্রেণির বিদ্যালয়গুলোকে তিনি হাই স্কুলে পরিণত করার ঘোষণা দিয়েছিলেন। সেখানে স্কুলগুলো সরকারিকরণ করা হয়েছে। কোনোটা আবার এমপিওভুক্ত করা হয়েছে। সেখানকার ছেলেমেয়েদের এসএসসি পরীক্ষা দিতে এখন আর কষ্ট করে শহরে আসতে হয় না। এসএসসি পরীক্ষার সেন্টার হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সেখানে কলেজও হয়েছে। মন্ত্রী বলেন, আগের কোনো সরকারের আমলে বান্দরবান পার্বত্য অঞ্চলে শিক্ষার জন্য শিক্ষার্থীরা এমন সুযোগ সুবিধা পায়নি। থানচির সাথে বান্দরবানের সুন্দর যোগাযোগ ব্যবস্থার জন্য রাস্তা হয়েছে। তিন দিনের রাস্তা এখন তিন ঘন্টায় যাওয়া যায়। পার্বত্যবাসীদের জন্য এ সরকার যেরকম সুযোগ সুবিধা করে দিয়েছে আর কোনো সরকারের আমলে কেউ কি এমন সুযোগ সুবিধা করে ‍দিয়েছিল বলে উপস্থিত জনগণের কাছে প্রশ্ন রাখেন মন্ত্রী বীর বাহাদুর। মন্ত্রী বলেন, আওয়ামীলীগ সরকার যতবারই ক্ষমতায় এসেছে দেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেছে আর তাই সবাই নৌকা প্রতীকে ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারকে বার বার বিজয়ী করেছে। গরীব অসহায় ও দুঃস্থদের বর্তমান সরকার যেভাবে সহযোগিতা করছে তা আগের অন্য কোন সরকার স্বপ্নেও চিন্তা করেনি।
মতবিনিময় সভায় এসময় বান্দরবান জেলার সহকারী পুলিশ সুপার মো. আমজাদ হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অরুপ রতন সিংহ, পৌরসভার মেয়র মোহাম্মদ সামসুল ইসলাম, প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জিয়াউল ইসলাম মজুমদার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ স্থানীয় জনপ্রতিনিধি এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





চট্টগ্রাম বিভাগ এর আরও খবর

বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা বান্দরবানের নতুন ডিসি নাজনীন সুলতানা
রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন রাঙামাটিতে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদ্যাপন
রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত রাবিপ্রবি’তে আচরণ ও শৃঙ্খলা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার রাউজানে চেকপোস্টে পিস্তল-গুলিসহ গ্রেফতার
বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প বান্দরবানে দুই দিনব্যাপী সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প
সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময় সাংবাদিকদের সাথে রাঙামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের শুভেচ্ছা বিনিময়
রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট রাঙামাটিতে জমি বিরোধ নিয়ে ১৮ জনের বিরুদ্ধে পুলিশের চার্জশিট
মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার মিরসরাইয়ে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩ সড়কে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাতদলের সদস্য গ্রেফতার-৩
পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ পানছড়িতে পিস্তল, গুলি ও ভারতীয় মাদকসহ ২ লাখ ৬১ হাজার টাকার পণ্য জব্দ

আর্কাইভ